৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নুরুল ইসলাম ফরহাদ :
‘রূপসা জমিদার বাড়ি জামে মসজিদ’, যার মূল নাম বা অফিসিয়াল নাম ‘মসজিদে নূর’। যদিও এই নামে কেউ চিনে না। ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে অবস্থিত ‘মসজিদে নূর’। ঐতিহ্যবাহী রূপসা জমীদারদের পারিবারিক কবরস্থানের পাশে দৃষ্টিনন্দন মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুচারু কারুকার্যখচিত মসজিদটি প্রায় ২০০ বছর পূর্বে নির্মাণ করেন জমিদার মোহাম্মদ গাজী চৌধুরী।
মেঘনা পাড়ের বৃহত্তর জমিদারী যিনি প্রতিষ্ঠা করেন তিনিই ‘মসজিদে নূর’ মসজিদটি ১২৮৪ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন। এটি ইসলামি স্থাপত্যকলার এক অনন্য নিদর্শণ। মসজিদ গেটের পাশেই শ্বেত পাথরে ফার্সি ভাষায় লেখা রয়েছে নির্মাতার নাম ও নির্মাণকাল। মসজিদটির আয়াতন ৪৭/৪০ ফুট। এর সামনের অংশে রয়েছে ৫৩/৩০ ফুট দেয়ালবেষ্টিত চত্বর। মসজিদটির ছাদের সামনের অংশে রয়েছে ৩টি বড় গম্বুজ। মার্বেল পাথরের ঢালাই করা সুশোভিত মসজিদটিতে রয়েছে ছোট বড় মোট ৩৯টি গম্বুজ। অনিন্দ্য সুন্দর, শৈল্পিক আঁচড়ে তৈরী রূপসা জামে মসজিদটি তৎকালিন বিশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
মসজিদের পশ্চিম পাশে শানবাঁধানো ঘাটসহ একটি দীঘি রয়েছে। সে দিঘীতে মুসল্লিদের জন্য ওজুর ব্যবস্থা রয়েছে। চাহিদার প্রেক্ষিতে পরর্তীতে মূল মসজিদ অক্ষুন্ন রেখে ৩য় বারের মতো আয়াতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মসজিদে আনুমানিক ৫০০ শত মুসল্লি একসাথে নামাজ পড়ে। তবে রমযান মাসে ২/৩ শ’ মানুষ আরো বেশী হয়।
দীর্ঘদিন ধরে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা মো. আবদুর রহমান। মসজিদের দেখা শোনা বা দায়িত্ব পালন করছেন জমীদারদের উত্তরসূরী ‘মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান চৌধুরী।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top