২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে আজম খানের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের অপর পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে আজম খানের প্রায় ২০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।  মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১১টার দিকে শহরের চিত্রলেখা মোড়-সংলগ্ন সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান জানান, বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই বাড়িতে হামলা করে। তারা প্রথমে বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের থাকা আমার ব্যবহৃত গাড়ি, আমার নেতাকর্মী এবং ভাড়াটিয়াদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর আমার ফ্ল্যাটে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আসবাবপত্রসহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। এ সময় অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হন। তিনি বলেন, আমি তো আমার রাজনীতি করি না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি করি। আমি বিগত দিনের কর্মসূচিতে কোথাও, কোনখানে নিজে জন্য ভোট চাইনি। এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিএনপি এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমার নেতা তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফটের বিতরণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। বিএনপির একজন সামান্য কর্মী হিসেবেও এটি আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি সকল কর্মসূচিতে প্রকাশ্যে বলেছি, দল থেকে যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষে কাজ করব। এটাই কি আমার অপরাধ। তিনি আরও বলেন, যারা আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের ছবির ভাঙচুর করেছে কেন। তারা আসলে কোনো বিএনপি করে, কোনো ব্যক্তির রাজনীতি করে। যাদের কাছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ছবিও নিরাপদ নয়- তাদের কাছে বিএনপি কীভাবে নিরাপদে থাকবে। এ হামলার পেছনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবদল ও ছাত্রদলের একাংশকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। তিনি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

আজকের সংবাদ, চাঁদপুর, রাজনীতি

ঢাকাস্থ চাঁদপুরবাসীর উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি: ঢাকাস্থ চাঁদপুরবাসীর উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ২৫ আগস্ট রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ প্রীতি সমাবেশে প্রায় সহস্রাধিক ঢাকাস্থ চাঁদপুরবাসীর সরব উপস্থিতি দেখা যায়। উক্ত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি জনাব ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব মোবারক হোসাইন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ও লেখক জনাব আব্দুস শহীদ নাসিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর এবং চাঁদপুর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাসুদুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি মোঃ এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল হোসাইন, জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি ডাঃ আব্দুল মবিন। চাঁদপুর জেলা কর্মপরিষ সদস্য ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফী । এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ ওসমানী, ঢাকা মহানগরী দক্ষিণের সুরা সদস্য এস এম আহসান উল্লাহ, সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, ডেমরা থানা আমির মেজবাহ উদ্দিন মীর্জা হেলাল, শাহবাগ থানা আমির আহসান হাবীব, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পূর্বের সাবেক সভাপতি মজিবুর রহমান ও আবুল খায়ের। শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সভাপতি রেজাউল করিম আবরার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি জামায়াতে ইসলামীর মহানগরী উত্তরের শূরা সদস্য মোঃ জুবায়ের হোসাইন রাজন, রামপুরা থানার সাবেক আমীর মোস্তাফিজুর রহমান, চাঁদপুর শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, শাহরাস্তি উপজেলা আমির মোস্তফা কামাল,কচূয়া উপজেলা আমির মেসবাহ উদ্দিন, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসেন, ছাত্র শিবিরের সাবেক জেলা ও শহর সভাপতি এডভোকেট কাওসার আলম,বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যাংকার যথাক্রমে জনাব মাহবুবুল আলম, সাজ্জাদ হোসাইন, মনিরুদ্দীন পাটোয়ারী, ফখরুল ইসলাম নয়ন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে ইসলাম ও ইসলামি আন্দোলনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে আগামী নির্বাচনে জয়ী হতে হবে। সেজন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিতে হবে। মানুষের কাছে গিয়ে ইসলামের সৌন্দর্য্য এবং কুরআনের শাসনের মধ্যেই মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালিন মুক্তি নিহিত তা বুঝাতে হবে। মানুষ কেন আমাদেরকে কেন অপছন্দ করবে তার কোন জবাব নেই জনগণের কাছে।কারণ স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই এসেছে সবাই জনগনের সাথে প্রতারণা করেছে। তাই মানুষ এবার দাঁড়িপাল্লাকেই বেচে নিবে,ইনশাআল্লাহ। উক্ত সমাবেশে আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। সমাবেশে ইসলামী আন্দোলনের ঢাকাস্থ চাঁদপুর বাসীদের মধ্যে সর্বস্তরের প্রায় সহস্রাধিক জনশক্তি উপস্থিত হয়ে এক মিলনমেলায় পরিনত হয়।

আজকের সংবাদ, ইসলাম

ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে গত রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি। গত রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। এদিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার একগুচ্ছ জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে বাণী দেবেন। এদিন সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, শিশু সদন, বৃদ্ধ নিবাস ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনেও ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথভাবে উদ্‌যাপিত হবে। উল্লেখ্য, ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল তারিখেই মহানবী (সা.) মৃত্যুবরণ করেন। তাই ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন। মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশেই পালিত হয় এবং অন্যান্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে, যেমন ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিলভোয়ার, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায় পালিত হয়। একমাত্র ব্যতিক্রম হলো কাতার ও সৌদি আরব, যেখানে এটি সরকারি ছুটির দিন নয় এবং নিষিদ্ধ। অমুসলিম দেশগুলোর মধ্যে ভারত মওলিদ উৎসবের জন্য বিখ্যাত। হায়দরাবাদ, তেলেঙ্গানা তাদের জমকালো মিলাদ উৎসবের জন্য বিখ্যাত; ধর্মীয় সভা, রাতব্যাপী প্রার্থনা, সমাবেশ, কুচকাওয়াজ ও শহরজুড়ে সাজসজ্জা করা হয়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট বালি দিয়ে বসানো হচ্ছে ইটের গাঁথুনি। এ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে। অভিযোগ রয়েছে, সড়কে ইট বসানোর সময় পর্যাপ্ত মশলা (সিমেন্ট-বালির মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপরেই ইট বসিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে নির্মাণকাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, সড়কটি নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে যেমন জনভোগান্তি বাড়বে, তেমনি সরকারি কোটি কোটি টাকা ভেস্তে যাবে। স্থানীয়রা জানান, সড়কটি ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তাই নিম্নমানের কাজ নয়, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে লোক থাকার পরও এ অনিয়ম কীভাবে হচ্ছে—এ প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়াও গত ১৫ আগষ্ট ২০১৫ খ্রিস্টাব্দ বিকালে পৌরসভার তুলাতলী এলাকায় রাস্তার কাজে অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সাইট ইঞ্জিনিয়ার সঠিক জবাব দিতে পারেননি। পৌরসভার দ্বায়িত্বরত কর্মকর্তা মোঃ শরিফ হোসেনের কাছে কাজের মান ও সেইফটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যেভাবে কাজের নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে করছি। জনগণের ভোগান্তি ও ক্ষতি হলে আমাদের করণীয় তেমন কিছু নেই। সচেতন মহল বলছেন, এ বিষয়ে দ্রুত তদন্ত ও কঠোর তদারকি জরুরি হয়ে পড়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর

বিশেষ প্রতিনিধি: ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসাপাতাল ও মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়। এ সময় হাসপাতালের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেরোয়া গ্রামের ইসহাক মিয়ার অসুস্থ স্ত্রী কোহিনুর বেগমকে (৬৫) ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসাপাতাল ও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার (২২ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ, স্থানীয় সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসাপাতাল ও মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন জানান, রোগী ভর্তির পর থেকে তিনি বেশ কয়েকবার রোগী দেখেছেন। কিডনিজনিত সমস্যার কারণে তার প্রস্রাব হচ্ছে না, ডায়াবেটিসও কম ছিল। এছাড়া অন্যান্য উপসর্গ যেগুলো নিয়ে ভর্তি হয়েছে- সেগুলো তো ছিলই। আমরা ভোরে রোগীকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলেছিলাম। সকালে তার মৃত্যু হয়। এখানে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি ছিল না। হাসপাতালের মালিক ডা. সাদেকুর রহমান বলেন, আমি সকালে রোগীর মৃত্যুর কথা ও ভাঙচুরের দৃশ্য দেখেছি। রোগীর স্বজনদের অভিযোগ সঠিক নয়। আমি কেন একজন রোগীকে আটকে রাখব। আমাদের জরুরি বিভাগের চিকিৎসক তাদের দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। এই হাসপাতালে যতটুকু সম্ভব রোগীকে ততটুকু চিকিৎসা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরের কথা জেনে আমরা পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসাপাতাল ও মেডিকেল সেন্টারে আসি। পরে বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা এসে আমাদের সহায়তা করেছেন।

আজকের সংবাদ, স্বাস্থ্য

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

টাইফয়েড টিকাদান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। ১ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি নিয়েছে। এই টিকাদান কার্যক্রমের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সরকারের লক্ষ্য হলো, দেশের সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনা, যাতে টাইফয়েডের মতো সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। কারা এই টিকা পাবে এই কার্যক্রমের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর টিকা পাবে। প্রায় পাঁচ কোটি শিশু এই কর্মসূচির আওতায় আসবে। এই বয়সে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না বলে টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে টিকা দিতে পারে প্রয়োজনীয় সুরক্ষা। টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া টিকা পেতে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। ধাপগুলো হলো— এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর, টিকার ধরন ও বাছাই রেজিস্ট্রেশনের পর শিশুর জন্য টাইফয়েড বা মেনিনজাইটিস থেকে একটি নির্বাচন করতে হবে। টাইফয়েড নির্বাচন করলে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থী ও স্কুলবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের শিশু—এই দুই বিকল্পের মধ্যে বাছাই করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্কুলের নাম, ঠিকানা ও শ্রেণির তথ্য পূরণ করতে হবে। নির্ধারিত স্কুলের টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। স্কুলবহির্ভূত শিশুদের ক্ষেত্রে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নিতে হবে। সব তথ্য সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। এই কার্ড সঙ্গে নিয়ে শিশুকে নির্ধারিত দিন টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকা দেওয়ার সময় ও কার্যক্রম নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে শিশুকে টিকা দিতে হবে। এক ডোজের এই ইনজেকশন শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। সরকার এই উদ্যোগের মাধ্যমে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক অভিভাবককে তাঁদের শিশুদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিকা দেওয়ার পর যা করতে হবে টিকা দেওয়ার সময় অনেক শিশু ভয় পেতে পারে। সে কারণে তারা দীর্ঘ সময় ধরে কান্নাও করতে পারে। এমন হলে শিশুকে শান্ত করার চেষ্টা করুন। তাকে কোলে নিন, আদর করুন। এতে কিছুক্ষণের মধ্যে সে শান্ত হয়ে যাবে। ইনজেকশন দেওয়ার বিষয়টি হাসাহাসি করলে বা বিদ্রূপ করলে অনেক শিশু মানসিকভাবে আঘাত পেতে পারে। তাই তেমন কিছু করা যাবে না। টাইফয়েডের টিকা মুখে খাওয়ানো হতে পারে, আবার ইনজেকশনের মাধ্যমেও দেওয়া হতে পারে। মুখে খাওয়ালে শিশুর তেমন কোনো ঝামেলা না হওয়ারই কথা। কিন্তু ইনজেকশন দিলে কিছুটা সমস্যা হতে পারে কারও কারও। শিশুদের জন্য টিকা দেওয়ার পরে কয়েকটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেগুলো হলো— ⦁ ইনজেকশন দেওয়ার জায়গায় ব্যথা, লাল বা ফোলা ভাব দেখা দেওয়া ⦁ সাইটে ফুসকুড়ি হতে পারে ⦁ স্বল্প জ্বর হতে পারে ⦁ জ্বরের কারণে মাথাব্যথা ও বমি বমি ভাব কিংবা বমি হতে পারে ⦁ অনেক ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে এগুলো খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। এসব লক্ষণ প্রমাণ করে যে শিশুর শরীর রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করছে। এ লক্ষণগুলো সাধারণত কয়েক দিনের মধ্যে চলে যায় নিজে থেকে। তবে কখনো কখনো কোনো শিশুর ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া, খিঁচুনি, শ্বাস নিতে সমস্যা হওয়া, মুখ বা গলা ফুলে যাওয়া কিংবা জ্বর না সারার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে অবিলম্বে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে চলাচলে ভোগান্তি

বিশেষ প্রতিনিধি: চাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন সংস্কার না করায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু হবে। সড়কের বিভিন্ন অংশে দেখা যায় বড় বড় গর্ত। কোনো কোনো স্থানে সড়কের পাকা কার্পেটিংয়ের চিহ্ন নেই। বিগত সরকারের আমলে বারবার জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও বেশি দিন টেকেনি, বরং ভারী যানবাহন চলাচল করায় কিছুদিনের মধ্যে সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়। ছোট-বড় শত শত যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে জ্বালানি বহনকারী ট্যাংক লরি এবং মালবাহী ট্রাক। সড়কে গর্ত থাকায় খুবই ঝুঁকি নিয়ে হেলেদুলে চলতে দেখা গেছে এসব যানবাহনকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় দশক আগে এই সড়ক নির্মাণ হয় চাঁদপুর পৌরসভার অর্থায়নে। শহরের যানজট নিরসনে গুরুত্ব দেওয়া হয় বিকল্প এই বাইপাস সড়কের। সড়কটি নির্মাণের সময় উঁচু করা হয়নি। বর্ষা ও অতিবৃষ্টির সময় পাশের রেললাইনসংলগ্ন লেকের পানি সড়কে উঠে বেশ কয়েকবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘পৌর কর্তৃপক্ষও সড়কটির গুরুত্ব অনুধাবন করে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে মেরামতকাজ শুরু করব। প্রায় দেড় কিলোমিটার এই সড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা।’

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে নিয়মিত বহু বিচারপ্রার্থী মানুষ জেলা আদালতে আসেন। এসব মানুষের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি ঘরের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার। এর ফলে এখন থেকে জেলা জজ আদালতে বিচারের জন্য আসা নারী, শিশু ও বয়স্কদের জন্য নির্দিষ্ট বিশ্রামের স্থান তৈরি হলো। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুরের আইনজীবী মহল ও বিচারপ্রার্থীরা। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর ব্যাপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তাসহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন। বিচার বিভাগের আয়োজনে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ৩ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি: গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ১৭ আগস্ট ২০২৫ তারিখ  দেড়টার সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার রাজার মিয়ার পার্ক এলাকা থেকে মাদক ব্যবসায়ী আহসান পাটোয়ারী (২৫), মোঃ খলিল (১৭) এবং আনোয়ার হোসেন (২৪)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫৩তম ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৫৩ তম ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত সাহিত্য চর্চার অংশ হিসেবে এ সাহিত্য আড্ডায় সাহিত্যিকরা স্বরচিত লেখা পাঠ করেন। উক্ত আড্ডায় প্রতিটি লেখার চুলচেরা বিশ্লেষণ হয়ে থাকে। শনিবার ১৬ আগষ্ট ৫.৩০ মিনিটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ৪৫৩ তম সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সদস্যরা স্বরচিত লেখা পাঠ করেন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সিনিয়র সহ-সভাপতি কবি হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন চন্দ্র শীল। এছাড়াও কবিতা আবৃত্তি করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও লেখক অমৃত ফরহাদ (নুরুল ইসলাম ফরহাদ), প্রতিষ্ঠাতাকালীন সভাপতি কবি দন্তন্য ইসলাম (কে এম নজরুল ইসলাম)। এছাড়াও উক্ত সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবি শ্রাবণ রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা রাবেয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সদস্য জাকির সৈকত, আব্দুস সালাম, দপ্তর সম্পাদক টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাথ, সদস্য ইয়াছিন পালোয়ান প্রমুখ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট)বাদ আছর উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আলোচনা সভায় মুঠো ফোনে বক্তব্য রাখের দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারী। তিনি বলেন, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া। আজকের বাংলাদেশ যার কারণে সমৃদ্ধ তিনি হলেন আমাদের নেত্রী। তিনি যদি নিজের জীবনের পরোয়া করেপতিত স্বৈরাচারের সাতে আঁতাত করতেন তাহলে আহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম না। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও কোন আপোষ কলেননি বলেই , আমরা ৫ আগস্ট পেয়েছি। তাই এককথায় বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের ধারক ও বাহক । পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ষোলদানা মুহিউস্ সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মো. হোসেন।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ছাত্রশিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) শহরের হাজী মহসিন রোড রসুইঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই ভিশনকে সামনে রেখে এবং ‘তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময়’ এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ তাসিম বিল্লাহ। সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাবেক সভাপতি সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা যেন ফেসবুক নামক ট্রমার মধ্যে নিজেকে হারিয়ে না ফেলি। এটি এক ধরনের রোগ; আল্লাহ রাব্বুল আলামীন এই প্রজন্মকে এর ক্ষতি থেকে রক্ষা করুন। আমাদের উচিত দুনিয়ার জীবনে আখেরাতের প্রস্তুতি নেওয়া, তবেই উভয় জগতে সফল হওয়া সম্ভব। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Scroll to Top