১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ মৎস্য অফিস কর্তৃক ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর কর্তৃক ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়ে) এর আওতায় প্রদর্শনী খামার (মৎস্যচাষী) সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। ৮ জন মৎস্য চাষীর কাছে মাছের খাদ্য, এক বস্তা চুন, মাছের পোনা, সবজির চারা ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৪ জন নারী মৎস্য চাষী রয়েছেন।
২৮ এপ্রিল রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবদুল হান্নান এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top