৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

Nirapod sorok chai
আজকের সংবাদ, জাতীয়

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র র‍্যালী

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত। দেশের স্বনামধন্য সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী র‍্যালী ও সমাবেশের অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে ১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিসচা মোহাম্মদপুর এর আহবায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান ও সদস্যসচিব মোঃ শাহীন এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মোহাম্মদপুর থানার যুগ্ম আহবায়ক মীর কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা সাইফুর রহমান, ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম এর সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, এম্বেসি বাংলাদেশ ইমিগ্রেশন সলিউশনস এর চেয়ারম্যান সাঈদ আহমেদ চন্দন, আমাদের মোহাম্মদপুর সংগঠনের সভাপতি ইসমাইল পাটোয়ারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি সেন্টু, শ্রমিক নেতা অহিদুল ইসলাম, সুমন, আব্দুল হামিদ, আসাদুজ্জামান, মুকুল হোসেন, নবী হোসেন, মিনহাজ, নুরুজ্জামান, রুহুল আমীন, মাওলানা ইয়াসিন, হুমায়ুন খালিদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। বক্তারা প্রত্যাশা করেন যে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর এই উদ্যোগ এই ৩১ বছরে দেশবাসীর মাঝে নিরাপদ সড়ক এর বিষয়ে যে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের ছাত্র-জনতা কাঁধে কাধ মিলিয়ে সড়ককে শতভাগ নিরাপদ করা, দুর্ঘটনা হ্রাস করা, মালিক সমিতি, চালক, সহকারী ও যাত্রীদের মাঝে সেতুবন্ধন তৈরী করা সহ একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখবে।

আজকের সংবাদ, জাতীয়

আইনজীবী আলিফ হত্যায় সরাসরি জড়িত ৮ জন, শনাক্ত ১৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৮ জন সরাসরি হত্যায় জড়িত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষ বুধবার (২৭ নভেম্বর) রাতে রাজিব ভট্টাচার্য্য নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের হাতে আসা হত্যাকাণ্ডের সময় একটি ভিডিওচিত্রে তার উপস্থিতি ধরা পড়ে। তিনি ফটিকছড়ির উত্তর সর্তার আবদুল্লাহপুরের সুনীল ভট্টাচার্যের ছেলে। গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হলেন রুমিত দাস, সুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, আমান দাস ও সনু মেথর। শনাক্তকৃত অন্যরা হলেন বিকাশ দাস (১), অর্জুন দাস, বিকাশ দাস (২), শুভ কান্তি দাস (বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র), কৃষ্ণ দাস (সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের কর্মচারী) ও বুনজা মেথর। আদালত চত্বরে পুলিশের ওপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় এজাহারনামীয় গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে জয় নাথ (১৯), রুমিত দাশ (৩২), নয়ন দাশ (২৮), সুমিত দাস (২০), বিশাল দাস (২৬), সুমন দাশ (২২), সাজু বৈদ্য (৩৯) ও অজয় সূত্রধর চৌধুরী (২৮)। পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থা বিকাশ দাস (১) ও বুনজা মেথরকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে। ফুটেজে দেখা যায়, সিলভার রঙের হেলমেট, কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরা রামদা হাতে এক যুবক এবং লাল হেলমেট, নীল রঙের টি-শার্ট ও জিন্স পরা বঁটি হাতে আরেক যুবক আইনজীবী আলিফকে কোপাচ্ছে। পুলিশ বলছে, প্রথমজন বিকাশ দাস; দ্বিতীয় ব্যক্তি বুনজা মেথর। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুভ কান্তি দাসকে বহিষ্কার করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার রইছ উদ্দিন কালবেলাক জানান, ‘হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’ উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালতে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে আদালতের সংরক্ষিত এলাকায় কীভাবে চিন্ময় দাসের এত অনুসারী জড়ো হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আলোচনা-সমালোচনার মধ্যে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) লিয়াকত আলীকে পিওএম শাখায় বদলি করা হয়েছে।

Rizwana
আজকের সংবাদ, জাতীয়

সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যানডেটরি করতে হবে : রিজওয়ানা

প্রতিবেদক, ঢাকা: পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যানডেটরি (বাধ্যতামূলক) করতে হবে। তিনি বলেন, আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করতে হবে। কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে, খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষিরাও। তাই কোস্ট লাইন জোনিং জরুরি। কোস্টের কত কাছাকাছি কী করা যাবে, কী করা যাবে না, এটা পরিকল্পনা করতে হবে। জমি সুরক্ষা আইন ম্যানডেটরি করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনে ‘পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। পানিসম্পদ উপদেষ্টা বলেন, স্পেশাল জোনিং আমাদের ম্যানডেটরি। কৃষি জমি সুরক্ষা আইন আছে, এর সঙ্গে আমরা সারা দেশে জমি সুরক্ষা আইন ম্যানডেটরি করে ফেলতে পারি। তিনি আরও বলেন, দেশের উপকূল, উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না। কুয়াকাটায় মানুষ বিচ দেখতে যাবে, সেখানে গিয়ে কেন গলফ খেলতে হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, পরিকল্পনায় বিমানবন্দরের প্রস্তাব করা হয়েছে, এর জন্য প্রচুর পানি সরবরাহের প্রয়োজন আছে। কিন্তু যেখানে এখনই পানির স্বল্পতা দেখা দিচ্ছে সেখানে এমন প্রস্তাব স্বাভাবিক নয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে। এখনই সেখানে প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক। একটা জোন সাইক্লোন শেলটার দরকার। রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারে বিচের পাড় দখল করে আবারও স্থাপনা তৈরি হচ্ছে। জনপ্রিয় কার্টুন চরিত্র যেমন টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ভাঙা হচ্ছে আবার তৈরি করছেন তারা।

Tetulia
আজকের সংবাদ, জাতীয়

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া!

ডেস্ক: হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রিতে নেমেছে গেছে । ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা মানুষের। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। অন্যদিকে হিমেল বাতাস বয়ে যাওয়ায় এখনও সেভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে হালকা শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দিকাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।

BNP logo
আজকের সংবাদ, রাজনীতি

৯০ দিনে তৃণমূলের সব কমিটি করবে বিএনপি

প্রতিবেদক, ঢাকা: এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করবে বিএনপি। সেই লক্ষ্যে আগামী ৯০ দিনের মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চায় দলটি। এ বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্দোলন-কর্মসূচির চাপ না থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতিনির্ধারকরা। তৃণমূলে ব্যাপকভাবে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সারা দেশে বিভিন্ন স্থানে কর্মিসভা ও বর্ধিত সভা করা হচ্ছে। নতুনভাবে কর্মসূচি দেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠন গোছানোর কাজগুলো নিজেই তদারকি করছেন। মূলত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনে মনোযোগ দেয় বিএনপির হাইকমান্ড। তবে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বেশি জড়িত থাকায় সেই কাজ শেষ করতে পারেনি দলটি। এ ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠন করে বিএনপি। সারা দেশে বিএনপির সাংগঠনিক জেলা শাখা কমিটি (মহানগরসহ) ৮২টি। ২০১৯ সালে বেশিরভাগ শাখায় আংশিক এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমানে যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘ এই সময়ে বিভিন্ন ইউনিট কমিটি হালনাগাদও করা হয়েছে। সর্বশেষ গত ৪ নভেম্বর দশটি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ এবং আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। তার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক এবং সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। একই দিনে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়ময়নসিংহ দক্ষিণ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে। দীর্ঘ এই সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি করা হয়। মিথ্যা ও গায়েবি মামলায় লাখ লাখ নেতাকর্মীর জীবন বিপর্যস্ত। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। এরপরও যুক্তরাজ্যে থেকেই নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে দলের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। ৫ আগস্টের পর কিছু বিতর্কিত অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের একাধিক জেলা, উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এখনো যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি দেওয়া হয়নি। জাতীয়তাবাদী শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। তারেক রহমান জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন করতে যেভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন, একইভাবে দলের সব স্তরে সাংগঠনিক কাজ গঠনমূলক ও কার্যকর করতে নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, যশোর জেলা ও মুন্সীগঞ্জের লৌহজংসহ কয়েকটি ইউনিয়নে সম্মেলন, বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমাদ কালবেলাকে বলেন, অনেকেই ভেবেছিল সম্মেলন ছাড়াই সাধারণ কমিটি হলে যারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, তারাই পদ পাবে। সম্মেলনের মাধ্যমে কমিটি হলে সঠিক মানুষ নেতৃত্বে আসবে এবং সঠিক মানুষ চেয়ারে বসবে। কারণ তৃণমূল চেনে কারা রাজপথে ছিল আর কারা ছিল না। এতে করে যারা লবিংয়ে নেতা হতে চেয়েছিলেন, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল। অতএব তারেক রহমানের এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং যৌক্তিক, যা দেশ ও দলের জন্য মঙ্গলজনক। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। অবশ্য ৯ বছরে শুধু কাউন্সিলই নয়, বিষয়ভিত্তিক ২৬টি উপকমিটিও গঠন করতে পারেনি বিএনপি। ফলে দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন অনেক ত্যাগী ও যোগ্য নেতা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয় কালবেলার। তারা জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে আলোচনা চলছে। তারিখ নির্ধারণ করা হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, যেসব জেলায় আংশিক কমিটি হয়েছিল, সেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি করা হচ্ছে। একই সঙ্গে যেসব জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব জেলায়ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে। জানা গেছে, সারা দেশে তৃণমূল পুনর্গঠনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া হয়েছে। তাদের মধ্যে সিলেট বিভাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বরিশাল বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রংপুর বিভাগে আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লা বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগে অন্য ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, খুলনা বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, রাজশাহী বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ময়মনসিংহ বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘প্রিয় সহকর্মী, শুভেচ্ছা রইল। নির্দেশক্রমে জানাচ্ছি যে, আপনার বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ গঠন সমাপ্ত করতে হবে। এই পত্র প্রাপ্তির পর আপনার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণের সঙ্গে বৈঠক করে অতিসত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে।’ জানতে চাইলে বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, রংপুরে দশটি সাংগঠনিক জেলা শাখায় আহ্বায়ক কমিটি হয়েছিল। যার মধ্যে কুড়িগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বাকি ৯টি শাখা কমিটির মেয়াদও শেষ হয়েছে। তবে কমিটি পুনর্গঠন চলমান প্রক্রিয়া। যতদ্রুত সম্ভব সব কমিটি পুনর্গঠন শেষ করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু কালবেলাকে বলেন, খুলনা বিভাগে ১১টি সাংগঠনিক জেলা শাখা কমিটি আছে। যার মধ্যে কেবল ঝিনাইদহ জেলায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। অন্যান্য জেলার কমিটিগুলোও পুনর্গঠনের কাজ চলমান আছে। তার মধ্যে গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর সম্মেলনের (কাউন্সিল) মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা। তবে দীর্ঘ প্রায় ৯ বছরেও কাউন্সিল করতে পারেনি দলটি। এ ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দমনমূলক নীতি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করছে বিএনপি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দলকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা নিলেও তার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয়

Palong shak
আজকের সংবাদ, লাইফস্টাইল

কোষ্ঠকাঠিন্য দূরসহ ১০ উপকার পালং শাকের

ডেস্ক: এখন শীতকাল, শাকসবজির মৌসুম। শাকের মধ্যে পালংশাকের রয়েছে বিশেষ চাহিদা। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যা শীতকালে আপনার শরীরকে সুস্থ ও সবল রাখার বড় উপাদন।  পালংশাকে যত রকমের পুষ্টি আছে, তার মধ্যে প্রতি ১০০ গ্রাম পালংশাকে প্রোটিনের পরিমাণ আছে ২.০ গ্রাম, কার্বোহাইড্রেট ২.৮ গ্রাম, আয়রন ১১.২ মি. গ্রাম, ফসফরাস ২০.৩ মি. গ্রাম, নিকোটিনিক অ্যাসিড ০.৫ মি. গ্রাম, অক্সালিক অ্যাসিড ৬৫২ মি. গ্রাম, ক্যালসিয়াম ৭৩ মি. গ্রাম, পটাশিয়াম ২০৮ মি. গ্রা।  আর এতে আঁশের পরিমাণ ০.৭ গ্রাম। এতে প্রচুর ভিটামিন বিদ্যমান রয়েছে। এতে ভিটামিন-এ আছে ৯৩০০ আইইউ, রিবোফ্লোবিন ০.০৮ মি. গ্রাম, ভিটামিন সি ২৭ মি. গ্রাম ও থায়ামিন ০.০৩ মি. গ্রাম। তাই নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন পালংশাক। চলুন পালংশাকের ১০ স্বাস্থ্যকর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।  ১. রক্তচাপ কমাতে পালংশাক খান। পালংশাকে রয়েছে উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম। ফলে নিয়মিত পালংশাক খেলে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ২. দেহের ওজন কমাতে পালংশাক অপরিহার্য। যদি কম ক্যালোরি যুক্ত খাবার বাছাই করতে চান, সে ক্ষেত্রে আপনি পালংশাককে বেছে নিতে পারেন। কারণ  প্রতি ১০০ গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে ৭ কিলোক্যালোরি, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। ৩. পালংশাক কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান। যেহেতু পালংশাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে খেতে পারেন পালংশাক।  ৪. চোখ ভালো রাখতে পালংশাক খান। বিভিন্ন প্রকার সবুজ শাকসবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে, যা আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি বাধা দেয়। পালংশাকে রয়েছে উচ্চমাত্রার বিটাক্যারোটিন, যা আমাদের চোখের ছানিপড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ৫. পালংশাক ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পালংশাকে থাকা ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রণ, বলিরেখা পড়া ইত্যাদির দূরীকরণেও বেশ কার্যকর। এ ছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীরগতি করে এবং ত্বককে নরম ও স্থিতিস্থাপক অবস্থা ধরে রাখতে সাহায্য করে। ৬. পালংশাক দেহের ক্লান্তিভাব দূর করে। পালংশাকে রয়েছে উচ্চমাত্রার আয়রন, যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি। এ ছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট, যা ভিটামিন সি ও ই-কে ত্বরান্বিত করে আমাদের পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এতে আমাদের শরীরের ক্লান্তিভাব দূর হয়। এ ছাড়া এই সবজি আমাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। ৭. প্রদাহজনিত সমস্যা রোধ করতে পালংশাক খান। পালংশাকে রয়েছে নিওজেন্থিন নামক উপাদান, যা প্রদাহ নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে, তারা অবশ্যই প্রতিদিনের খাদ্যতালিকায় পালংশাক রাখতে পারেন। ৮. পালংশাক হৃদযন্ত্রকে সুস্থ রাখে। পালংশাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক এসিনেজা সুস্থ কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য খুবই জরুরি। তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্যতালিকায় নিয়মিতভাবে রাখা দরকার। ৯. পালংশাক দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সবজিতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ সহ  রোগপ্রতিরোধী রক্তের শ্বেত কণিকার সঠিক মাত্রা বজায় রাখে। ফলে দেহ বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পায়। ১০. পালংশাক ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। পালংশাকে রয়েছে ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড, যা ভয়ানক রোগের বিরুদ্ধে কাজ করে। এই পলিনিউট্রিয়েন্টসগুলো দেহের ফ্রি রেডিকেলকে নিরপেক্ষ করে। ফলে দেহ থাকে ক্যানসারের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন প্রকার শাকসবজি থাকা এক কথায় বাঞ্ছনীয়। কারণ শাকসবজি ছাড়া সুষম খাবারের শর্তই পূরণ হয় না। আমাদের সবারই উচিত প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি রাখা। তাই সুষম খাদ্য উপাদান হিসাবে পালংশাক হতে পারে একটি আদর্শ সবজি।

Uncategorized

মার্কিন দূতাবাসে গেলেন খালেদা জিয়া

ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টা ২২ মিনিটে তার নিজ বাসভবন ফিরোজা থেকে দূতাবাসে যান তিনি।  বিএনপির একটি সূত্র এতথ্য নিশ্চিত করেন।  সূত্র জানায়, আমারিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। এ সময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

পররাষ্ট্র উপদেষ্টা
Uncategorized

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য : পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সবার শান্তিপূর্ণ অবস্থানের এক অনন্য উদাহরণ। আর এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম। ওই সম্মেলনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অংশগ্রহণকারী জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো জলবায়ু ও বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও মানবিকতার এক উৎকৃষ্ট উদাহরণ বলা চলে। বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করেছে। মো. তৌহিদ হোসেন বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে বিশ্বে জলবায়ু সমস্যা সমাধান ও দারিদ্র্য বিমোচনে নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ পরিকল্পনাটি ব্যাখ্যা করেন। তা ছাড়া তিনি বাংলাদেশে একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তিগত ট্রান্সফর্মেশনে স্থানীয় প্রেক্ষাপট তৈরি এবং এর ভুল ব্যবহার রোধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই তিনি বর্তমান বিশ্বের যুদ্ধবিগ্রহ, ধর্মবিরোধী মনোভাব এবং গাজার গণহত্যাসহ বিভিন্ন আগ্রাসন বন্ধে এ ধরনের সম্মিলিত আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারী সবাইকে তিনি অভিবাদন জানান।

MA Aziz Faridganj
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ওমরাহ করতে যাচ্ছেন বিএনপি নেতা আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ওমরাহ হজ করতে সৌদি আরবে যাচ্ছেন। ২৭ নভেম্বর বুধবার বিমানযোগে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। যাওয়ার পূর্বে তিনি আত্মীয়-স্বজন, নেতা-কর্মী ও সমর্থকদের সাথে দেখা করে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি

Faridganj journalist
আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সাংবাদিক কন্যাকে বাসায় ঢুকে অপ‌হরণের চেষ্টা

ফরিদগঞ্জ প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে সংবাদকর্মী গাজী মমিনের কন্যাকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তিনি এ বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ধারালো অস্ত্র দ্বারা তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। রোববার দিবাগত রাত দুই ঘটিকার পর এ ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার নিজ বসত ঘরে। পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক দুই ঘটিকার পর ঘুমন্ত কন্যা মোহনা আক্তার রেহানা (১৫)কে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় তিনজন যুবক বলে কন্যা জানিয়েছেন। তাদের একজনের বয়স ২০/২১ বছর অন্যদের বয়স ২৭/২৮ বছর হবে। একজন সর্বক্ষণ তার মুখ চেপে ধরেছিল। তারা তাকে পাকা বসত ঘরের বাইরে যেতে বলেন। রেহানা রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলে। এক পর্যায়ে তারা বসত ঘরের বাইরে নিয়ে যায়। ওই সময় পাশের বাড়িতে লোকজন দেখা যায়। তাদের মধ্যে থাকা পুলিশ দেখে অপহরণ চেষ্টা কারীদের দুজন আড়ালে চলে যায়। মুখ চেপে ধরে রাখা অপর একজনের হাতে সজোরে কামড় বসিয়ে দিলে ওই ব্যক্তি তাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। ছাড়া পেয়ে রেহানা ঘরে গিয়ে মাকে ডেকে তুলেন ও ঘটনা জানান। অপর কক্ষে ঘুমিয়ে থাকা বাবা মমিন গাজীকে ডেকে তুললে তিনি ছুটে গিয়ে বাইরে খোঁজাখুঁজি করেন। তিনি কাউকে পাননি। এরপর রাত তিন ঘটিকা নাগাদ তিনি থানা পুলিশকে জানালে এস.আই. আমজাদ ও এস.আই. খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে মমিন গাজী তার কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদ উজ জামান জুয়েল বলেছেন, নির্যাতনের শিকার ও আহত কন্যা ঝুঁকিমুক্ত আছেন। মমিনের মেয়ে রেহানা, তার ওপর পরিচালিত নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তারা তার মাথার চুল কেটে দিয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকদিন যাবত বিদ্যালয়ে যাওয়ার পথে দুজন যুবক তাকে নানা কটু কথা বলেছে। জানতে চাইলে তিনি বলেছেন, বাবা মাকে লজ্জায় বলিনি। তবে, রাতেই একটি কাগজে পথে উত্যাক্ত করার ঘটনা লিখে রেখেছি, সকালে মা’র হাতে দেওয়ার জন্য। কিন্তু, তার আগেই আমার নির্যাতন চালানো হলো। মমিন গাজী ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে ধারণা করা হচ্ছে কেউ রাতে ঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন। রাত ৯ ঘটিকা নাগাদ মমিন গাজীর কন্যা ও রাত এগার ঘটিকা নাগাদ বাবা মা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। মমিন গাজী দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি। এ ছাড়া, স্থানীয় একটি পত্রিকা ও একটি আইপি টিভিতে রিােপর্টিংয়ের কাজ করেন। মোহনা আক্তার রেহানা স্থানীয় পূর্ব বড়ালি কবির আহমেদ উচ্চ বিদ্যালয়ের এ বছরের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ খবর নিচ্ছি। এ ছাড়া, মমিন গাজীর অভিযোগের অপেক্ষায় আছি। অভিযোগ প্রাপ্তির পর সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় ফরিদগঞ্জের সাংবাদিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা, সহকর্মীর কন্যার ওপর পরিচালিত নির্যাতকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের সাথে দেখা করে, আহ্বান জানিয়েছেন। এ ঘটনায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, আমি ঘটনা শুনা মাত্রই পুলিশ পাঠিয়েছি এবং আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে। দ্রুতই অপরাধিদের আইনের আওতায় আনা হবে।

আজকের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনের নতুন সংস্করণ ‘এয়ার’

ডেস্ক: আইফোন ১৭ এয়ার (বা আইফোন ১৭ স্লিম) চালু নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা দীর্ঘদিনের। আইফোন ১৬ প্লাস মডেলের হতাশাজনক বিক্রির কারণে এ পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। জিএসএম এরিনা। সাম্প্র্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইফোন ১৭ এয়ার আগের চেয়ে আরও বেশি পাতলা হবে। ধারণা করা হচ্ছে, এর পুরুত্ব হবে মাত্র ৫ মিমি. থেকে ৬ মিমি. পর্যন্ত। এটি সত্যিই অত্যন্ত পাতলা একটি স্মার্টফোন হতে চলেছে। বর্তমান আইফোন ১৬-এর পুরুত্ব ৭.৮ মিমি এবং আইফোন ১৬ প্রো-এর পুরুত্ব ৮.২৫ মিমি.। এমনকি ৬.১ মিমি. পুরু আইপ্যাড এয়ারকেও এটি ছাপিয়ে যাবে।  তবে অ্যাপলের নতুন আইপ্যাড প্রো ৫.১ মিমি. পুরু, এবং আইফোন ১৭ এয়ারও প্রায় একই ধরনের গড়ন পেতে পারে। আইফোন ১৭ এয়ারের পাতলা তা বজায় রাখতে কিছু ফিচার বাদ দেওয়া হয়েছে। এ ডিভাইসে ফিজিক্যাল সিম কার্ডের সমর্থন থাকবে না। একটি মাত্র স্পিকার থাকবে, যা একই সঙ্গে ইয়ারপিস হিসাবেও কাজ করবে। এতে অ্যাপলের নতুন ডিজাইন করা মডেম ব্যবহৃত হবে, যা শক্তি সাশ্রয়ী এবং আকারে ছোট হলেও এতে এমএমওয়েভ সমর্থন থাকবে না এবং ডেটার গতি কোয়ালকম চিপের তুলনায় ধীর হবে।  এছাড়া পাতলা করতে এ ডিভাইসে ছোট ব্যাটারি ব্যবহার করা হবে, যা বর্তমান আইফোন ১৬-এর ৩,৫৬১ এমএএইচ ব্যাটারির চেয়ে কম হবে। নতুন আইফোন ১৭ এয়ারে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এ১৯ চিপ এবং ফেস আইডি। এতে ডায়নামিক আইল্যান্ড ফিচারের পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।  ডিভাইসটিতে ৮ জিবি র্যাম থাকবে বলে আশা করা হচ্ছে। আইফোন ১৭ এয়ার ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর সঙ্গে উন্মোচিত হতে পারে। এটি বাজারে এলে, এর অত্যন্ত পাতলা ডিজাইন এবং আধুনিক ফিচার গেম-চেঞ্জার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকের সংবাদ, রাজনীতি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ সবাই খালাস

প্রতিবেদক, ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল মঞ্জুর করে আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। এ নিয়ে গত ২০ নভেম্বর শুনানি হয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে।  আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে মামলার পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন ৩ নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট।  এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও কায়সার কামাল। খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা, আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। শুনানিতে বিচারিক আদালতের রায়ের ঘটনাগত ও আইনগত অসংগতি তুলে ধরা হয়েছে বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা।  এ মামলায় চার আসামির অন্যরা হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (প্রয়াত), হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Scroll to Top