৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ৮ থেকে ১৪ মে পর্যন্ত সৌদির পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জন, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারী যে কারও বিরুদ্ধে সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top