৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, প্রবাস

স্লোভাকিয়ায় অধিক কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠক করেন। বৈঠকে এ আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে। এ সময় তারা বিভিন্ন বিষয়ের অভিন্ন স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সাহায্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার জন্য বাংলাদেশে স্লোভাক প্রতিনিধিদল পাঠানোর জন্য আহ্বান জানান। স্লোভাক প্রজাতন্ত্র বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করতে পারে বলে পররাষ্ট্র উপদেষ্টা প্রস্তাব দেন। বৈঠকে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়। স্লোভাক মন্ত্রী বি-টু-বি সংযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি ব্যবসায়িক দল পাঠানোর বিষয়ে সম্মতি দেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আজকের সংবাদ, জাতীয়

পাসপোর্টে ফিরে এলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে…

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রেদওয়ান রাজা (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। রেদওয়ান বাগাদী গ্রামের রাজা বাড়ির মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী। রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম জানান, স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাদী চৌরাস্তায় তার দোকানের সামনে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার ভাই মারা যান। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদরে চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। এর মধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করেন। ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেওয়ার পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। বুধবার তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। অপরদিকে পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় মাকসুদা (২) নামে এক শিশু। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি ওই এলাকার মো. ফজলুর রহমানের মেয়ে। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে মৎস্য অফিসকে ম্যানেজ করে মেঘনায় চলছে মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত একশ কিলোমিটার মার্চ ও এপ্রিল এ দুই মাস মেঘনা নদীতে অভয়াশ্রম। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার। এ অঞ্চলের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরার ব্যাপারে সরকার দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু মৎস্য অফিসকে ম্যানেজ করে চলছে মাছ শিকার। দিনে নদীতে মাছ ধরার দৃশ্য তুলনামূলকভাবে কম দেখা গেলেও রাতে মেঘনা নদী থাকছে মৎস্য শিকারি জেলেদের দখলে। উপজেলার ষাটনল মালোপাড়া সংলগ্ন বাজারে জাটকা বিক্রি হতে দেখা যায়। দুপুরে আমিরাবাদ মৎস্য আড়তেও জাটকা বিক্রি হতে দেখা যায়। নদীতে শতাধিক জেলে নৌকায় বসে পরিষ্কার করছেন জাল। মাছের আড়তে চলছে পাইকারি বেচাকেনার মহোৎসব। নদীতে কিছু ট্রলারে পাইকাররা মাছ নিয়ে উঠছেন নিজ নিজ বাজারে এগুলো বিক্রির জন্য। এর মধ্যে মুন্সীগঞ্জের চরাঞ্চলের আকবর আলী ও কালাই মিয়ার ট্রলার ছিল পাইকারে ভরপুর। পাইকারি ও খুচরা ক্রেতার ভিড়, অটোগাড়িতে ঝুড়ি ঝুড়ি জাটকা মাছ। অস্থায়ী এই হাট নিয়ন্ত্রণে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর উপস্থিতিও লক্ষ করা গেছে। উপজেলার সর্ববৃহৎ মাছের আড়ত আমিরাবাদ ও ষাটনলের বাবুবাজার মৎস্য আড়তে দেখা যায়, আড়তে অসংখ্য পাইকারি ক্রেতা-বিক্রেতার কোলাহল। মাছ বেচাকেনার দামদরের কাজে ব্যস্ত সবাই। খানিকটা দূরে অপেক্ষমাণ কয়েকটি পিকআপ ভ্যান এবং নদীরপাড়ে ট্রলার। মাছ নিয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় যাওয়ার অপেক্ষায়। একটি ঘরে বরফের স্তুপ। মাছগুলো বরফজাত করার জন্য যা প্রতিদিন সকালে মজুদ করা হয়। মতলব উত্তরের ইসমাইল, মালেক ব্যাপারী, আরশাদ প্রধানসহ একাধিক জেলে জানান, আমরা মৎস্য অফিসের ইমান আলীর মাধ্যমে উপজেলা মৎস্য অফিসকে ম্যানেজ করে প্রতি নৌকায় ২০ হাজার টাকা দিয়ে টোকেন নিয়েছি। টোকেন ছাড়া নদীতে মাছ ধরতে নামলে আমাদের জেল-জরিমানা করে। উপজেলার ষাটনল এলাকার মৎস্য ব্যবসায়ী নেতা ফুলচান বর্মণ জানান, পর্যাপ্ত সুবিধা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ সময়মতো জেলেদের দিতে পারলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হতো। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, আমার ফোর্স কম; তাই রাতে অভিযান পরিচালনা করতে কিছুটা কষ্ট হচ্ছে। তারপরও আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এখলাসপুর, আমিরাবাদ, বাবুবাজার এবং কালিরবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতিরা বলেন, মাছ না ধরলে মানুষ না খেয়ে মরবে। জেলেরা আছে খুবই অভাব-অনটনে। জাল দিয়ে মাছ ধরে চলে তাদের সংসার। তাই আমরা সবকিছু ম্যানেজ করেই বাজার চালিয়ে যাচ্ছি। মোহনপুর কোস্টগার্ড ক্যাম্পে কথা হলে জানা যায়, নদীতে আপনি এখনো জেলে নৌকা পাবেন; কিন্তু আমরা কী করব? মূলত আমরা তো নৌপুলিশ ফাঁড়িকে সাহায্য করতে আসছি। মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস কালবেলাকে বলেন, আমরা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা আইন অমান্য করে নদীতে মাছ শিকার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিচ্ছি। তিনি আরও বলেন, জেলেরা আমাদের নামে যে অপপ্রচার চালাচ্ছে, তা সঠিক নয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি কালবেলাকে জানান, প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে, তবে মৎস্য বিভাগকে আরও আন্তরিক হতে হবে।

আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে চোর সন্দেহে নূর মোহাম্মদ তুষার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নূর মোহাম্মদ তুষার কচুয়ার মনোহরপুর গ্রামের সরকার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন- নিহতের প্রেমিকা ফিমা আক্তার (১৮) এবং তার মা হাছিনা বেগম (৪৫)। তারা কচুয়ার গোহট দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও স্ত্রী। নিহত তুষারের মা তাছলিমা বেগম বলেন, ৭/৮ মাস আগে ফেসবুকে পরিচয় থেকে তুষার ও ফিমার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ফিমা আক্তারের ফোন পেয়ে তার বাড়িতে দেখা করতে যায় তুষার। মূলত বিয়ের আশ্বাসে তুষারকে ডেকে নিয়েছিল ফিমা। পরে সেখানে গেলে তুষারকে অবরুদ্ধ করে অমানুষিক মারধর করে ফিমাসহ তার মা তাসলিমা বেগম এবং তাদের বাড়ির লোকজন। তিনি আরও বলেন, আমাকে ফোনে তাদের বাড়িতে ডেকে নিয়ে রাত সাড়ে ১২টার সময় তুষারকে নিয়ে যেতে বলে ফিমার মা হাছিনা। আমি গিয়ে তুষারের অবস্থা খারাপ দেখে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে রওনা হই। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সকালে ঢাকায় রেফার্ড করে। আমরা তুষারকে ঢাকায় নেওয়ার সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সে মারা যায়। আমরা থানা পুলিশকে জানালে তারা মা-মেয়েকে আটক করেছে। এ অমানবিক নির্যাতনে যারা জড়িত সবার ফাঁসি চাই। পুলিশ হেফাজতে থাকা প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাছিনা বেগম সাংবাদিকদের জানান, তুষার খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়িতে যায়। পরে রাতে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে সে আহত হয়। এরপর মারা যায়। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কালবেলাকে বলেন, প্রেমিক তুষারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অর্থনীতি, আজকের সংবাদ

আনসার ব্যাটালিয়নে সিপাহি নিয়োগ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: আনসার ব্যাটালিয়ন সিপাহি পদে জনবল নিয়োগ দেবে। বাহিনীটি ২৬তম ব্যাচ (পুরুষ) এ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ২৪ মার্চ থেকে শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম : আনসার ব্যাটালিয়ন। পদের নাম : পুরুষ সিপাহি। পদসংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়সসীমা : ১২ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-২২ বছর হতে হবে। বৈবাহিক অবস্থা : অবিবাহিত। শারীরিক যোগ্যতা : উচ্চতা (সর্বনিম্ন) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮- ৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২- ৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)। দৃষ্টিশক্তি : ৬/৬। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১২ এপ্রিল ২০২৫।

আজকের সংবাদ, রাজনীতি

২২ বছর পর চাকরি ফিরে পেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর চাকরি ফিরে পেলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক পদে পুনর্বহাল হয়েছেন। কলেজ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দাশুড়িয়া ডিগ্রি কলেজের তৎকালীন কলেজ পরিচালনা কমিটি ও কলেজের অধ্যক্ষ কলেজে ৯ দিন বিলম্বে উপস্থিত হওয়ার কারণ দেখিয়ে আজমল হোসেন সুজনকে চাকরি থেকে বরখাস্ত করেন। পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেও আজমল হক সুজন চাকরি ফিরে পাননি। ২২ বছর পর তিনি পুনরায় এ বিষয়টি তদন্তের জন্য বর্তমান পরিচালনা কমিটির (গভর্নিং বডি) কাছে আবেদন করেন। পরিচালনা কমিটি এ বিষয়ে তদন্ত ও পর্যালোচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কলেজে গিয়ে এ বিষয়টি তদন্ত করেন। আজমল হক সুজনের কোনো ভুল বা দোষ না থাকায় তাকে চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে বিগত ২১ বছরের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের নির্দেশ দেন। প্রভাষক আজমল হোসেন সুজন জানান, অত্র কলেজের তৎকালীন অধ্যক্ষ আব্দুল কাদের ও তৎকালীন পরিচালনা কমিটি মিথ্যা অজুহাতে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। ২২ বছর পর সত্য উন্মোচিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তদন্ত করে আমার কোনো ভুল-দোষ খুঁজে পাননি। তাই তারা আমাকে এ পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। আমি এরইমধ্যে যোগদান করেছি। দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজমল হোসেন সুজনকে তার স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়ে পত্র পাঠানো হয়েছে। আজমল হোসেন স্বপদে যোগদান করেছেন। দাশুড়িয়া ডিগ্রি কলেজ কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আজমল হোসেন সুজন একজন দক্ষ গণিত শিক্ষক। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও প্রচারণা ছড়িয়ে অন্যায়ভাবে তাকে বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তদন্ত করে আজমল হোসেন সুজনের কোনো ভুল ও দোষ পাননি। তাই তাকে স্বপদে পুনর্বহালের জন্য নির্দেশ প্রদান করে পত্র পাঠিয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো। ছবি : সংগৃহীত
আজকের সংবাদ, জাতীয়

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২৩ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক, নৌ ও আকাশপথে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও প্রকাশ্য বিভিন্ন শ্রেণির বাস ও লঞ্চে নানা কায়দায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিআরটিএ, বিআইডাব্লিউটিএয়ের পক্ষ থেকে যাত্রী প্রতিনিধি ছাড়া কেবলমাত্র বাস ও লঞ্চের মালিকদের নিয়ে স্বৈরাচারী কায়দায় অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিংয়ের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। যাত্রীর স্বার্থ দেখবে কে? এমন প্রশ্ন করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সড়কে চাঁদা কমেছে, তবে ভাড়া না কমায় যাত্রীরা এর সুফল থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে এবারের ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে এসি-ননএসি বাসে ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বিভিন্নরুটের বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাও থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। এদিকে ঢাকার সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়ায় ঈদের অগ্রিম টিকিট মিলছে। আকাশপথে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যান্তরীণ রুটে ভাড়ায় ডাকাতি চলছে। অনতিবিলম্বে ঈদযাত্রায় সবপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানী বন্ধের দাবি জানিয়েছেন মোজাম্মেলক হক চৌধুরী।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি।
আজকের সংবাদ, রাজনীতি

৭১ ও ২৪কে এককাতারে আনা সমুচিত নয় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এককাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি। রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেডশিটে উল্লেখ করা হয়নি, এটি উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সিটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনঃলিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪-এর অভ্যুত্থানকে এককাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে। সেটা আলাপ-আলোচনা করে করা যাবে। বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় যে প্রস্তাবনা ছিল সেটির পক্ষে। সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। নাম পরিবর্তন নিয়ে কতটুকু অর্জন হবে, তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়। এনআইডি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে মতামত দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একই মত দেওয়া হয়েছিল।

আজকের সংবাদ, রাজনীতি

কোন দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আইন দ্বারা স্বীকৃত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য মতে, পৃথিবীর অধিকাংশ দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। এই দুটি সংস্থার ওয়েব সাইট থেকে যে তথ্য পাওয়া যায় সেখানে দেখা যাচ্ছে, বিশ্বের ২৩৬টি দেশের মধ্যে মাত্র ১০টি দেশে ১৬ বছর এবং ৬টি দেশে ১৭ বছর বয়সকে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হিসেবে গণ্য করা হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, কিউবা, অস্ট্রিয়া, নিকারাগুয়া, বসনিয়া ও হার্জেগোভিনিয়া এবং মাল্টাতে ভোটার হওয়ার বয়স ১৬ বছর। এর মধ্যে আর্জেন্টিনায় ১৬ বছর বয়স থেকে ভোট দেওয়া গেলেও তা ঐচ্ছিক, সেখানে ১৮ বছর বয়স থেকে ভোটদান বাধ্যতামূলক। বসনিয়াতে চাকরিজীবী হলেই কেবল ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারেন। হাঙ্গেরিতে সাধারণত ১৮ বছর বয়সীরা ভোট দেওয়ার অধিকার পেলেও ১৬ বছর বয়সের বিবাহিতরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন। আবার এস্তোনিয়ায় ১৬ বছর বয়সীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন, কিন্তু জাতীয় নির্বাচনে ১৮ বছর বয়সের আগে তারা ভোট দিতে পারেন না। ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, সুদান ও গ্রিসে ১৭ বছরে পা রাখলেই একজন ব্যক্তি ভোট দেওয়ার যোগ্য হন। ইসরায়েলে ১৭ বছর বয়সীরা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারলেও জাতীয় নির্বাচনের জন্য এই বয়সসীমা ১৮ বছর। ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের প্রতিবেশী সব দেশেই ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। এশিয়ায় চীন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, ইরান, সিরিয়া ও লিবিয়া, ইউরোপের যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশের মিসর, উগান্ডা, তিউনিসিয়া ও দক্ষিণ আফ্রিকায় ভোট দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এর ব্যতিক্রম রয়েছে। সেগুলোতে ১৭ বছরেও ভোট দেওয়া যায়। জার্মানির কয়েকটি প্রদেশের পাশাপাশি পৌরসভা নির্বাচনেও ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারে। বাকি প্রদেশ ও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। এশিয়ায় একমাত্র দক্ষিণ কোরিয়ায় ভোট দেওয়ার বয়স হলো ১৯ বছর। ক্যামেরুন, তাইওয়ান, বাহরাইন ও নাইরুতে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ২০ বছর। কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লেবানন ও ওমানে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়সসীমা হলো ২১ বছর। আরব আমিরাতে ভোটার হতে হলে এই বয়সসীমা আরও লম্বা, সেখানে ২৫ বছরের আগে ভোটার করা হয় না। একটি মৌলিক প্রশ্ন এখানে এসে যায়, সেটা হলো- বিশ্বের বেশিরভাগ দেশে ভোটারের সর্বনিম্ন বয়স কেন ১৮ বা তার বেশি? ভোটারের সর্বনিম্ন বয়স নির্ধারণ নিয়ে বিশ্বব্যাপী যে বিতর্ক তা গবেষক মহলেও ছড়িয়েছে। বিশ্বের খুব অল্পসংখ্যক দেশে আমরা দেখতে পাই ১৮ বছরের কম বয়সীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আবার ভোটের বয়স ১৮ থেকে কমিয়ে আনার পক্ষে অনেকে যুক্তি দেন। তাদের যুক্তি হলো, এর মাধ্যমে একটি দেশ তার ভবিষ্যৎ গঠনে তরুণদের কণ্ঠস্বরের গুরুত্বকে স্বীকৃতি দিতে পারে। এর প্রধান সুবিধা হলো- আরো বেশি সংখ্যক তরুণ নাগরিকের সম্পৃক্ততা বাড়ানো যায়। তরুণদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন রাজনৈতিক সিদ্ধান্তে তরুণদের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ বাড়বে। যেমনটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও যুক্তি দিয়েছেন, তরুণরা সংখ্যায়ও বেশি। দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি, ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত। এটি বিশ্বব্যাপী যারা ভোটারের বয়স কমাতে চান, তাদের প্রধান যুক্তি। তারা মনে করেন, তরুণদের যত বেশি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ হয়, ততই গণতন্ত্র বিকশিত হয়। যদি তরুণ নাগরিক, যারা নীতির দীর্ঘমেয়াদী সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক পরিণতি বহন করে, তাদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের অভাব থাকে, তবে একটি ‘গণতান্ত্রিক ঘাটতি’ দেখা দেয়। জলবায়ু পরিবর্তন, ডিজিটাল প্রশাসন এবং ডেমোগ্রাফিক ট্রানজিশনের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলো প্রায়ই কিশোর-কিশোরীদের কাছে আকর্ষণীয় বিষয়। এসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য তরুণদের আগে ভোটাধিকার দেওয়ার মাধ্যমে সম্মিলিত নির্বাচনী সিদ্ধান্তগুলোতে অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করা যায়। যারা ভোটারের বয়স কমানোর পক্ষে, তাদের যুক্তি হলো, রাজনৈতিক অংশগ্রহণের এই স্ব-শক্তিশালীকরণ প্রকৃতি কেবল ব্যক্তিকেই উপকৃত করে না, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বৈধতাকেও শক্তিশালী করতে পারে। এতে রাজনীতিবিদ এবং নীতিনির্ধারকদের ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগের বিষয়ে আরো মনযোগ বাড়াবে। যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স ১৮ বছর। দেশটির সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভোটারের সর্বনিম্ন বয়স ছিল ২১ বছর। ১৮ বছর করার পেছনের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের সময়ের। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক খসড়ায় বয়স কমিয়ে ১৮-তে নামিয়ে এনেছিলেন। তখন যেহেতু তরুণদের যুদ্ধ করতে পাঠানো হয়েছিল, অনেকে যুক্তি দিয়েছিলেন যে তারা যদি তাদের দেশের জন্য লড়াই করার মতো যথেষ্ট বয়স্ক হন তবে তাদেরও ভোট দেওয়ার মতো যথেষ্ট বয়স হওয়া উচিত। বেশিরভাগ গবেষক মনে করেন, ভোটারের বয়স ১৮ বছরের নিচে হওয়া উচিত নয়। যারা ১৮ বছরের কম বয়সীদের ভোটার করতে আগ্রহী নয় তাদের মধ্যে যে উদ্বেগগুলো কাজ করে, তার একটি হলো-তরুণ ভোটারদের পরিপক্কতা এবং ভোটদানের আচরণ। আপনি মনে করতে পারেন, ১৬ বছর বয়সীরা ভোট দেওয়ার জন্য যথেষ্ট দায়বদ্ধ। কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জটিল বিষয়গুলো বোঝার ক্ষমতা বয়স্ক প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা হতে পারে। বাহ্যিক কারণগুলো সহজেই তরুণ ভোটারদের প্রভাবিত করতে পারে, যারা রাজনৈতিক বিষয়ে পুরোপুরি অবহিত বা জ্ঞাত মতামত না-ও পেতে পারে। এর ফলে না জেনে বা না বুঝে ভোটদানের প্রবণতা বাড়তে পারে। বাংলাদেশে ১৭ বছরের তরুণ কলেজের গণ্ডি পেরোয় না। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তাদের যে জানার জগত সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নোট বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেকেই যুক্তি দিতে পারেন যে, গুগলের এই যুগে তরুণদের হাতে যে প্রযুক্তি আছে তার ফলে তারা সবকিছু জেনে যায়। কিন্তু এরই মধ্যে এটাও প্রমাণ হয়ে গেছে যে, যত বেশি প্রযুক্তি তত বেশি তথ্য বিশৃংখলার আশঙ্কা থেকে যায়। ভুল ও অপতথ্যের জগতে তত বেশি বিচরণ ঘটছে আমাদের। এক্ষেত্রে বাংলাদেশে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষার কোনো পর্যায়ে গণমাধ্যম সাক্ষরতার পাঠদান হয় না। ফলে প্রযুক্তি ও তথ্যের অপব্যবহারের শিকার হওয়ার সর্বোচ্চ আশঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের তরুণরা। এমন বাস্তবতায় যত কম বয়সীদের ভোটার করা হবে ততই কম জানা ও ভুল জানা ভোটারের সংখ্যা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পাবে। এটি আবেগপ্রবণ ভোটারের সংখ্যা বাড়াবে। এমনিতেই বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোতে শুধু রাজনৈতিক দলের মধ্যে নয়, আমাদের রাজনৈতিক বিশ্বাসের চর্চা হয় পারিবারিক প্রভাবকেন্দ্রিক। এর দ্বিমুখী প্রভাব বেড়ে যেতে পারে। একটি হলো পারিবারিক বিশ্বাসের ভিত্তিতে প্রভাবিত হয়ে নতুন ভোটাররা ভোট দিতে পারে। আরেকটি হলো, ভোট দেওয়ার বয়স কমানোর ফলে রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু ও সম্প্রদায়ের মধ্যে আরো বিভাজন দেখা দিতে পারে। ভোটারের সর্বনিম্ন বয়স সীমা না কমানোর পক্ষে দ্বিতীয় যুক্তি হলো- ভোট দেওয়ার বয়স কমানো হলে এর সম্ভাব্য পরিণতি রাজনীতির বাইরেও বিস্তৃত হতে পারে। উদাহরণস্বরূপ, রাজনৈতিক প্রচারণা তরুণ ভোটারদের লক্ষ্যবস্তু করতে পারে, যা মেরুকরণের প্রভাব সৃষ্টি করে। উপরন্তু ভোটদানের বয়স কমানো হলে বর্তমান ভোটদান প্রক্রিয়ায় যৌক্তিক জটিলতা যুক্ত করতে পারে যেমন- অতিরিক্ত ভোটদানের স্থান, ভোটার নিবন্ধন। এদিকে বাংলাদেশে নির্বাচন বিষয়ে সংস্কারের সুপারিশে নির্বাচনে ভোট দিতে ভোটারের বয়স

Scroll to Top