২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, চাঁদপুর

আইআরএফের সাধারণ সম্পাদক হলেন চাঁদপুরের গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালবেলার ইব্রাহীম আলী পেয়েছেন ১৮ ভোট। আর সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপালী বাংলাদেশের মো: রহিম শেখ পেয়েছেন ১৪ ভোট। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। উল্লেখ, গিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। গিয়াস উদ্দিন বর্তমানে দেশের অন্যতম বিজনেস দৈনিক বাণিজ্য প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এর দায়িত্ব পালন করছেন। প্রায় ১৬ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন। গিয়াস উদ্দিন শুরুতে রাজনৈতিক বিটে কাজ করলেও পরে বিজনেস রিপোর্টিং এ কাজ শুরু করেন। বর্তমানা তিনি অর্থনীতিবিদের একমাত্র সমিতি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ), ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) দফতর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক নয়া দিন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া ও প্রতিষ্ঠাতা সদস্য ও সিএমজেএফ সভাপতি মনির হোসেন। নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইন্স্যুরেন্স নিউজবিডির আব্দুর রহমান। কার্যনির্বাহী কমিটির ২টি সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর ৩২ ভোট এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়, বজ্রসহ ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন কক্ষে মোমবাতি ও চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে শত শত পরীক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কক্ষগুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ছিল না। এর সাথে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক কেন্দ্রে দেখা গেছে, অসহনীয় গরম আর অন্ধকারে শিক্ষার্থীরা প্রশ্নপত্র পড়তেই হিমশিম খাচ্ছে। পরীক্ষার্থীরা জানায়, এমন বৈরী পরিবেশে মনোযোগ ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল, যা পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়, বজ্রসহ ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন কক্ষে মোমবাতি ও চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে শত শত পরীক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কক্ষগুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ছিল না। এর সাথে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক কেন্দ্রে দেখা গেছে, অসহনীয় গরম আর অন্ধকারে শিক্ষার্থীরা প্রশ্নপত্র পড়তেই হিমশিম খাচ্ছে। পরীক্ষার্থীরা জানায়, এমন বৈরী পরিবেশে মনোযোগ ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল, যা পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জ উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটাল মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ দেলোয়ার হোসেন (৬৮) রোববার সকালে মক্তবের বেতন সংগ্রহের জন্য শিশুটির বাড়িতে যান। শিশুটির মা সে সময় টাকা না থাকায় পরে দেওয়ার কথা জানালে, অভিযুক্ত কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে শিশুটি বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে অভিযুক্তের ঘর থেকে এলোমেলো অবস্থায় বের হয়ে আসতে দেখা যায়। পরে শিশুটির শারীরিক অবস্থা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে সে জানায়, অভিযুক্ত তার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করেছে। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ফরিদগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।  ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

তৃতীয়বার সংসদে যাচ্ছেন চাঁদপুরের রাশেদা বেগম হীরা

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলের উপদেষ্টা রাশেদা বেগম হীরা তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হীরা ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে ১৯৮১ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া-এর সঙ্গে রাষ্ট্রীয় সফরে নেপাল ভ্রমণের সুযোগ পান। পেশাগত জীবনে তিনি ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত  Oxfam, Save the Children এবং  Voluntary Service Overseas (VSO)- সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রাশেদা বেগম হীরা এর আগে ৮ম ও ৯ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কর্মসূচি চলাকালে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ব্যক্তিগত জীবনে রাশেদা বেগম হীরার স্বামী অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চাঁদপুরের সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলীয় নেতাকর্মীরা আশা করছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রাশেদা বেগম হীরা সংসদে নারীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৭৯ জন শিক্ষার্থী। জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৭৫৬জন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে প্রতিদিনের সংবাদকে এসব তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার মোঃ রহমত উল্লাহ। তিনি বলেন, এইদিন এসএসসির ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। জেলার ৪৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০৭ জন পরীক্ষার্থী। দাখিলে ছিল কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষা। এতে ১৯ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১৮ পরীক্ষার্থী। এছাড়া ভোকেশনাল এর ছিলো বাংলা দ্বিতীয় পত্র। এতে ১০ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬ জন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী অংশ নেবে। তন্মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭জন, ভোকেশনাল ১,৭৫৮ জন ও দাখিল ৭,১৯১ জন। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ৮ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৪৫টি। দাখিল কেন্দ্র ১৯টি ও ভোকেশনাল কেন্দ্র ১০টি। সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে একটি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি, মতলব উত্তরে ৭টি। দাখিল পরীক্ষার জন্য সদরে কেন্দ্র ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি ও হাইমচরে ১টি। ভোকেশনাল কেন্দ্র ৮ উপজেলায় ৮টি এবং হাজীগঞ্জ ও কচুয়ায় ২টি করে মোট ১০টি। উপজেলা ভিত্তিক পরীক্ষাথীর সংখ্যা : চাঁদপুর সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৪,৮৫১, দাখিল ৯৭৮ জন, ভোকেশনাল ২৬৬ জন।ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৯০৬ জন, দাখিল ১,৫৯৯জন, ভোকেশনাল ১৫৩ জন।হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৯৮১ জন, দাখিল ১,১৭১জন, ভোকেশনাল ৪৫৪ জন।শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন।কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩,১০৫ জন, দাখিল ১,৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন।মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২,৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ১,৮২৫ জন, দাখিল ৫৩৫ জন এবং ভোকেশনাল ১৮৬ জন। হাইমচর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মৃত্যু অপর বন্ধুর

নিজস্ব প্রতিবেদক: বন্ধুকে দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরের মধ্যেই লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আরেক বন্ধু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দুই বন্ধু এলাকায় মানবিক কাজের জন্য সুপরিচিত ছিলেন। জীবদ্দশায় তারা ছিলেন অবিচ্ছেদ্য। একজন কাঠমিস্ত্রি, অন্যজন মসজিদের মুয়াজ্জিন হলেও সমাজসেবায় তাদের ছিল এক অনন্য বন্ধন। এলাকায় কেউ মারা গেলে তারা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। রোববার (১৯ এপ্রিল) রাতে একসঙ্গে চা পান এবং সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করেন তারা। কিন্তু সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েন আবুল হাশেম। শোক সামলাতে না পেরে নিজেই বন্ধুর কবর খুঁড়তে কবরস্থানে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ আবুল হাশেম কবরের ভেতরে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে ওপরে তোলা হলে দেখা যায় তিনি মারা গেছেন। আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মানুষ মারা গেলে সওয়াবের আশায় তারা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। আজ বন্ধুর কবর খুঁড়তে গিয়েই বাবা মারা গেলেন। বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ দিকে হাশেম চাচা হঠাৎ কবরেই পড়ে যান। পরে তুলে দেখি, তিনি আর বেঁচে নেই। স্থানীয় বাসিন্দারা জানান, দুই বন্ধুর এমন মৃত্যু যেন এক অদ্ভুত মিলন। জীবনে যেমন একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও তেমনি একসঙ্গে চলে গেলেন। এ দৃশ্য এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে পরে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

আজকের সংবাদ, জাতীয়

মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং তা সংরক্ষণে রাখতে হবে। পরীক্ষা চলাকালে কোনো অবস্থাতেই মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র ভাঁজ করা নিষেধ এবং ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। এছাড়া পরীক্ষায় শুধু সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীরা নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীকে বহুনির্বাচনী, সৃজনশীল এবং ব্যবহারিক—এই তিন অংশে পৃথকভাবে পাস করতে হবে। কোনো একটি অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়ে অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়েছে।

আজকের সংবাদ, রাজনীতি

চাঁদপুরে বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। দলীয় সূত্র জানায়, শনিবার চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, এনসিপির আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এদিন দলে যোগ দেন। এর পাশাপাশি মুক্তিযোদ্ধা ও সাম্প্রতিক আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীরাও এতে শামিল হন। তাদের মধ্যে তিনজন বীর মুক্তিযোদ্ধা হলেন- আবু বকর সিদ্দিক, ওসমান গণি ও রমিজ উদদীন। জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, ‘আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহারাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, চাঁদপুর সদর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি প্রমুখ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও আন্দোলনকারীদের দলে অন্তর্ভুক্তি, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা। এনসিসিতে যোগ দিয়ে নতুন সদস্যরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিক আন্দোলনের অভিজ্ঞতা ধারণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

এলপিজির দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত প্রায় ৭

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জ উপজেলায় বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।  শনিবার (১৮ এপ্রিল ) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের ২০২৪ সালের ১৪ আগস্ট ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস আগে দেশে ফিরে এসে দাম্পত্য কলহের জেরে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন বলে দাবি করেন তিনি। এরই মধ্যে শনিবার পুনরায় বিয়ের দিন ধার্য করেন রুবেল ও তার পরিবার। এ খবর পেয়ে আগের স্ত্রী রিমা আক্তার তার স্বজনদের নিয়ে রুবেলের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটি ঘরের ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন রিমা আক্তার, তার মা কহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগম। গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া রুবেলের পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। রিমা আক্তার অভিযোগ করে বলেন, “রুবেল কয়েক মাস আগে দেশে এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে হঠাৎ করেই আমাকে বাবার বাড়িতে রেখে আর খোঁজখবর নেয়নি। পরে জানতে পারি, সে নাকি আমাকে তালাক দিয়েছে-যা আমি স্বীকার করি না। আজ সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের আয়োজন করলে আমরা প্রতিবাদ জানাতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।” অন্যদিকে মহিম উদ্দিন রুবেল বলেন, “রিমা শারীরিকভাবে অক্ষম হওয়ায় গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দিয়েছি। আজ নতুন বিয়ের জন্য রওনা হওয়ার সময় তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছেন।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইউপি সদস্য অপহরণ, প্রাণভিক্ষা চাইলে সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা!

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যকে অপহরণের পর দীর্ঘ ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালিয়ে শেষে সড়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাঁদপুর আদালতে থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন বলে ইউপি সদস্য দাবি করেন। ভুক্তভোগী শরীফ হোসেন পাটওয়ারী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।  তিনি জানান, গতকাল চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে কোর্ট প্রাঙ্গন থেকেই ৮ থেকে ৯ জন যুবক তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা তার কাছে টাকা এবং স্বাক্ষর করা চেক দাবি করে। একপর্যায়ে প্রাণভিক্ষা চাওয়ার পর রাত আনুমানিক ৮টার দিকে তাকে একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শরীফ হোসেন পাটওয়ারী বলেন, “কোর্ট প্রাঙ্গন থেকে আমাকে তুলে নিয়ে একটি মাঠে নিয়ে নির্যাতন করা হয়। তারা আমার কাছে টাকা ও চেক চাইছিল। আমি প্রাণভিক্ষা চাইলে পরে আমাকে ছেড়ে দেয়।” এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top