২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী সভা

মো. ইয়াছিন পালোয়ান: চাঁদপুরের ফরিদগঞ্জে যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগীত শিল্পী সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় গাব্দেরগাও আন-নূর মডেল মাদ্রাসা, মোল্লা বাড়ি মসজিদ সংলগ্ন ঈদগাঁও মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং কাজ চালিয়ে যাবো। তবে সবচেয়ে বড় সহযোগিতা আপনাদের প্রয়োজন,যারা মাদক ব্যবসায়ী আছে তারা যেন ভালো হয়ে যায়, ভালো না হলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ভুঁইয়া বলেন,আমি সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, মাদকের বিরুদ্ধে জোরালো ভুমিকা পালন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সম্মাননাও পেয়েছি। যুব সমাজ যদি মাদক থেকে দূরে থাকে, তবে আমাদের সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে। এমন সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মো. ইউনুস মিয়া, গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নূরুল আলম সাইফ, গাব্দেরগাও বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম রাজু, পশ্চিম বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির সহ স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব – ইমাম ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় টেলি কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন। যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের এই আয়োজনে স্থানীয় যুবসমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে তারুণ্য সুপার সিক্স দল ১-০ গোলে টিম চায়না-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখেন আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি, এবং কমিটির অন্যতম সদস্য মাহবুব শেখ, সাফায়েত হোসেন জয়। তারা টুর্নামেন্টকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। সকল সহযোগী ও দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রুবেল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী খাঁন, তরুণ সমাজ সেবক টিটু হোসেন, মোঃ হাবিব শেখ, ইউপি সদস্য এমরান হোসেন তালুকদার, মোঃ সায়মুন খাঁন। আরো উপস্থিত ছিলেন, রাকিব, জাকির শেখ, বাবলু শেখ, রাসেল শেখ, ইমাম হোসেন, রুবেল শেখ, আবদুর কাদির লিটন, সুমন শেখ, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন,সোহেল শেখ, কবির খাঁন, শাহ আলম, রিয়াদ গাজী, মাসুম গাজী, আলী গাজী, সোহেল খাঁন, প্রমুখ। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই দেয় না, বরং যুব সমাজকে মাদক ও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।আমাদের তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারণ আজকের এই তারুণ্যই হলো আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তারা সাহাপুর তারুণ্য একাদশের এমন চমৎকার আয়োজনের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Uncategorized

এম এ হান্নানের মনোনয়ন দাবিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণমিছিল

জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ চাঁদপুরে ফরিদগঞ্জে এম এ হান্নানের মনোনয়ন দাবিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণমিছিল ১৩ অক্টোবর সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সাংগঠনিক ভাবে দলকে ক্ষতিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এম এ হান্নানের মনোনয়নের দাবিতে গণমিছিল শেষে পথসভা করেছে। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে এই উপজেলার মানুষের জন্য আলহাজ¦ এম এ হান্নান যেভাবে কাজ করে গেছেন, তাতে তিনি উপজেলার আপামোর মানুষের হৃদয়ে অবস্থান করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন গুরুত্বপূণূ পদে না থাকলেও এমনকি দল থেকে বহিষ্কৃত হলেও তিনি একটি মুহূর্তের জন্যও বিএনপি ছেড়ে যাননি। বরং তিনি দলের নেতাকর্মীদের জন্য অকাতরে কাজ করে গেছেন। ফলে আজ তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ধানেরশীষের কথা বিএনপি তার মনোনয়ন নিয়ে কখনোই ভুল করেন না। ২০০৮ সালে, ২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরিদগঞ্জ আসনে এম এ হান্নানই পেয়েছেন। কিন্তু কেনো তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না তা আপনারা সবই জানেন। কিন্তু এবার আর কোন ভুল নয়, আমরা সঠিক পথেই রয়েছি। আমরাও দৃঢ় ভাবে বিশ্বাস করি ২০২৬ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন আবারো এম এ হান্নানের হাতেই উঠবে। কারণ তার হাতেই ফরিদগঞ্জ বিএনপি নিরাপদ। পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাাসন মঞ্জুর। এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি থানার মোড়ে এসে পথসভায় মিলিত হয়

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে অনন্যা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ: স্বাস্থ্যসেবা যখন মানুষের দোরগোড়ায়, তখন উৎসবের আমেজ! সুবিধা-বঞ্চিত ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মহতী লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হলো ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। রবিবার (১২ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন-এর রামদাসরবাগ আরাধনা একাডেমী প্রাঙ্গণে এই মহতী ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগী ক্যাম্পে এসে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন সুনামধন্য চিকিৎসক মোঃ কামরুল হাসান ও মোঃ ওমর ফারুকের নেতৃত্বে চিকিৎসকের সহযোগীরা। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা নিতে আসা একাধিক রোগী সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র সদস্যরা জানান, এটি শুধু একটি ক্যাম্প নয়, এটি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতারই প্রতিফলন। সংঘের একজন সদস্য বলেন, “আমরা বিশ্বাস করি, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। এই আয়োজন আমাদের নারী ও যুব সমাজের একটি সম্মিলিত প্রচেষ্টা। এলাকার মানুষের এই বিপুল সাড়া আমাদের আগামী দিনের কাজকে আরও উৎসাহিত করবে।” ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি, রাবেয়া আক্তার বলেন, এটি শুধু একটি ক্যাম্প নয়, এটি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। সমাজের সুবিধা-বঞ্চিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার মানুষের এই বিপুল সাড়া আমাদের আগামী দিনের জনকল্যাণমূলক কাজকে আরও উৎসাহিত করবে। তিনি আরো বলেন, “আমরা প্রতি বছরই এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্বাস্থ্য সুরক্ষার এই মানবিক উদ্যোগ প্রমাণ করল, সম্মিলিত প্রচেষ্টা থাকলে সহজেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ‘অনন্যা যুব নারী কল্যাণ সংঘে’র এই প্রচেষ্টা এলাকার মানুষের মনে স্বাস্থ্য সচেতনতার এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মানিকরাজ গ্রামে তৃপ্তি সাহার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন

ফারাবী খান: ফরিদগঞ্জের ২নং বালিথুবা ইউনিয়নে মানিকরাজ গ্রামে তৃপ্তি সাহা (চৈতি) নামে এক মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে। ১১ অক্টোবর (শনিবার) বিকালে মধ্য মানিকরাজ গ্রামের সাহা বাড়ির সামনে মানববন্ধন করে এলাকাবাসি। মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলান আবু সাঈদ, রতন সাহা, সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার মিজি, বাদল ঢালি, আব্দুল মান্নান, খোরশেদ খান প্রমূখ। এসময় তারা বলেন, আজকের মানববন্ধনে প্রমাণ করে, মানিকরাজ গ্রামের হিন্দু মুসলিম এক ও ঐক্যবদ্ধ, এই গ্রামে আগে কখনো হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়নি বিভাজন দেখা দেয়নি। কখনো কোন কারনে একে অপরের সাথে ঝড়গা বিবাদ দেখা দেয়নি। অথচ হিন্দু মুসলিমদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে তৃপ্তি সাহা ও তার বাবা সুশীল সাহা। যা এগ্রামের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করে। যা অত্যান্ত দুঃখের বিষয়। আমরা গত দুই বছর যাবৎ দেখতেছি, মানিক রাজ গ্রামে তৃপ্তি সাহা চৈতি ও তার বাবা সুশীল সাহা মিলে যে সকল অপকার্মের ফাঁদপেতেছে। সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা দিয়ে হয়রানি করতেছে, আমরা এসবের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, তৃপ্তি সাহা ও সুশীল সাহা মিলে এগ্রামের নিরিহ মানুষের বিরুদ্ধে যে সকল মামলা দিয়েছে, তার সুষ্ঠ তদন্ত হোক, যারা দোষী তাদের শাস্তি হোক, তাতে আমাদের কোন আপত্তি নাই, কিন্তু নির অপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করলে আমরা মানিকরাজ গ্রামের মানুষ তা মেনে নিবো না। আমরা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করি, তৃপ্তি সাহা ও সুশীল সাহার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

আজকাল হাঁস-মুরগি পালনের জন্য এক হাজার টাকায় ঘর ভাড়া পাওয়া যায় না: বিল্লাল হোসেন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ চত্বর থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। সমাবেশে শিক্ষকদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, আজকাল হাঁস-মুরগির পালনের জন্য এক হাজার টাকায়ও ঘর ভাড়া পাওয়া যায় না। অথচ আমরা যারা জাতি গঠনের কারিগর, সেই শিক্ষক সমাজ আজও মানবেতর জীবনযাপন করছি। শিক্ষকদের প্রাপ্য সম্মান, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে শিক্ষার মান ধরে রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকার বারবার শিক্ষার মান উন্নয়নের কথা বলছে, কিন্তু শিক্ষকরা যদি ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত থাকেন, তাহলে সেই উন্নয়ন কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সেই মেরুদণ্ডকে শক্ত রাখেন তাই শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে পুনঃস্থাপন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান মিয়া সংহতি প্রকাশ করে বলেন, শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটিয়ে তাঁদের দাবি বাস্তবায়ন করা সময়ের দাবি। শিক্ষাব্যবস্থার উন্নয়ন মানে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন, এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হারুন আর-রশিদ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা সগীর হোসেন, চাঁদপুর জেলা ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি গোলাম ফারুক মো. ইয়াহিয়া, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফরিদগঞ্জ পৌর শাখার সভাপতি শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বক্তারা বলেন, শিক্ষক কল্যান তহবিলের জন্য বিগত ১০% বেতনের টাকা কেটে রাখে। কিন্তু পলাতক প্যাসিবাদের সরকার সেখানের সাড়ে চার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। ফলে আজ অবসরে যাওয়া শিক্ষকদের তার জমা টাকা দিতে পারছেনা। ফলে নতুন করে প্রতি শিক্ষার্থী প্রতি ১০০টাকা চাঁদা বাধ্যতামূলক করা হয়েছে। যা আদায় করতে অভিভাবকদের সাথে জবাব দিহী করতে হচ্ছে। সমাবেশে যে দাবী তুলছেন বক্তারা,১. ৪,৫০০, কোটি টাকা ফিরিয়ে আনুন। লুটেরাদের চিহ্নিত করে বিচার নি:শ্চিত করুন। 2. বাড়ী ভাড়া ৫০% করুন।3. উৎসব ভাতা১০০% করুন। ৪. চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করুন।5. মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার সহকারী প্রধানদের ৭ম গ্রেড দিন।6. প্রধাণ ও সুপারদের ৬ষ্ঠ গ্রেড দিন।7. ইবতেদায়ী শিক্ষাকে জাতীয় করুন।8. অনুমতি প্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহকে সরকারী প্রাথমিক বৃত্তিপরীক্ষায় অংশগ্রহণ ও শিক্ষা উপবৃত্তির আওতায় আনতে হবে। সর্বপরী শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দ্রুত শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনসহ সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বিষয়বস্তু তৃণমূলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো.হারুনুর রশিদ। শুক্রবার(১০ অক্টোবর) সকাল থেকে শুরু করে দিনভর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়ারহাট বাজার, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনাবাজারসহ বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ। গণসংযোগের সময় সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ এই কথার মমার্থ অনেক গুরুত্ববহ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, তাদের মধ্যে কোন বিভাজন থাকতে পারে না। ভালবাসা দিয়ে মানষের হৃদয় জয় করতে হবে। মানুষকে বোঝাতে হবে বিএনপি তথা তার প্রতি ধানের শীষই আগামী বাংলাদেশ গড়তে একমাত্র সক্ষম দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমাদেরকে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। সেটাই হবে সবার আগে বাংলাদেশ গড়ার অন্যতম শোপান। সম্প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলায় এক সাক্ষাৎকার দেন। ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টর এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে সাধারণ জনগণের মাঝে বসে দেখন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খাঁন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন। আরো ছিলেন,পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, এম এ কাইউম, বিল্লাল হোসেন চেয়ারম্যান, হাবিবুর রহমান রুবেল, সেলিম মাহমুদ রাড়ি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম খাঁন, আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, ছাত্রদলের ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার, মহিন আহমেদ,হোসেন পাটোয়ারী, নাছির উদ্দিন সম্রাট, রুবেল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

illis fish
আজকের সংবাদ, চাঁদপুর

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

চাঁদপুর প্রতিনিধি: শর্তসাপেক্ষে অনলাইনে ইলিশ বিক্রির জন্য জেলা প্রশাসক কার্যালয়ের নিবন্ধন পেলেন চাঁদপুরের সাতজন উদ্যোক্তা। এ প্রক্রিয়ায় নিবন্ধনের দৌড়ে এগোতে আবেদন করেছেন আরও ৩৫ জন উদ্যোক্তা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলার অনলাইন ইলিশ ব্যবসায়ীদের নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া ফেসবুক পেজগুলো হলো— ইলিশ ভাইয়া, চাঁদপুর-এর কর্ণধার মো. খোকন পাটওয়ারী, টেকিং শপ-এর আব্দুল্লাহ আল মামুন, তাজা ইলিশ ডক কম-এর আহাদ ইসলাম, ইলিশ বাড়ি-এর জান্নাতুল মাওয়া, রূপালী বাজার-এর মাসুদ রানা এবং সজীব ইলিশের বাজার চাঁদপুর-এর সজীব চন্দ্র দাস। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সজীব চন্দ্র দাস বলেন, ইলিশ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন সনদ গ্রহণ করল আমার প্রতিষ্ঠান সজীবের ইলিশের বাজার চাঁদপুর। দীর্ঘ ছয় বছর ধরে নদীর মাছ নিয়ে কাজ করার পর এ সফলতা পেলাম। এই দীর্ঘ পথে গণমাধ্যমকর্মীসহ সব শুভাকাঙ্ক্ষীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেমন পাশে ছিলেন সামনেও তেমনি পাশে থাকবেন। আপনাদের নিয়েই আমার এই পথচলা। নিরাপদ খাদ্য হিসেবে আমি মনে করি নদীর মাছই এক নম্বরে থাকবে। সে মাছই আমরা আপনাদের জন্য সরবরাহ করছি। শর্ত প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধন পেতে হলে তাকে অবশ্যই চাঁদপুর জেলার বাসিন্দা হতে হবে। উদ্যোক্তার নির্দিষ্ট একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে। ছবিতে চাঁদপুরের ইলিশের ছবি দেখালে অবশ্যই স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশই বিক্রেতাকে দিতে হবে। হাতিয়া, রামগতি, ভোলা, চট্টগ্রামের ইলিশ চাঁদপুরের ইলিশ বলে ছবি প্রদর্শন বা বিক্রি করা যাবে না। অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, যারা নিবন্ধিত হলেন তাদের তথ্য আমাদের কাছে থাকবে। তারা তাদের পেজে নিবন্ধন নং উল্লেখ করবে। এই পেজগুলো জবাবদিহিতার আওতায় এলো। ক্রেতাদের বলব, এই পেজ থেকে ইলিশ কিনলে প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকবে। দ্রুত অন্যরাও নিবন্ধনের আওতায় চলে আসবে আশা করছি। পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, চাঁদপুর জেলা ব্যতীত অন্য কেউ অনলাইনে ইলিশ বিক্রি করলে অর্থাৎ কেউ যদি মন্সুীগঞ্জ বা অন্য জেলার হয় তাহলে তাকে এখনি নিবন্ধন দেওয়া হচ্ছে না। নিবন্ধিত জেলেরা সঠিকভাবে প্রচারণা করে চাঁদপুরের ইলিশ বিক্রি করলে প্রতারকরা আর প্রতারণার সুযোগ পাবে না এবং মানুষও নিরাপদভাবে ইলিশ ক্রয় করতে পারবে। এতে চাঁদপুরের ইলিশের সুনাম অক্ষুণ্ন থাকবে। এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, অনলাইন প্রতারণা ঠেকাতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। তবে যারা নিবন্ধিত হলেন তাদের নজর রাখতে হবে। ভুয়া পেজগুলো যাতে নিজেদের নিবন্ধিত দাবি করে ইলিশ বিক্রির প্রতারণা করতে না পারে। এক্ষেত্রে নিবন্ধিত পেজগুলোর নাম ও ফোন নাম্বার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ওয়েবসাইটগুলোতে দিয়ে দেওয়া হবে। আশা করছি, এখান থেকে ইলিশ কিনলে কেউ আর অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, চাঁদপুর

কচুয়া উপজেলার সাবেক আমীর মাওঃ খন্দকার হারুনুুর রশিদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলার সাবেক আমীর মাওঃ খন্দকার হারুনুুর রশিদ শুক্রবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি ইলাহি রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। খন্দকার হারুনুর রশিদের জানাযার নামাজ আজ ১১ অক্টোবর বাদ যোহর কচুয়া উপজেলার পালগিরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। কচুয়া উপজেলার সাবেক আমীর মাওলানা খন্দকার হারুনুর রশীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেজবাহ, কচুয়া পৌরসভার আমীর মাওলানা জাকির উল্লাহ সাজুলী। জানা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সাবেক আমীর ও চারদলীয় ঐক্যজোটের সাবেক আহ্বায়ক খন্দকার মাওলানা হারুনুর রাশীদের হার্টে সাতটি ব্লক ধরা পড়ায় ডাক্তারের পরামর্শে লালমাটিয়ার ইউরো বাংলা হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়। গত এক সপ্তাহ যাবত তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের রূপসায় ‘মা ইলিশ সংরক্ষণ ২০২৫’ জনসচেতনামূলক সভা

জাহিদুল ইসলাম ভূঁইয়াঃ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আইন কঠোরভাবে কার্যকর করা হবে। এইজন্য আমরা রুপসা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসচেতনতা মুলক সভা শুরু করেছি। কারণ জনগণ যদি সচেতন থাকেন, তাহলে গোপনে মা ইলিশ শিকারীরা এমনিতেই থেমে যাবে। ‎‎উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মাসুদ আলমের সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির জামেরুল ইসলাম বিএসসি, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, মৎস্য চাষী ও আড়তদার আব্দুল খালেক পাটোয়ারী, ইউপি সদস্য শফিকুর রহমান,বাজার ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদ এবং মৎস্যচাষী আবু হাছনাত নয়ন । সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

চাঁদপুর-৩ আসনে জিওপি’র থেকে সাংবাদিক জাকির হোসেন মনোনয়ন ক্রয়

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন ফরম ক্রয় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও চাঁদপুর-৩ থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নুরএ সময় তিনি বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রেখেছে তরুণরাই। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণে তা ব্যাপক রূপ ধারণ করে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে আমরা সূচনা,পরবর্তীতে ২৪ এর বৈষম্যবিরোধী কোটা আন্দোলন রূপ নেয় গণ-আন্দোলনে। যার ফলাফল স্বৈরাচারের পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ। পরিসংখ্যান মতে, দেশের মোট জনসংখ্যার ৪০ থেকে ৪৫ শতাংশ তরুণ। ফলে আগামীর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি—সবই নির্ভর করছে তরুণসমাজের ওপর। তারুণ্যের দৃষ্টিকোণ থেকে গড়ে তুলতে হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান। মনোনয়ন ফরম ক্রয়ের সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান মুর্তজা মাহাবুব,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট,সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর, ঢাকা দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল,অর্থ সম্পাদক সজীব হোসেন। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার,দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,ওমর সালমান,হাসান মিজি,নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ। ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলিউল্লাহ, আব্দুল কাইয়ুম, ইউনুস আহমেদ, সজীব, শান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন পালোয়ানঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন,বাল্যবিবাহ একটি মেয়েকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে পঙ্গু করে দেয়। অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ফলে যে শিশুর জন্ম হয় সেও অপুষ্টিতে ভোগে, যা একটি সুস্থ ও সক্ষম জাতি গঠনের পথে অন্যতম বাধা।তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে পারলেই বাল্যবিবাহের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে মুক্তি সম্ভব।গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মেয়েরা ও স্থানীয় জনগণ প্রতিশ্রুতি দেন তারা আর কোনো বাল্যবিবাহ সংঘটিত হতে দেবেন না।এসময় ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top