৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, রাজনীতি

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ও সেক্রেটারি সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর আগে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন। নব মনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

আজকের সংবাদ, রাজনীতি

২০২৫ শিক্ষাবর্ষে মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছুটির তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। তাতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে। ছুটির তালিকায় দেখা যায়, ২০২৫ সালে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলবে। এ ছাড়াও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১৪ দিন সর্বোচ্চ ছুটি থাকবে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এ ছুটি চলবে। প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়ে উপভোগ করতে হবে । ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসাকে যথাযথ পাঠ পরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ী ও দাখিল স্তরে অর্ধবার্ষিক পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাঁওড় অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওড় অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রধানরা মোট ছুটি ঠিক রেখে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন। এক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে আগে থেকে। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। প্রত্যেক মাদ্রাসায় দৈনিক পাঠের ডায়েরি ছাপানোর নির্দেশনা দিয়েছে সরকার। ডায়েরিতে ছাত্রছাত্রীর পরিচিতি, আচরণবিধি, অভিভাবকের প্রতি পরামর্শ, শিক্ষকদের নাম, ধর্মীয় ও নৈতিক শিক্ষার জরুরি নির্দেশাবলী, ছুটির তালিকা, ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় দিবসে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকের সংবাদ, জনপ্রিয়

২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালকে গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের বছর হিসেবে ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (০১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ২০২৫ সাল হবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম, খুন এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার এই বছরেই সম্পন্ন হবে। তাজুল ইসলাম বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পর বিচার কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে। বিশেষ করে— ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তও চলছে। তিনি আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ট্রাইব্যুনাল তার বিচারের কাজ চালিয়ে যাবে। শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, নির্দিষ্ট তারিখ বা সময় বলা যাবে না। তবে এ বছর কাজ শেষ হবে। সেই লক্ষ্যে প্রসিকিউশন, তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে। এ ছাড়া গত ৫ আগস্টের চানখাঁরপুলে পাঁচজনকে হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ও দুই বিচারপতির নেতৃত্বে শুনানি শেষে ১২ জানুয়ারি সুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের সংবাদ, জাতীয়

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ জানুযারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার আগপর্যন্ত আপনারা পাড়া-মহল্লায় মানুষের কাছে যাবেন। তারা কী বলতে চায় সেসব কথা নিয়ে আসবেন। তিনি বলেন, আমরা ৩ আগস্ট এই শহীদ মিনার থেকে এক-দফা ঘোষণা দিয়েছিলাম। এই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। এ জন্যই পুলিশ, সচিবালয়ে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের বলি আপনারা রিয়েলিটি মেনে নেন। খুনি হাসিনার এই দেশে পুনর্বাসন হবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি। তিনি আরও বলেন, আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, সারাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কোনো বিপ্লবীর গায়ে যদি হাত পড়ে, সরকারকে এর দায় নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। গত ১৬ বছর আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করেছে; সেগুলোর বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে থাকবো। বক্তব্য শেষে হাসনাত ‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ স্লোগান দিতে থাকেন। বক্তব্যের শেষে তিনি বলেন, আপনাদের সাথে আবারও দেখা হবে ১৫ জানুয়ারিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে।

31st
আজকের সংবাদ, জাতীয়

থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফোটালেই জেল-জরিমানা

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এ ছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এতে আরও বলা হয়েছে, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।

আজকের সংবাদ, রাজনীতি

মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে থাকবে: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা সংখ্যালঘু (মাইনরিটি) হবে কেন? জাতিকে বিভক্ত করা আরেকটি গৃহচক্র। এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিডিআর ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা বিডিআর হত্যাকাণ্ডের পর তার নাম বদলে দিয়েছে। শুধু তাই নয় স্বৈরাচারী সরকার জামায়াত ইসলামীকে আঘাত হেনেছে। জামাতায়ের নিবন্ধন বাতিল করা হয়েছে, সর্বশেষ স্বৈরাচার সরকার শেষ হওয়ার চার দিন আগে নিষিদ্ধ ঘোষণা করে। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত মানুষ। এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেন, তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত, প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে। গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকারসহ অনেকে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের শিশু শিক্ষার অন্যান্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী। ইকরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটু। বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় ‌বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মান্নান খান কাজল, মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ফিরোজ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মমতাজ বেগম‌। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার। বক্তারা বলেন, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। কারণ ফাউন্ডেশন মজবুত না হলে সে শিক্ষার স্থায়িত্ব থাকে না। আমরা যদি আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই সঠিকভাবে গড়ে তুলতে পারি, তবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর যদি ভুলভাবে তাকে গড়ে তুলি, তবে তার খেসারত আমাদেরকে এবং আমাদের সন্তানকে দিতে হবে। বক্তারা আরো বলেন, আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করার জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ততটা পরিশ্রম করি না। বেশিরভাগ বাবা মা চায় তার সন্তান বড় কোন চাকরিজীবী অথবা ব্যবসায়ী হোক। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন তার সন্তান একজন ভালো এবং মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠুক। সন্তান ভালো মানুষ না হলে, তার বাবা-মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বক্তারা বলেন, চাঁদপুর শহরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে অন্যতম ইকরা মডেল একাডেমী। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের ভালো মানসিকভাবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসা দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক আসমা খানম,সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, সহকারী শিক্ষক নাজমুন নাহার মিলি, রাহিমা আক্তার, রেজাউল করিম, হ্যাপি আক্তার, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী আক্তার, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

বিএনপি নেতা ইসমাইল তালুকদারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্য ইসমাইল তালুকদার খোকনকে মনোনীত করা হয়। এ সুবাদে গত ২৩ ডিসেম্বর সোমবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় আসেন এ নেতার। নেতার আগমনের সংবাদ পেয়ে হঠাৎ করে সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের উভারামপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল তালুকদার খোকনকে ফুলে ফুলে সিক্ত করেন। এলাকার সাধারণ মানুষের তাৎক্ষণিক এ আয়োজনে বিস্মিত হয়ে মহানগর দক্ষিণ বিএনপির এ নেতা বলেন, আমি সত্যি আবেগ আপ্লূত আপনাদের ভালোবাসা পেয়ে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আগামি দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে আমরা সবাই এক হয়ে কাজ করবো। এলাকার উন্নয়নের কোন ছোয়া লাগেনি যা সুযোগ হলে আমি তথা বিএনপি সরকারের মাধ্যমে সম্পন্ন করা হবে। সেই অপেক্ষা সবাই ধৈর্য্য রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাই। এসময় ইউনিয়ন বিএনপি নেতা আরিফ শেখ, সাইফুল মোল্লা, মাহফুজুর রহমান, জসিমউদদীন পাটোয়ারী, মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় নেতার গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিতে দেখা যায়।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

সূর্যের আলো সমাজকল্যাণ সংস্থার কমিটি ঘোষণা 

ফরিদগঞ্জ ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া সূর্যের আলো সমাজকল্যাণ সংস্থার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ ডিসেম্বর ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির আহবায়ক আবদুল কুদ্দুস মিয়াজী ও সদস্য সচিব মনোনীত করা হয় রাজু ভুঁইয়াকে। সূর্যের আলো সমাজকল্যাণ সংস্থার আহবায়ক কমিটি যুগ্ন-আহবায়ক শাহাদাত পাটোয়ারী, শাহনেওয়াজ বেপারী, মানিক সর্দার, হোসেন কর, শাহাদাত ভুঁইয়া, আল-আমিন পাটোয়ারী, আলাউদ্দিন সর্দার ও মানিক ভুঁইয়া।  কমিটির সদস্যরা হলেন, আলমগীর সর্দার, আজাদ পাটোয়ারী, মামুন সর্দার, ফোরকান বেপারী, মিজান বিন্দের, ডা. রাকিব সর্দার, জাহিদুল ইসলাম মাসুম, রাকিব ভুঁইয়া, নুর হোসেন, রেদোয়ান মিজি ও ফারুক হাসান অভি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

কাছিয়াড়ায় ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: টান টান উত্তেজনার মধ্যদিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। ফাইল খেলায় ফরিদগঞ্জ সেলস্ ক্রিকেট টিম ১৫ ওভার ব্যাট করে ১৫০ রান সংগ্রহ করে এর বিপরীতে দূরন্ত এফ-সি-জি কলেজ গেট ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে‌ ৪৭ রানে পরাজিত হয়। আয়োজকরা জানান, ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়। খেলায় উপচে পড়া দর্শকদের সমাগমে শান্তিপূর্ন ভাবে খেলাটি সম্পন্ন করতে পারায় কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক ও পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রফেসর মোঃ জসিম উদ্দিন, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, ফরিদগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রাব্বানী, তরুণ সমাজ সেবক সাকিব হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলমগীর মিজি প্রমূখ।

Jamat Mujibur
আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

আগে সংস্কার করে তারপর নির্বাচন: অধ্যাপক মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, “সরকারি অফিসারদের অধিকাংশই পতিত সরকারের দোসর। এদের হাতে নির্বাচন ছেড়ে দিলে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপন চলবে না। নূন্যতম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষনা করা উচিৎ।” শনিবার (২৮ ডিসেম্বর) শনিবার ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “কোরআনের আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যবদ্ধভাবে ন্যায়ের প্রতিষ্ঠা আর অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এমন একটি সরকার নির্বাচিত করতে হবে যারা সুদের পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর উদ্যোগ গ্রহণ করবে। জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী এবং আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।” আওয়ামীলীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা ক্ষমতায় এসে মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২০১৪ সালে বিনা ভোটের সংসদ কায়েম করেছে। ২০১৮ সালে রাতের ভোট উপহার দিয়েছে। ২০২৪ সালের ডামি ভোটের সরকার গঠন করেছে। জামায়াত নিষিদ্ধের ঘোষনা দিয়ে তারা বাকশাল কায়েমের পথ ধরেছে। একটি দল যদি আরেকটি দলকে নিষিদ্ধ করে সেটা কি গণতন্ত্র নাকি স্বৈরতন্ত্র? আওয়ামী লীগ কখনোই একটি গণতান্ত্রিক দল নয়। আওয়ামীলীগ তাদের দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, সংবিধান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুসলিম এবং ইসলামী শব্দগুলো উঠিয়ে দিয়ে সারাজীবন তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে আসছে।” ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও পৌরসভা সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর আবুল হাসানাত আহমদ উল্যা মিয়া, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী জেলা সেক্রেটারী অধ্যাপক আবুল হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মান্নান খান, ঢাকা মহানগর জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি শাহ্ আলম, ঢাকা কাফরুল থানা আমীর আনোয়ারুল করিম, চাঁদপুর শহর জামায়াতের আমীর এ্যাডভোকেট শাহজাহান খান, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান, ঢাকাস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি আব্দুল কাদির, শিবিরের সাবেক কেন্দীয় ছাত্রকল্যাণ সম্পাদক জুবায়ের হোসেন রাজন, চাঁদপুর শহর শিবির সভাপতি ফারুক হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবির জেলা সভাপতি মহররম আলী, হাইমচর উপজেলা জামায়াতের আমীর আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাবিবুর রহমান খান, আবু তাহের তালুকদার, উপজেলা নায়েবে আমীর মোঃ কফিলউদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, গুপ্টি পশ্চিম ইউনিয়ন জামায়াতের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

rappist
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে ধ-র্ষ-ণ, ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসান(১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে উপজেলার শোভান গ্রামে। ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ধর্ষক মেহেদী হাসান উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের বকসী বাড়ির তাজুল ইসলামের ছেলে। শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর জের ধরে প্রেমিকাকে শোভান গ্রামের আরিফ মিজির বাগানে ডেকে নেন মেহেদি। ওই সময় তাদের পাহারা দিচ্ছিলো মেহেদির বন্ধু আলমগীর হোসেন। বাগানের ভেতর নিয়ে প্রেমিকার সঙ্গে নানা কথা বলে মেহেদি। ধর্ষনের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেয়। এরপর, মেহেদি তাকে বিয়ে করাসহ নানা প্রলোভন দেয় ও ধর্ষণে রাজি হতে ফুসলায়। এতে, সুযোগ পেয়ে মেহেদি তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে, প্রেমিকা অসুস্থ হয়ে পড়লে পরিবার সদস্যরা শুনে মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে ধর্ষককে পুলিশ গ্রেফতার ও তাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও চিহ্নিত করে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেছেন, ভিকটিম হাসপাতালে ভর্তি আছে। গ্রেফতার ধর্ষক মেহেদীকে আদালতে প্রেরণে করা হয়েছে। ধর্ষনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ফরিদগঞ্জ থানায় মামলা (নং ১৯, তারিখ ২৩-১২-২৪) দায়ের করা হয়েছে। সহযোগি আলমগীর হোসেন গা ডাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Scroll to Top