২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে শখ থেকে আঙুর চাষের চিন্তা এখন সম্ভাবনার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মাটিতে একসময় আঙুর চাষ ছিল কল্পনার মতো। দেশের আবহাওয়ায় সফল হবে কি না, তা নিয়েই ছিল নানা প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নকে চ্যালেঞ্জে পরিণত করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। যার হাত ধরে চাঁদপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক আঙুরের বাগান। চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় ‘প্রধানিয়া এগ্রো’ বাগানে ঢুকলেই চোখে পড়বে ভিন্ন এক দৃশ্য। বাঁশের তৈরি মাচার ওপর সারি সারি লতা, আর সেই লতায় থোকায় থোকায় ঝুলছে সবুজ আঙুর। দূর থেকেই নজর কাড়ে এই দৃশ্য যেন বিদেশের কোনো আঙুর বাগান এসে বসেছে বাংলাদেশের গ্রামে। তবে এই সাফল্যের গল্পের শুরুটা এত সহজ ছিল না। শখ থেকেই আঙুর চাষের চিন্তা মাথায় আসে কামরুজ্জামানের। অনেকের কাছ থেকেই তিনি শুনেছেন বাংলাদেশে আঙুর হবে না, এটা শুধু বিদেশেই সম্ভব। কিন্তু এসব কথাকে তিনি থেমে থাকার কারণ না বানিয়ে বরং এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নিয়েছেন। মাত্র ২০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন আঙুর চাষ। শুরুতে আবহাওয়া, মাটি, পরিচর্যা সবকিছুই ছিল চ্যালেঞ্জ। কিন্তু ধৈর্য, পরিশ্রম আর নিয়মিত গবেষণার মাধ্যমে ধীরে ধীরে তিনি সফলতার মুখ দেখতে শুরু করেন। বিদেশ থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করে নিজের জমিতে মানিয়ে নেওয়ার কাজটাও ছিল কঠিন, কিন্তু তিনি হাল ছাড়েননি। এক সময় তার সেই ছোট্ট উদ্যোগই বড় রূপ নিতে শুরু করে। এখন আরও দুইটি প্রজেক্টে চলছে আঙুর চাষ। বর্তমানে তার সংগ্রহে রয়েছে বিশ্বের ১৮টি দেশের প্রায় ৮৫টি জাতের আঙুর গাছ, যা দেশের প্রেক্ষাপটে এক অনন্য উদাহরণ। ‌‘করোনার সময় অবসর সময়ে শখের বশে আঙুর চাষ শুরু করি। প্রথমে ছাদ বাগান দিয়ে শুরু করি। দেখলাম ছাদ বাগানে ভালো হচ্ছে, তাহলে মাঠে কেনো আঙুর চাষ করবো না। পরে ২০২৪ সালে প্রথম বাগান করি। পরে ২০২৫ সালে আরও দুইটি জমি নিয়ে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করি’ পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। বাগানে ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে বাজারজাত শুরু করেছেন। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও যাচ্ছে তার উৎপাদিত আঙুর। প্রতিদিনই চাঁদপুরসহ আশপাশের জেলা থেকে মানুষ ভিড় করছেন এই বাগান দেখতে- কেউ শখে, কেউ শিখতে, আবার কেউ নতুন স্বপ্ন বুনতে। উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া বলেন, করোনার সময় অবসর সময়ে শখের বশে আঙুর চাষ শুরু করি। প্রথমে ছাদ বাগান দিয়ে শুরু করি। দেখলাম ছাদ বাগানে ভালো হচ্ছে, তাহলে মাঠে কেন আঙুর চাষ করবো না। পরে ২০২৪ সালে প্রথম বাগান করি। পরে ২০২৫ সালে আরও দুইটি জমি নিয়ে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করি। তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা প্রতিবছর আমরা আমাদের প্রজেক্ট বাড়াবো। আঙুরের পাশাপাশি আমরা অন্যান্য ফল নিয়ে কাজ শুরু করেছি। তবে এর মধ্যে বড় পরিকল্পনা হচ্ছে আমরা বাণিজ্যিক বাগানের সংখ্যা আরও বাড়াবো। ‘গত বছর প্রজেক্ট এক থেকে ৭০-৮০ কেজি আঙুর বিক্রি হয়েছে। আর এই বছর আঙুরের ফলন খুব ভালো হয়েছে। যার কারণে এই বছর বাণিজ্যিকভাবে ৪০০ কেজি আঙুর বিক্রির সম্ভাবনা আছে। আর বাকি দুইটি বাগান থেকে আরও ২০০-৩০০ কেজি হবে। সব মিলিয়ে এই বছর ২০ মণের মতো আঙুর বাজারজাত করতে পারবো। গত বছর গাছ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করেছি, এই বছরও তাই করবো। আমরা এই বছর ২-৩ লাখ টাকার আঙুর বিক্রি করতে পারবো’ কামরুজ্জামান বলেন, গত বছর প্রজেক্ট এক থেকে ৭০-৮০ কেজি আঙুর বিক্রি হয়েছে। আর এই বছর আঙুরের ফলন খুব ভালো হয়েছে। যার কারণে এই বছর বাণিজ্যিকভাবে ৪০০ কেজি আঙুর বিক্রির সম্ভাবনা আছে। আর বাকি দুইটি বাগান থেকে আরও ২০০-৩০০ কেজি হবে। সব মিলিয়ে এই বছর ২০ মণের মতো আঙুর বাজারজাত করতে পারবো। গত বছর গাছ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করেছি, এই বছরও তাই করবো। আমরা এই বছর ২-৩ লাখ টাকার আঙুর বিক্রি করতে পারবো। তিনি বলেন, আমাদের কাছ থেকে আঙুরের চারা নিয়ে অনেকে কাজ শুরু করেছেন। আমরা চাই আঙুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে। আমরা বাগান থেকে চারা তৈরি করি, আর সেই চারা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি। ‘কামরুজ্জামানের মতন সফল আঙুর চাষ করে সফল সবাই হতে পারে না। অনেকেরই আগ্রহ থাকে আঙুর চাষ করার কিন্তু বিভিন্ন কারণে সেই আগ্রহ নষ্ট হয়ে যায়। যারা আঙুর চাষ করতে আগ্রহী, তাদের আগে আঙুরের জাত, ফলনের নিয়ম সম্পর্কে জানতে হবে। নতুন করে কেউ যদি আঙুর চাষে আগ্রহী থাকে আমাদের কাছে আসলে, আমরা অবশ্যই পরামর্শ দেবো’ নতুন উদ্যোক্তারা আমাদের কাছ থেকে চারা নিয়ে সৌখিন ও বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে পারেন জানিয়ে কামরুজ্জামান বলেন, বেকার না থেকে আপনারা কিছু হলেও করেন। প্রয়োজন হলে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আঙুর চাষাবাদ শুরু করতে পারেন। আধুনিক চাষাবাদে সবার নজর দেওয়া উচিত। তিনি আরও বলেন, যারা নতুন করে আঙুর নিয়ে কাজ করতে চায়, তাদের আঙুরের রোগ ও ফলন নিয়ে জানতে হবে। মিষ্টি আঙুরের পাতায় পোকার আক্রমণ বেশি হয়। যার করণে প্রতিনিয়ত পরিচর্যা করে পোকার ওষুধ দিতে পারলে কিছুটা নিরাপদ থাকা যায়। তবে আঙুর ফলনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই কারণে ফলন ক্ষতিগ্রস্ত হয়। অতি বৃষ্টির কারণে চারা পঁচে যাওয়া কিংবা আঙুর নষ্ট হয়ে যায়। এসব থেকে রক্ষায় পলি ব্যবহার করতে হবে। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের বলেন, কামরুজ্জামানের মতো আঙুর চাষ করে সফল সবাই হতে পারে না। অনেকেরই আগ্রহ থাকে আঙুর চাষ করার, কিন্তু বিভিন্ন কারণে সেই আগ্রহ নষ্ট হয়ে যায়। যারা আঙুর চাষ করতে আগ্রহী, তাদের আগে আঙুরের জাত, ফলনের নিয়ম সম্পর্কে জানতে হবে। নতুন করে কেউ যদি আঙুর চাষে আগ্রহী থাকে আমাদের কাছে আসলে, আমরা অবশ্যই পরামর্শ দেবো।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

সৌদিতে নিখোঁজ ফরিদগঞ্জের ছেলে, ২০ দিন পর বাবা-মা জানলেন দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল)  রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ। নিহত ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রাম ও দৈনিক ইলশেপাড়া পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। অনেক খোঁজাখুঁজির পর গত বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চেই এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা গেছেন। ছেলে নিখোঁজ হওয়ার পর পাগলপ্রায় হয়ে পড়েন তার বাবা-মা। অবশেষে ২০ দিন পর খোঁজ পেয়েছেন তারা। তবে জানতে পারলেন, তাদের ছেলে আর দুনিয়াতে নেই। ফরিদের বাবা আবু তালেব সরদার বলেন, “আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে শ্রমিকের কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল ফরিদ। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তার মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।” বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, “নিহতকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার পরিষদ থেকে তা করা হবে।” সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অর্থনীতি, আজকের সংবাদ

১৬ দেশে নতুন শ্রমবাজার খোলার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অন্তত ১৬টি দেশে সমঝোতা স্মারক (এমওইউ) প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সেসব দেশে বাংলাদেশিকর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়টি। বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার মধ্যপ্রাচ্যনির্ভর। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশের মোট প্রবাসী কর্মীর ৭০ থেকে ৭৫ শতাংশই কর্মরত মধ্যপ্রাচ্যে, যেখানে উপসাগরীয় ছয়টি দেশেই সিংহভাগ কর্মসংস্থান। এর মধ্যে সৌদি আরব একাই ৩০ থেকে ৩৫ শতাংশ কর্মীর গন্তব্য। মোট রেমিট্যান্সেরও ৬০ শতাংশের বেশি আসে এই অঞ্চল থেকে, যা শ্রমবাজারের একমুখী নির্ভরতার চিত্র তুলে ধরে। এ অবস্থায় নতুন বাজার খোঁজার উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয় বলছে, নতুন দেশ থেকে সাড়া পাওয়া গেলে নির্দিষ্ট অঞ্চলের শ্রমবাজারের ওপর চাপ কমবে। গত ৪ মার্চ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে থাইল্যান্ড-বাংলাদেশ কর্মী পাঠানো সংক্রান্ত এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্ট নিয়ে সার্বিক আলোচনা হয়। সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্টকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য পজিটিভ হবে বলে মতামত দেন। এ অবস্থায় নতুন বাজার খোঁজার উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয় বলছে, নতুন দেশ থেকে সাড়া পাওয়া গেলে নির্দিষ্ট অঞ্চলের শ্রমবাজারের ওপর চাপ কমবে। গত ৪ মার্চ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে থাইল্যান্ড-বাংলাদেশ কর্মী পাঠানো সংক্রান্ত এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্ট নিয়ে সার্বিক আলোচনা হয়। সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্টকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য পজিটিভ হবে বলে মতামত দেন। যুগ্ম সচিব বলেন, ‌‌‘সব দেশ থেকেই আমরা পজিটিভ রেসপন্স আশা করছি। আমাদের সরকারও যোগাযোগ করছে। অনেক দেশের সঙ্গে এমওইউ আছে, ডিমান্ড লেটার পাওয়া যাচ্ছে না।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-পশ্চিম ইউরোপ সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে মাইগ্রেশন মোবিলিটি, রিক্রুটমেন্ট ও রিপ্যাট্রিয়েশনের আন্ডারে অনেকগুলো দেশে সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। কিছু দেশ সমঝোতা স্মারকে সইও করেছে।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা আমাদের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি। হাইকমিশনের মাধ্যমে এই কাজগুলো করা হয়। গত বছর ইতালির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে। একটা বিষয় হলো, এসব দেশ মধ্যপ্রাচ্যের মতো নয়, যে চাইলে ডিমান্ড লেটার দেবে। অনেক দেশ অবৈধ শ্রমিকদের ফেরত আনার শর্তে ডিমান্ড দিতে চায়। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।  এদিকে ইউরোপের মতো স্থিতিশীল শ্রমবাজারে বাংলাদেশিকর্মী পাঠানোর হার এখনো অনেক কম। বর্তমানে ইউরোপে বাংলাদেশি কর্মীর অংশ ৫ থেকে ৭ শতাংশের নিচে। ইতালি, গ্রিসে সীমিত সুযোগ থাকলেও নিয়মিত কর্মী পাঠানো যাচ্ছে না। সংশ্লিষ্টদের অভিযোগ, এজেন্সি ও সরকারি পর্যায়ে পর্যাপ্ত উদ্যোগের অভাবে ইউরোপমুখী অভিবাসন বাড়ছে না। ভিসা জটিলতা, দক্ষতার ঘাটতি এবং সমন্বয়ের অভাবে সম্ভাবনাময় বাজারগুলোতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক বছর পরপরই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়। এর প্রভাব পড়ে আমাদের শ্রমিকদের ওপর। নতুন শ্রমবাজারের দিকে ঝুঁকতে হবে। শ্রমবাজার খোলার জন্য কূটনৈতিক তৎপরতা জোরালো করতে হবে। এমওইউ ছাড়াও আমাদের ডেলিগেশন টিম পাঠাতে হবে। লেগে থাকতে হবে। না হলে শুধু এমওইউ পাঠিয়ে শ্রমবাজার খোলা যাবে না।  অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং কার্যকর কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। তা না হলে ইউরোপসহ স্থিতিশীল বাজারগুলোতে প্রবেশের সুযোগ সীমিতই থেকে যাবে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, ‘সরকারের বাস্তবসম্মত উদ্যোগ অনেক কম। শ্রমবাজার নিয়ে সরকার রাজনীতি করে। কয়েক বছর আগে বিএমইটির উদ্যোগে একটি প্রতিনিধি দল প্রায় ৫০টি দেশ ঘুরে, বিভিন্ন কোম্পানি ঘুরে অনেক টাকা খরচ করে, একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল। কিন্তু সেগুলো পরে আর আলোর মুখ দেখেনি। এসব প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা জরুরি।’

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ লেখক ফোরামের বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক: বাঙালির চিরায়ত সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে ধারণ করার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩। স্থানীয় আইফা মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’ ও ‘খুনজুড়ি শিল্প একাডেমি’। বর্ণিল এই আয়োজনে কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার মাধ্যমে মেতেছিলেন স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী ‘পান্তা ভোজন’-এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তবে সরকারি বিধিনিষেধের প্রতি সম্মান জানিয়ে খাবারের মেন্যুতে ইলিশের পরিবর্তে রাখা হয়েছিল রুই মাছ ও হরেক পদের দেশীয় ভর্তা। খাবারের এই বিশেষত্বে বাঙালির চিরায়ত খাদ্যাভ্যাস ফুটে ওঠে। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের আঁকা ছবির চিত্র প্রদর্শনী। খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষার্থীদের তুলিতে ফুটে ওঠা বাংলার প্রাকৃতিক দৃশ্য ও গ্রামীণ জীবন আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। এরপর শুরু হয় বড় ও ছোটদের অংশগ্রহণে বৈশাখের কবিতা পাঠ। কবি দন্ত্যন ইসলাম অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান। সাংস্কৃতিক পর্বে শিশুদের মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশিত হয়। বিকেলের পর্বে আইফা মাঠ মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী সব গ্রামীণ খেলায়। পুরুষদের জন্য ছিল হাঁড়ি ভাঙা ও কাছি টানা প্রতিযোগিতা। নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ‘চেয়ার বদল’ ও ‘হাঁড়ি ভাঙা’ খেলায়। এ ছাড়া শিশুদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে খুনজুড়ি একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী’ পুরস্কার এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে পুরো আয়োজনটি উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, টুটুল পাটওয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় ঐতিহ্যের ধারক। ঐতিহাসিকভাবে হালখাতা উৎসব থেকে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি বাঙালির প্রধান অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কে এম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ ও দপ্তর সম্পাদক টিটু হোসেন প্রমুখ।

আজকের সংবাদ, জাতীয়

৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।  আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি বলেন, এছাড়া কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এরমধ্যে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম গ্রেড থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে এমন ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে জ্বালানি তেল মজুদে অনিয়মে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জ্বালানি তেল মজুদে গড়মিল ও পণ্যের মোড়কে তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার শহরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়— একটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল মজুদের হিসাবের গড়মিল রয়েছে, অন্য প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেসার্স সেলিম ব্রাদার্সকে ৫,০০০ টাকা, সেবা এগ্রো কেমিক্যালসকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণও করা হয়। নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের বাবুরহাট এলাকা থেকে ডিবির এসআই বিকাশ চক্রবর্তী ফোর্স নিয়ে তাদের আটক করেন। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি অভিযানিক দল বাবুরহাটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরচক্রের ৫ জন সদস্যকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই এলাকার ভিক্ষুক দম্পতি আবুল বাশার ও শাহীনা বেগমের দুই ছেলে ইয়াসিন (৮) ও রাসেল (৬)। রুপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদরাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে যায়। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই ভাইয়ের মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের স্বজনেরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন। নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদরাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন উপদেষ্টা মাহ্দী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও দেওয়ার জন্য তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মাহ্দী আমিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অপরদিকে ১৯ ফেব্রুয়ারি আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

আজকের সংবাদ, চাঁদপুর

শাহরাস্তিতে স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা। দীর্ঘ প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনের পর এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহরাস্তি থানায় ৬৫ বছর বয়সী ওই নারী অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। থানা সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় একসঙ্গে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি জানান, স্বামীকে বারবার মুখ পরিষ্কার রাখার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামীর পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী স্ত্রী বলেন, আমার স্বামীর মুখে এত দুর্গন্ধ যে তার পাশে থাকা কষ্টকর হয়ে গেছে। এ অবস্থায় একসঙ্গে থাকা প্রায় অসম্ভব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। তার দাবি, সামান্য বিষয় নিয়েই দাম্পত্য কলহ হয় ও রাগের বশেই তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই বিষয়টি দাফতরিকভাবে না নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।

অর্থনীতি, আজকের সংবাদ

আজ নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক | অফিস ৪টা, মার্কেট বন্ধ ৬টার পর 

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা। আর সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার (৪ এপ্রিল) অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে (রবি থেকে বৃহস্পতিবার)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শেষ হওয়ার পর বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ বা লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

আজকের সংবাদ, জাতীয়

তেলের মজুত ‘স্বাভাবিক’, পাম্পে ‘নেই’

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেল নিয়ে মানুষের আতঙ্ক কাটছে না। সরকার বারবার মজুত স্বাভাবিক বা পর্যাপ্ত মজুত আছে বললেও বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ পাম্পে ঝোলানো ‘তেল নেই’ । যে সব পাম্পে তেল আছে সেখানে দীর্ঘ লাইন। এর মধ্যেও চলছে অবৈধ মজুত ও কালোবাজারে তিনগুণ দামে বিক্রি। সরেজমিনে ঢাকার বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ পরিবহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেক চালক অভিযোগ করেছেন, সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হলেও বাস্তবে তা মিলছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় তৈরি হচ্ছে বাড়তি ভোগান্তি। উদ্বেগে বাড়ছে মজুতপ্রবণতা। অনেকে চেষ্টা করছেন প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং নিয়মিত আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মূল সংকট সরবরাহের ঘাটতি নয়, বরং বাজারে আতঙ্ক ও অনিয়ন্ত্রিত চাহিদা বৃদ্ধি। ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা মনে করেন, সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখা ও কঠোর নজরদারির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। প্রতি লিটার তেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি! তেল সংকটের অজুহাতে অবৈধ মজুতদাররা বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জেলায় সরবরাহ কম থাকার অজুহাতে প্রতি লিটার অকটেন ও পেট্রোল ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা নিজেদের প্রয়োজনে তা বাধ্য হয়ে কিনছেন। সরকারি হিসাবে বর্তমানে মজুত কত? গত সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেছে ১৭ ফেব্রুয়ারি। সেদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন। ৩০ মার্চ ২০২৬ তারিখে দেশের ডিজেলের মজুত আছে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে ডিজেল বিক্রি হয়েছে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন। সংসদে মন্ত্রী বলেন, আমাদের মোট ব্যবহৃত জ্বালানির ৬৩ শতাংশ ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির ৬ শতাংশ অকটেন এবং ৬ দশমিক ৭৭ শতাংশ পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। যা বলছেন বিশেষজ্ঞরা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা প্রফেসর ড. শামসুল আলম জাগো নিউজকে বলেন, ‘তেল পাচ্ছে না এটাই বড় কথা। আমরা সরকারের দাবি বা বক্তব্য আমরা মেনে নিচ্ছি, কিন্তু মানুষ তো তেল পাচ্ছে না। কালোবাজার সরকার প্রোটেক্ট করতে পারে এবং সরকারের মজুত সরকার নিয়ন্ত্রণ করতে পারে। এখানেও বিপিসি, পদ্মা অয়েল, যমুনা অয়েল— এ সব তেল কোম্পানি, পেট্রোল পাম্প সরকারের প্রশাসনের অংশ।’

Scroll to Top