৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: Farid Ahmed

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নিখোঁজের আট দিন পর নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমানবস্থায় সুফিয়া বেগম(৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদি হাজী বাড়ীতে বসবাস করতেন। নি:সন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে নিখোঁজের সংবাদে স্থানীয়ভাবে মাইকং করে। সোমবার সকালে মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমানবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে। এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

নিজস্ব প্রতিবেদক: কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ও কোম্পানি শ্রেণির করদাতারা নতুন বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে। আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে। গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। প্রতি কর্মদিবসে এখন গড়ে আট হাজার ই-রিটার্ন জমা দেওয়া হচ্ছে। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে। বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে। প্রতিবছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন।

আজকের সংবাদ, রাজনীতি

মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে থাকবে: ডা. শফিকুর

ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা সংখ্যালঘু (মাইনরিটি) হবে কেন? জাতিকে বিভক্ত করা আরেকটি গৃহচক্র। এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিডিআর ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা বিডিআর হত্যাকাণ্ডের পর তার নাম বদলে দিয়েছে। শুধু তাই নয় স্বৈরাচারী সরকার জামায়াত ইসলামীকে আঘাত হেনেছে। জামাতায়ের নিবন্ধন বাতিল করা হয়েছে, সর্বশেষ স্বৈরাচার সরকার শেষ হওয়ার চার দিন আগে নিষিদ্ধ ঘোষণা করে। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত মানুষ। এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেন, তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত, প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে। গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকারসহ অনেকে।

shafiqul Alam
আজকের সংবাদ, জাতীয়

প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন

নিজস্ব প্রতিবেদক: পারসেপশন বা ধারণা থেকে নয় প্রকৃত তথ্য সহকারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শফিকুল আলম বলেন, অনেক সময় পারসেপশনের ওপর অনেকে রিপোর্ট করে ফেলেন। আশপাশে তিনজন ছিনতাইয়ের শিকার হয়েছে, এটা থেকে হয়ত পারসেপশন হয় যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, যেটা প্রকৃত ঘটছে, সেটা আপনারা লেখেন। আমরা তথ্যের ক্ষেত্রে আরও ট্রান্সপারেন্সি চাই। পুলিশকে আমরা বলে দিয়েছি যে, তারা যেন অপরাধের তথ্য সবসময় নিয়মিতভাবে প্রকাশ করে। প্রেস সচিব আরও বলেন, এতে পুলিশের সঙ্গে জনগণের একটা ট্রান্সপারেন্সির সম্পর্ক তৈরি হবে। কী হচ্ছে, কোথায় হচ্ছে, কী মামলা হচ্ছে, কোনো ধরনের অপরাধ বাড়ছে—তা দেখলে জনগণের প্রকৃত ধারণা তৈরি হবে। তিনি বলেন, আমরা গত কয়েকদিন দেখেছি যে বেশ কিছু সংবাদপত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ করেছে। এর মধ্যে একটি সংবাদের শিরোনাম ছিল ‘বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’ প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি যে এই প্রতিবেদনে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যদি পুলিশকে ভালোমতো জিজ্ঞাসা করা হতো, তারা একটা ভালো চিত্র তুলে ধরতে পারতেন। অনেক ক্ষেত্রে অনেকে আনভেরিফায়েড ডেটা দিয়ে দেয়। এসময় প্রেস সচিব শফিকুল আলম পুলিশের তৈরি গত কয়েকমাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে যারা ক্রাইম বিট করেন, তারা জানেন যে বাংলাদেশে হত্যার হার প্রতি মাসে ২০০-৩০০ এর বেশি হয় না। এটা এর মধ্যেই থাকে, যদি না ব্রুটাল সরকার জনগণের প্রতি হত্যাযজ্ঞ না চালায়।

visa
আজকের সংবাদ, প্রবাস

ফেব্রুয়ারি থেকে টুরিস্ট ভিসা উম্মুক্ত করছে আমিরাত

ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে যারা যেতে চান তাদের জন্য দারুণ এক সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে টুরিস্ট ভিসা।  সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের, সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই। মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আমাদেরকে আরো স্বতঃস্ফূর্ত হতে হবে।   তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশীদের অবদান অনস্বীকার্য। এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সবকিছুতেই বাংলাদেশী শ্রমিকদের ঘাম লেগে আছে। তাই আমরা আশা করতে চাই, সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরও বেশি আন্তরিক হবেন। বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রদূত আনসারী। মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ড. ইউনূস এমন এক ব্যক্তি, পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ আকাশচুম্বি। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না। আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি।  বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। এদেশের সঙ্গে আমাদের যে সূদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কখনো চিড় ধরার সম্ভাবনা নেই। আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত, আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভিসা।  ইউএই রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। এসময় কর্ম জীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রদূত মুশফিক আমার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত।  ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, ড. রেজা খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান, দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন প্রমুখ।

আজকের সংবাদ, জাতীয়

দক্ষিণাঞ্চলে বৃষ্টির পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপে শৈত্যপ্রবাহের পর শীত কিছুটা কমেছে। যদিও আজ শুধু দেশের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও দেশের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। প্রথম ধাপে শৈত্যপ্রবাহের পর শীত কিছুটা কমেছে। যদিও আজ শুধু দেশের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও দেশের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। প্রথম ধাপে শৈত্যপ্রবাহের পর শীত কিছুটা কমেছে। যদিও আজ শুধু দেশের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও দেশের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাফিজুর রহমান জানান, আগামীকাল বুধবারও উপকূলীয় জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও এখন পৌষ মাস শুরু হয়েছে। দুদিন পর থেকে শীত বাড়তে পারে। নিহত আমিনুল মুন্সির ভগ্নিপতি এনায়েত হোসেন তুষার বলেন, জাহাজে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারি। প্রথমে এই খবর বিশ্বাস হচ্ছিল না। সকালে হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করি। আমাদের কাছে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তা না হলে এভাবে কুপিয়ে হত্যা করা হতো না। যদি ডাকাতরা এই কাজ করতো, মানিব্যাগ, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করতো। আমাদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হোক যাতে দেশে এমন ঘটনা আর না ঘটে। শেখ সবুজের ছোট ভাই রেজাউল করিম বলেন, গতকাল বিকেলের পর খবর আসে বড় ভাই এবং মামা জাহাজে খুন হয়েছেন। রাতেই ফরিদপুর থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে আসি। পরে মরদেহ দেখে শনাক্ত করি। মরদেহ দেখে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা এর বিচার চাই। এদিকে দুপুরে ময়নাতদন্ত শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মরদেহ পরিবার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

cp hospital
আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কান্নার রোল

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭ জন৷ প্রথমে জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে মরদেহগুলো। এমন হত্যাকাণ্ড আগে দেখেনি কেউ। মরদেহ চিহ্নিত করতে হাসপাতালে স্বজনরা ভিড় করেছেন। তাদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। ডাকাত নাকি পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে এখনো রয়েছে ধুম্রজাল। এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, তদন্ত ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার রেশ ধরে এমন ঘটনা ঘটতে পারে। এরইমধ্যে আমাদের টিম কাজ শুরু করেছে। পরিবার মামলা না করলে পুলিশ মামলা করবে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আনা হবে। এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, তদন্ত ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার রেশ ধরে এমন ঘটনা ঘটতে পারে। এরইমধ্যে আমাদের টিম কাজ শুরু করেছে। পরিবার মামলা না করলে পুলিশ মামলা করবে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আনা হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী ॥ যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে বিপাকে পড়েছেন এক ক্ষুৃদ্র ব্যবসায়ী। ঝড়ে বিশাল দেহী একটি রেইনট্রি কড়ই গাছ দোকানের কিছু অংশ ভেঙ্গে হেলে পড়ে আছে। কিন্তু সরকারি গাছ নিজ দায়িত্বে না কাটে দীর্ঘ ৫/৬ মাস প্রশাসনিক দপ্তরে ঘুরেও লাভ হয়নি ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর। বিভাগ জটিলতার কথা বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন। দোকানের সামনের অংশ জুড়ে বিশাল গাছটি হেলে থাকায় দোকান খোলা সম্ভব হচ্ছে না। দোকানের মালিক সামছুল হক মিজি সাংবাদিকদের জানান, বিগত ৫/৬ মাস আগে ঝড়ে গাছটি তার দোকানে হেলে পড়ে। এতে দোকানের টিনের ছালের কিছু অংশ ভেঙ্গে যায়। সরকারি গাছ তাই আমি যথাযথ নিয়ম মেনে গাছটি সরাতে চাই কিন্তু উপজেলায় গিয়ে কারো সহযোগিতা পাচ্ছি না। এলজিআরডি অফিসে গেছি তারা বলে এটা তাদের গাছ না। ভাটিয়ালপুর হরিনা সড়কের গাছটি উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজারের সৌদিয়া মার্কেটের পাশে। ঐ অংশটুকু পড়েছে ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে। নিয়মের কথা বলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীকে আরো ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ বেশ কয়েক মাস ধরে প্রশাসনকে না জানিয়ে উপজেলার বিভিন্ন রাস্তার পাশের অসংখ্য গাছ কেটে নিয়ে গেছে, সেদিকে প্রশাসনের খেয়াল নেই। যেখানে প্রশাসনের উচিত ছিলো নিজেরা দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ঘরের উপরে পড়ে থাকা গাছ সরিয়ে নেওয়ার সেখানে ঘটেছে উল্টো ঘটনা। আজ ৫/৬ মাস প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে গাছটি কাটানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে কথা হলে তারা বলেন, যেহেতু গাছটি সড়ক ও জনপথ বিভাগের; আমরা আবেদনটি চাঁদপুর সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, এ সংক্রান্ত আমরা একটি চিঠি পেয়েছি। সে চিঠি ইতোমধ্যে কুমিল্লায় পাঠিয়ে দিয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখবো।

আজকের সংবাদ, জাতীয়

লক্ষ্মীপুরে প্রকাশ্যে ২ নারীকে পেটালেন যুবক, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের নিকটাত্মীয় হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেয়। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাঁধা দেয়। একপর্যায়ে অভিযুক্ত রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয়দের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছে রাশেদ নামের ওই যুবক। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করছে।  সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করতেছে।

dollar
অর্থনীতি, আজকের সংবাদ, জাতীয়

রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার

ডেস্ক: দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ এখন ২ হাজার কোটি ডলার (২০ বিলিয়ন)। এর আগে, গত ৬ নভেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছিল। তবে ধীরে ধীরে তা কমতে শুরু করে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিট্যান্সের ডলার কিনতে সর্বোচ্চ ১২৭.৭০ টাকা খরচ করতে হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বেশি থাকায় ডলারের পরিমাণ বেড়ে যায়। এটি ব্যাংকগুলোর নতুন এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সীমাবদ্ধতা শিথিল করতে সহায়তা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল নেগেটিভ (ঋণাত্মক) ১০ শতাংশ। উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত নভেম্বর ও অক্টোবরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১৫৭ কোটি ৫০ লাখ ও ১৫৭ কোটি ২৯ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

river
আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে ডাকাতের হাতে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর। তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি হচ্ছে সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্নের ঘটনা। সেখানে একটি থেমে থাকা এমভি আল-বাখেরা নামক নোঙর করা অবস্থায় থাকা জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের খবর জানায়। নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দ্যেশ্যে জাহাজে আক্রমণ করেন। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয়। জবাইকৃত ৭ জনের সবাই জাহাজের স্টাফ। তাদের একজনের অবস্থা গলা কাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনি সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাবো।

BDR
আজকের সংবাদ, জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

ডেস্ক: রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা ‘স্লিপ অব টাং’। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে। এর আগে গতকাল রোববার (২২ ডিসেম্বর) রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটি সত্য। অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকছে। নৌকা নিয়ে ঢুকছে। তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকছে, বিষয়টি এমনও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। তবে আমি মনে করি না রোহিঙ্গাদের আর একটি ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সে রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি, তা-ও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছেন। এদিকে কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।

Scroll to Top