২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যকে অপহরণের পর দীর্ঘ ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালিয়ে শেষে সড়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাঁদপুর আদালতে থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন বলে ইউপি সদস্য দাবি করেন।

ভুক্তভোগী শরীফ হোসেন পাটওয়ারী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

তিনি জানান, গতকাল চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে কোর্ট প্রাঙ্গন থেকেই ৮ থেকে ৯ জন যুবক তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা তার কাছে টাকা এবং স্বাক্ষর করা চেক দাবি করে। একপর্যায়ে প্রাণভিক্ষা চাওয়ার পর রাত আনুমানিক ৮টার দিকে তাকে একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শরীফ হোসেন পাটওয়ারী বলেন, “কোর্ট প্রাঙ্গন থেকে আমাকে তুলে নিয়ে একটি মাঠে নিয়ে নির্যাতন করা হয়। তারা আমার কাছে টাকা ও চেক চাইছিল। আমি প্রাণভিক্ষা চাইলে পরে আমাকে ছেড়ে দেয়।”

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top