৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) সাখাওয়াত জামিল সৈকতকে বদলী করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়।

জানা গেছে,বিগত সরকারের আমলে তিনি ২০২৩ সালের ১৭ আগস্ট চাঁদপুর সদরে যোগদান করেছেন। তিনি বিসিএস ব্যাচ ৩৫-এর কর্মকর্তা।

এর আগে তিনি তিনি ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কবি ও লেখক হিসেবেও পরিচিত; তার লেখা “অচেনা যাদুকর” ও “জলপাই ভালোবাসা” শীর্ষক বই রয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্মাক্ষতির পত্রে ১৭ জন উপজেলা নির্বাহী অফিসার থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি করা হয়। ওই পত্রেই চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত করা হয়েছে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top