৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন পালোয়ানঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন,বাল্যবিবাহ একটি মেয়েকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে পঙ্গু করে দেয়। অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ফলে যে শিশুর জন্ম হয় সেও অপুষ্টিতে ভোগে, যা একটি সুস্থ ও সক্ষম জাতি গঠনের পথে অন্যতম বাধা।তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে পারলেই বাল্যবিবাহের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে মুক্তি সম্ভব।গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মেয়েরা ও স্থানীয় জনগণ প্রতিশ্রুতি দেন তারা আর কোনো বাল্যবিবাহ সংঘটিত হতে দেবেন না।এসময় ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  মাহফুজ ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। সে গত ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন।   ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকার পতনের পর থেকে মাহফুজুল হক আত্মগোপণে ছিলেন। বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে মহিলা দলের গণমিছিল

জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও পৌর মহিলা দলের সহস্রাধিক নেত্রীকর্মী অংশগ্রহণ করেন।মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.আবুল কালাম আজাদ বলেন, ফরিদগঞ্জের বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো ত্যাগী ও পরিক্ষিত নেতার হাতেই ধানের শীষ মানায়। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া সময়ের দাবি।গণমানুষের নেতা আলহাজ্ব এম এ হান্নান সাহেবকে মনোনয়নের দাবিতে আজকের মিছিলে মহিলারা যেভাবে নেমে এসেছে এতেই বুঝা যায় ফরিদগঞ্জ আসনের আগামীর মনোনয়না পাওয়ার যোগ্য দাবিদার আলহাজ্ব এম এ হান্নান সাহেব । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা স্মৃতি, সদস্য সচিব আমেনা বেগম ,যুগ্ম আহবায়ক ফারজানা,সাবেক পৌর আহবায়ক আলেয়া বেগম , পৌর মহিলা নেত্রী লিপি হোসাইনসহ প্রতিটি ইউনিয়নের মহিলা বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী , উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর , সদস্য সচিব, শাওন চৌধুরী।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

সড়কে শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

মোঃ ইয়াছিন পলোয়ান: চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট। ৬ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়।বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে চলাচল ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্য রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ইসলামী ব্যাংকে একচ্চত্র ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

জাহিদুল ইসলাম ভূঁইয়া: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্চত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজারে ইসালামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, নাছির উল্লাহসহ অন্যান্যরা,“এসময় মানববন্ধনে তারা দাবি তোলেন,২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।’“অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।’“এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।’“যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এসময় তারা আরও বলেন, এস.আলম একচ্চত্র ও অবৈধ নিয়োগে যেসব কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যে দাবিগুলো তোলা হয়েছে সে দাবিগুলো না মানলে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে আগামিতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন তারা। এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, হাসান মিজি,আব্দুস সাত্তার,জয়নাল আবেদিন, রাসেল গাজী, রুবেল গাজী, মোঃ রকিব প্রমুখ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

পাইকপাড়া উত্তর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠক

ফারাবী খান: ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে ইউনিয়ন বোয়ালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লার সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিএনপির স্বমন্নয়ক শাহাবুদ্দিন শাবু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার সোহেল, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইউনিয়ন মহিলাদলের নেত্রী রেহানা বেগম, এসময় উপস্থিত ছিলেন, সুফিয়া বেগম, রাবেয়া বেগম, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর কাজী, সাধারণ সম্পাদক কামাল কাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দল এবং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপিনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আজকে পাইকপাড়া উত্তর ইউনিয়নের মহিলাদলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফরিদগঞ্জের গনমানুষের নেতা, গরীব দুঃখি মেহনতি মানুষের আস্থাভাজন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনের দুই দুইবার ধানের শীষ মার্কায় নমিনেশন প্রাপ্ত আলহাজ্জ এমএ হান্নান সাহেবকে যেকোন মূল্যে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় নমিনেশন নিয়ে দেখতে চাই। আমরা ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বাসির প্রানের দাবি, আগামিতে ধানের শীষ প্রতিকে এমপি হিসেবে এমএ হান্নান ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ, এমএ হান্নান ভাই ফরিদগঞ্জের এমপি হবেন। কারন এমএ হান্নান ভাই বিগত দিনে স্বেচ্ছায় যে সকল উন্নয়ন করেছেন, তা ফরিদগঞ্জের কোন এমপিও করে নাই। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সড়ক নির্মাণ করেছেন। তিনি ফরিদগঞ্জের এমপি হলে আগামিতে আরো উন্নয়ন হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌর সভার টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় দুই দিন ব্যাপী পথ কুকুরকে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়। মোট ১০৩ টি পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অর্থায়ন করেছে ফরিদগঞ্জ পৌরসভা। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁদপুর ডা. জ্যোতির্ময় ভৌমিক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুবায়ের হাসান তুষার। টিকাদান কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করে – অভয়ারণ্য ফাউন্ডেশন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের রূপসায় ভারতের জৈনপুরী পীরের আগমন ॥ বিশেষ দোয়া অনুষ্ঠান

নুরুল ইসলাম ফরহাদ: বিশিষ্ট পীরে কামেল আলহাজ¦ মাওলানা মরহুম কেরামত আলী জৈনপুরী এর নাতী, শাহ ছুফী আলহাজ¦ হযরত মাওলানা মরহুম মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী জৈনপুরীর জামাতা, মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী জৈনপুরী ভারত থেকে বাংলাদেশের চাঁদপুরে আগম করেছেন। তাঁর আগম উপলক্ষে ঐতিহ্যবাহী রূপসায় জৈনপুরীর খানকায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টম্বর ২০২৫) দিবাগত রাতে সৈয়দ খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ, সৈয়দা তহুরুর নেছা, ও খান বাহাদুর আবদুল লতিফ ওয়াকফ্ফ এস্টেট এর মোতায়াল্লী রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে বাদ মাগরিব আলোচনা রাখেন রূপসা জমীদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান। বাদ এশায় তাশরিফ আনেন ভারতের জৈনপুরী পীর মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী। এ সময় তিনি উপস্থিত জনতাকে কোরআন সুন্না আকড়িয়ে ধরার আহ্বায়ন করেন, হকের উপর অটল থাকার জন্য নসিহত করেন। বিশেষ করে নামাজের গুরুত্ব তুলে ধরেন। কোনো অবস্থাতে নামাজ না ছাড়ার অনুরোধ করেন। তিনি বলেন- যার নামাজ ঠিক হয় তার সব ঠিক হয়ে যায়। যার নামাজ হয়না তার কিছুই হয় না।’ সবশেষে তিনি মিলাদ কেয়াম করে দেশ এবং মানুষের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপসা আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ মহিদুর রেজা চৌধুরী। ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আজিম, বিএনপি নেতা রবিউল ইমাম বাবু, যুবদল নেতা ফারুক খান, রূপসা আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

চাঁদপুরে খেলা শেষে ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার সমর্থকদের মধ্যে সংঘর্ষ!

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিন বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এদিকে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফরিদগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজার বলেন, ‘খেলা শেষে দুই দলের সমর্থকরা বাসে করে যাওয়ার সময় একে অপরকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করে। এ সময় ওয়ারলেস সড়কে গেলে মতলব দক্ষিণ উপজেলার একজন বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরে ফরিদগঞ্জের সমর্থকরাও নেমে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করায় আমাদের পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা টিমের সদস্য ফয়সার খন্দকার বলেন, ‘খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের সমর্থকরা ভুয়া ভুয়া বলতে থাকে। বিপরীতে আমাদের দর্শকরা প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘হার-জিতকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

আজকের সংবাদ, জাতীয়

এবারের পূজা অনেক উৎসবমুখর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। পূজা অনেক উৎসবমুখর হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে। এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে উল্লেখ করে তিনি বলেন, পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানে নির্দেশনা দেওয়া হয় পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের সরকারি বাহিনী ছাড়াও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে। এবারের পূজা অনেক উৎসবমুখর হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে। তিনি বলেন, পূজা যেন ভালোভাবে উদযাপন কতে পারে, সে জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা এবং প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার স্থলে নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন সেটু কুমার বড়ুয়া। ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। যার স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০০০.০১৪.১৯.০০১৭.২৩.৭৩। তিনি এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর যোগদানকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের মধ্যে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। তারা আশাবাদী নবাগত ইউএনও উপজেলার মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরন করবেন এবং সাবেক ইউএনও’র রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল আলম পাঠান। এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের সচেতন জনগন মাদকসহ রাছেলকে প্রশাসনের হাতে সোপর্দ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা জরিমানা প্রদান করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। মাদকের সাথে সম্পৃক্ততার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Scroll to Top