আজকের সংবাদ, চাঁদপুর

চাঁদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের বাবুরহাট এলাকা থেকে ডিবির এসআই বিকাশ চক্রবর্তী ফোর্স নিয়ে তাদের আটক করেন। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি অভিযানিক দল বাবুরহাটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরচক্রের ৫ জন সদস্যকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’