২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। পরে ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। এরপর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। এরপর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

kombol bitoron
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

রাস্তায় শুয়ে থাকা অসহায়দের কম্বল দিলো ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম

নিজস্ব প্রতিবেদক: শীত কারো জন্য আনন্দদায়ক হলেও অনেকের জন্য বেদনার কারণ। বিশেষত যাদের কাছে শীতের পোশাক নেই বা শীতবস্ত্র কেনার সামর্থ রাখেন না; তীব্র ঠাণ্ডা এই পৃথিবী তাদের জন্য নরক। শীত অসহায়ের জীবনকে অসহনীয় করে তোলে। বিশেষ করে দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কষ্টের শেষ থাকে না। অসহায় মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে সামাজিক সংগঠন ‘ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম’র একটি মহতী উদ্যোগ গ্রহণ করে। রাতের আঁধারে ঘুরে ঘুরে রাস্তার পাশে খুপরি ঘরে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর হাতে কম্বল তুলে দিচ্ছেন। ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষ পেয়েছে সেখানেই কম্বল দিয়েছেন। এই কার্যক্রম প্রতি বছর করা হয়। স্বেচ্ছাসেবকদের সমন্বয় করে সবচেয়ে অসহায় মানুষদের কাছে কম্বল পৌঁছানোর চেষ্টা করা হয়ে থাকে। ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া বাজার, রূপসাবাজার, নয়ারহাট বাজার এবং ফরিদগঞ্জ সদরের বিভিন্ন লোকেশনে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়। এর আগেও সংগঠনটি বিভিন্ন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছুটে গেছেন অসহায় মানুষের কাছে। কম্বল বিতরণ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার আল আমিন, সুজন, সালাউদ্দিন, মাঈনুদ্দিন, মানিক, সোহাগ, বিশ্ব জিৎ, টিপু, মনির, দ্বীন মোহাম্মদ সোহেল, আরিফ ও ডা. খালেদ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ৫২ খালে সংস্কার ছাড়াই পানি ছাড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সংস্কার ছাড়া ও কৃষকের কথা না ভেবেই খালে পানি ছেড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেন, ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খাল সংস্কারের দাবীতে ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এরপর খাল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করে বরং সময়ের পূর্বেই খালে পানি ছেড়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খাল সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতেই এমনটি করা হয়েছে বলে মনে করি। এর ফলে বোরো আবাদ তীব্রভাবে ব্যহত হওয়ার আশঙ্কা করছি। ফরিদগঞ্জে ৫২টি খাল রয়েছে। আমাদের দাবী খালে যে পানি প্রবেশ করেছে তা প্রত্যাহার করে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। এতে চাষীরা যেমনি উপকৃত হবে তেমনি আগামী বর্ষায় জলাবদ্ধতা মোকাবেলা সহজ হবে। তিনি আরো বলেন, সেচ প্রকল্প সচল রাখতে নিয়মত সেচ খাল ও বোরোপিট খাল খননের প্রয়োজন থাকলেও গত ৪৬ বছরে দৃশ্যত কোন খাল খনন হয়নি। আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে কৃষি আবাদ ও পরিবেশ রক্ষার জন্য সেচ প্রকল্প অভ্যন্তরে খাল খননের দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ তা শুনেননি। তারা আমাদের দাবি তথা কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচপ্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে। এব্যাপারে আমরা যোগাযোগ করলে পাউবো কর্তৃপক্ষ জানায়, তারা আবেদনের প্রেক্ষিতে পানি ছেড়েছে। আমাদের দাবি পানি ছাড়ুক কিন্তু উচুঁ স্থানগুলোতে অবস্থিত খালগুলো দ্রুত খনন করুক যাতে পানি সর্বত্র যেতে পারে। এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্মআহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম প্রমুখ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর সোমবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আমজাদ হোসেন চৌধুরী ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল(৩০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী রাসেল আলোনিয়া এলাকায় খন্দকার বাড়ির আসলাম খন্দকারের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার সহযোগীতা কামনা করছি এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মিলেমিশে রাজনীতি করুন,দলকে শক্তিশালী করুন: এম এ হান্নান

নিজস্ব প্রতিবেদক: “দলকে দ্বিধা বিভক্ত করবেন না। মিলেমিশে রাজনীতি করুন। দলকে শক্তিশালী করুন। এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন। না হয় আপনারাও স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত হবেন।” ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন। তিনি আরো বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই ঘরে ঘরে তারেক রহমানের সালাম পেঁৗছে দিন। “জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে জুলাই মাসে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের আশা আকাঙ্খার কথা ব্যক্ত হয়েছে।” বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, আলমগীর হোসেন পাটওয়ারী, মাসুদ আলম, আব্দুর রহমান, ফারুক আহাম্মেদ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামীম পাটওয়ারী, সাংগঠনিক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবায়েদ উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন জনি প্রমূখ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল প্রজ্জ্বলনের শিশুরা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন প্রজ্জ্বলন’র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুরে মকবুল স্মৃতি সংসদের আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রজ্জ্বলন’র সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই শিশুরা সুশিক্ষিত হোক। পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে। আমি আমার দেশী-বিদেশী বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের হল রুমে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবু সালেহ। পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করার লক্ষ্যে প্রাথমিক কাজ হিসেবে আজ অংশীজনদের সাথে বসেন শেলটেক কর্মকর্তারা। একাধিক জরিপ এবং রোড ম্যাপ করে পরবর্তীতে একটি পরিকল্পনা প্রতিবেদন আকারে প্রনোয়ন করা হবে বলে জানান শেলটেক কর্মকর্তাগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনা প্রণয়ন করছে শেলটেক। প্রতিষ্ঠানটি পঞ্চবার্ষিকী, দশ বছর ও বিশ বছর মেয়াদী পরিকল্পনা প্রনোয়ন করছে। প্রশিক্ষণ পরিচালনা করেন টিম লিডার (মাস্টার প্লান) ড.আখতার হোসেন চৌধুরী, সিনিয়র পরামর্শক (জিআইএস এন্ড আরএস) পুলিন চন্দ্র গোলদার। প্রশিক্ষণ শেষে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ থানার এস.আই নাসির উদ্দিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।

আজকের সংবাদ, রাজনীতি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : বিএনপি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬-এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ২০২৬ সালের জুনের কথা, যা পরস্পরবিরোধী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বলেন, জনগণ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে, সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। এ সময় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস,বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

আজকের সংবাদ, জাতীয়

তুরাগ তীরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা 

ডেস্ক: তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় এবং ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর (এনডিসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, বুধবার বিকেল ০২.০০ ঘটিকা হতে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিন পশ্চিম এলাকায় যে কোন প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।’ এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম (৭০)। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থিরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থিরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থিরা ময়দানে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়।

bd win win
আজকের সংবাদ, জাতীয়

উইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিল বাংলাদেশ!

ডেস্ক: ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সুযোগ কেউ দেখছিল না, তবে এবার টি-টোয়েন্টি সিরিজেই বাজিমাত করল টাইগাররা। ক্যারিবীয়দের প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে লিটন দাসের দল। যার ফলে উইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিল বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে ১০২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। ফলে ২৭ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৯ রান। দলের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শামীম হোসেন। ১৭ বলে ৩৫ রানের হার না মানা ইনিংসে লড়াই করার মতো স্কোর এনে দেন তিনি। প্রথম ১০ ওভারে মাত্র ৪৫ রান সংগ্রহ করা বাংলাদেশ শেষ ১০ ওভারে তোলে ৮৪ রান। রান তাড়া করতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের শুরু থেকেই কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার ব্র্যান্ডন কিং এবং আন্দ্রে ফ্লেচারের উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে ব্যর্থ হন দলের অভিজ্ঞ ব্যাটাররাও। জনসন চার্লস ১৪ রান করলেও নিকোলাস পুরান ফিরে যান শূন্য রানে। শেখ মেহেদী হাসান পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব উইকেট শিকারে যোগ দেন। ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন মাত্র ৬ রান, আর রোমারিও শেফার্ড আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২৭ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। বল হাতে বাংলাদেশি বোলাররা ছিলেন অনবদ্য। তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। হাসান মাহমুদ নেন ১টি উইকেট। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজকের সংবাদ, জাতীয়, শিক্ষা ও সাহিত্য

স্কুলে ভর্তি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত, সর্বোচ্চ ফি ৮ হাজার টাকা

দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মেধাতালিকা, প্রথম অপেক্ষমাণ ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ফলাফলের তালিকা ও ভর্তি নির্দেশনা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী- মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৬ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে এরপর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে তিন কর্মদিবসের মধ্যে ভর্তি নেওয়া যাবে। তারপরও আসন ফাঁকা থাকলে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন পূরণ করতে হবে। ভর্তির ফি ও অন্যান্য খরচ দেশের মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় ১ হাজার টাকা, মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা। অন্যদিকে রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি ১০ হাজার টাকা। তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। ভর্তির ক্ষেত্রে যেসব তথ্য যাচাই জরুরি ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে মাউশি। সেগুলো হলো- • ২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। • ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত, প্রথম অপেক্ষমাণ ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এ লিংক থেকে যাচাই করতে পারবেন। • লিংকে তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে, তা জানা যাবে। এক্ষেত্রে কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে। • সব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রদর্শন করবেন। • ভর্তির সময় নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালে শিক্ষার্থীর জন্মসনদের মূল কপি, জন্মসনদের অনলাইন কপি (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে), মা-বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। • তথ্য সঠিক না দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) তাকে ভর্তি করা যাবে না। • শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময় এই কোটাগুলো নির্বাচিত শিক্ষার্থীদের কোটা–সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। • নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। • তারপরও যদি কোটার শূন্য আসন পূরণ না হয়, সে ক্ষেত্রে সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। • ২০২৫ শিক্ষাবর্ষে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়েই ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে এই শূন্য আসনে ভর্তি করানো যাবে না। • ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাউশি অধিদপ্তরের এ সংক্রান্ত ১১ নভেম্বরের জারি করা চিঠির আলোকে এই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। • সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। • উল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

EU
আজকের সংবাদ, জাতীয়

সংস্কার কমিশনের কার্যক্রমে ইইউ’র পূর্ণ সমর্থন রয়েছে

ঢাকা: বাংলাদেশের সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাতে তিনি সমর্থনের কথা জানান।  মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সাক্ষাতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডরকে অবহিত করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এসময় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রের ছয় খাত সংস্কারের লক্ষ্যে ছয়টি পৃথক কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর নভেম্বরে আরও আরও পাঁচ খাত সংস্কারের জন্য পাঁচটি কমিশন করা হয়। প্রত্যেক কমিশনকে সুপারিশ জমা দিতে ৯০ দিন সময় দেওয়া হয়েছে।

Scroll to Top