২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাচ্ছেন ২১১১ জন

মুক্তিযোদ্ধার তালিকা থেকে ২ হাজার ১১১ জন বাদ যাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার (১১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে ১২ বছর ৬ মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন ২ হাজার ১১১ জন। এরা তালিকা থেকে বাদ যাবেন। তিনি বলেন, বহু অভিযোগ আছে। অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ-সুবিধা নিয়েছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা। আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে। এদের শাস্তি পাওয়া উচিত। নানা রকমের তালিকা এখানে আছে। একটু সময় তো লাগবেই। আমাদের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। তবে তাদের একটি সুযোগ দিতে ইমডেমনিটি দেওয়া হতে পারে। তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমতা পেতে পারেন। না হলে তাদের অভিযুক্ত করা হবে। উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৫৪ জন। এর মধ্যে বীরাঙ্গনা ৪৬৪ জন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৮৯৫ জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬৮ জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। তিনি বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সর্বমোট সংখ্যা ৮৯ হাজার ২৩৫ জন। আর শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা ৫৬০ জন। এক প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, রাজাকারের তালিকা আমার কাছে নেই। কোনো ফাইল পাইনি। মন্ত্রণালয়েও এ বিষয়ে নথি নাই। তালিকা করতে চাইলেও করা যাবে না। যেভাবে মুক্তিযোদ্ধার তালিকা এখন করা সম্ভব না। এটা অত্যন্ত দুরূহ কাজ। ৫০ বছর আগের ঘটনা এখন কে কোথায় আছেন, এটা বের করা অনেক দুরূহ।

আজকের সংবাদ, জাতীয়

ভোটার হওয়ার আহ্বান ইসির

ঢাকা: ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনো ভোটার হননি, তাঁদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য তাঁদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা/উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আজ সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। ইসি গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল। সেই বিজ্ঞপ্তি ‘সংশোধন’ করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তাঁরা যদি ভোটার না হয়ে থাকেন, তাঁদের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী বছর ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি।

আজকের সংবাদ, জাতীয়

থানায় জিডির ১ ঘণ্টার মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার 

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে সেবক হতে চাই। থানায় জিডির ৪৮-৭২ ঘণ্টা নয়, এখন থেকে ১-২ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনে ঘটনার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি একজন সেবক। আমি রেভিনউ, ট্যাক্স কালেক্টর না, আমার কাজ সেবা দেওয়া। তেজগাঁও থানায় ৫০০ মামলায় হোক সমস্যা নেই। সে জন্য আমি কমিশনার জবাবদিহি করব। জিডি হোক সমস্যা নাই কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জন্য জিডিই হতে হবে। নতুন পদক্ষেপ ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগে জিডি হওয়ার পরে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করত বা ঘটনাস্থলে যেত, কিন্তু এখন সে সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। জিডি নথিভুক্ত হওয়ার ১-২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবে হোক ঘটনাস্থলে যাবে, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থা চালু হবে। দায়িত্বরত অফিসার অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারী থানায় গিয়ে মামলা করবেন। এরপর তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হবে। তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ ব্যবস্থা চালু হবে। সে জন্য নতুন জনবল প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় পাঠানো হবে। আমি চাই, সেবাপ্রদানে রেসপন্সের সময় কমিয়ে নিয়ে আসা।

আজকের সংবাদ, প্রবাস

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রোসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে। রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভিএফএস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘণ্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না। আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধুমাত্র ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। (+88) 09606 777 333 বা (+88) 09666 911 382 (সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। এছাড়াও আপনি https://vfsforms.mioot.com/forms/CFNC/-এ তাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে ভিএফএস গ্লোবালে পৌঁছাতে পারেন।

চাঁদপুর, রাজনীতি

চাঁদপুরে জামায়াতের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং হানারচর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর সকাল ৯ টায় হরিনা বাজার মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হানারচর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা সহকারী সেক্রেটারি মো: সুলতান মাহমুদ এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা আমীর অ্যাডভোকেট মো: শাহজাহান খান। এসময় তিনি বলেন, সৈরাচার সরকার বিগত ১৭ বছর যাদের দালালি করেছে, ৫ আগস্ট দেশ ত্যাগ করে সেই দালালদের কাছেই আশ্রয় নিয়েছে।এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী জুবায়ের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডাক্তার ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ । উক্ত ইউনিয়ন সম্মেলনকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নং হানারচর ইউনিয়নের কর্মীরাসহ বিভিন্ন স্থান থেকে আগত নানা শ্রেণি ও পেশাজীবীর মানুষ দলে দলে যোগ দেয়।

Faridganj OC
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের ওসি শাহ্ আলম

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম( পিপিএম)। শনিবার (৭ ডিসেম্বর) মাসিক কল্যান সভায় জুলাই মাস আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জোলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব(পিপিএম) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের হাতে সন্মাননা স্মারক তুলেদেন। এসময় জেলার উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত নভেম্বর মাসে জোলার সর্বোচ্চ আইনশৃখলা রক্ষায়, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিত অবদান রাখার স্বীকৃতি স্থাবরূপ থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ফরিদগঞ্জ থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযাগিতা করেছে। জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যষিত উপজলা এটি। তিনি ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।

madok greptar
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে ২শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাঁশতলা এলাকার দাই বাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলো, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মৃত ইমাম মাওলার ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন(৩৭) ও রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার মিস্ত্রি বাড়ির নাছির আলীর ছেলে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন অরপে জহিস্যা(৩৫)। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

DC chandpur
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খালের একাংশ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ডাকাতিয়া নদী ও বিভিন্ন খালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাথে আলোচনা করেছেন করেন তিনি।ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ ডিসেম্বর বুধবার ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরের সকল বোরোপিট খালসমূহ খননসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। সেখানে সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে ডাকাতিয়া নদীর উপর বাঁধ নির্মাণসহ খাল খনন না করা, ফসলি মৌসুমে পানি সরবরাহ বিঘ্ন হওয়াসহ সুনির্দিষ্ট সমস্যা উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী এবং খাল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে স্থানীয় জেলে, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক আলমগীর হোসেন দুলাল, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, পুলিশের উপ-পরিদর্শক খোকন দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Sharif khan
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান শরীফ খান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ১ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদাম ঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুর এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ০১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চাঁদপুর এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিঠি পেয়েছি এই ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়ছি। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মালের ভাংতি এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা মোঃ ইউসুফ হোসেন মাসুদের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে, যুবদল নেতা সাহাদাত হোসেন ভূঁইয়ার পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে এবং সাংগঠনিক কাঠামো গতিশীল করতে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের নির্দেশে এ কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। আমরা চাই এই এলাকায় যুবসমাজ সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। সমাজের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ গড়ে তুলবে এবং পড়া লেখার পাশাপাশি খেলায় মনোযোগী হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম এম টুটুল পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রোকন, মনির বিএসসি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী। এ সময় কেক কেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের উদ্ভোধন করেন এবং পরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

আজকের সংবাদ, জাতীয়

২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হবে। মো. সানাউল্লাহ বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক আগামী ১ জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবে। এই ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২২ সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন। তবে পরিসংখ্যান বলে ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসাবে ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি। কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি— নতুন বছরের হালনাগাদ ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। বাদ পড়া এসব নাগরিকসহ ২০২৬ সালে ভোটার হওয়ার উপযুক্ত হবেন— এমন নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। একইসঙ্গে যেসব ভোটার মৃত্যুবরণ করেছে— তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। এ ছাড়া দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা আছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে আমরা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে পারব।

suicide
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে দুই সন্তানের জননীর আত্ম-হত্যা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী সাবিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ মেডিক্যালে রেখেই দুই সন্তান নিয়ে পালিয়ে যায় তার স্বামী কাউসার। সোমবার ২ ডিসেম্বর রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার পুর্ব বড়ালী গ্রামের এই ঘটনা ঘটে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আমদাজা সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাবিনা পুর্ববড়ালী গ্রামের সিদ্দিক আলি বেপারি বাড়ির (ওমান) প্রবাসী কাউসার হোসেনে’র স্ত্রী ও দুই সন্তানের জননী। কাউসারের মা কোহিনুর বেগম জানান, আমি মাগরিবের নামাজ আদায় করে আমার ঘরেই ছিলাম। আমার ছেলে কাউসার ও ঘরের বাহিরে ছিল। ৯ টা নাগাদ ঘরে এসে দেখে সাবিনা ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চিৎকার শুনে আমি তাদের ঘরে যাই এবং আসপাশের লোকজন এসে তাকে মেডিক্যাল নিয়ে যাই। এরপর ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার ছেলে গত দুই মাস পূর্বে বাড়িতে আসে। কি কারনে সে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমার বৌয়ের সাথে কোন সমস্যা ছিল না। তাহলে মেডিক্যালে মরদেহ রেখে পালিয়ে এসেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমরা ভয় পেয়ে চলে আসছি। সাবিনার বাবা শুক্কুর আলী বলেন, আমার মেয়ে কি কারনে আত্মহত্যা করেছে আমার জানা নেই। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

Scroll to Top