২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজরাজেশ্বর

চাঁদপুর: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতায় আসলে রাজারাজেশ্বরে স্থায়ীভাবে নাদী ভাঙ্গন রোধ করা সম্ভব। কারন এই এলাকা পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা।বিএনপি যদি ক্ষমতায় আসে এই রাজরাজেশ্বর হবে পর্যটন এলাকা। আর তখনই নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৩০ নভেম্বর শনিবার বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এখানে আমাদের যে ভোট ব্যাংক ছিলো তা পুনরুদ্ধার করতে হবে। আজকে আপনারা সেই সম্মান রাখতে পারেননি। যারা এখানে বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে বলেছি আমার একটি ইউনিয়ন আছে যেখানে ৯০% জেলে। তিনি আমাকে বলেছেন আপনাদের সাথে মতবিনিময় করবেন।

বিএনপির সভাপতি বলেন, গত ১৫ বছর এই রাজরাজেশ্বরে কোন উন্নয়ন কাজ হয় নাই শুধু লুটপাট হয়েছে। আমরা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন আমাদের সেই সুযোগ এসেছে। প্রশাসন থেকে আমাকে ফোন করে বলে এই এলাকায় ফ্যাসিবাদের দোসররা নাকি লুকিয়ে থাকে। এরা কারা এদের তালিকা করে আমাকে দিবেন।আমি জানতে চাই কারা এই ফ্যাসিবাদদের আশ্রয় প্রশ্রয় দেয়।এখানে আপনারা বেশির ভাগই জেলে আপনাদেরকে যদি প্রশাসন অন্যায় ভাবে হয়রানি করে তাহলে সেই প্রশাসন ফ্যাসিবাদের দোসর। আমি অবশ্যই খোজ নিবো যাতে আপনারা অন্যায় ভাবে হয়রানি না হন।তবে আপনাদের কেউ আইন মানতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর শরীর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহীনা আক্তার, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন চোকদার, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top