৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
illis fish

নিজস্ব প্রতিবেদক: ইলিশের দাম সব সময় ক্রেতার নাগালের বাইরে থাকে। এবার মাছটি সহজলভ্য করতে রোববার (১৯ জানুয়ারি) থেকে কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করবে সরকার। এসব ইলিশের ওজন ৪৫০ থেকে ৮৫০ গ্রাম।

শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ইলিশ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে বিক্রি করা হবে।

বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, ‘এই লটে বিক্রয়যোগ্য ইলিশের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আমরা ধারণা করছি, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে কোনো প্রফিট (লাভ) ছাড়া এ কর্মসূচিতে যুক্ত হয়েছি। পরীক্ষামূলক স্বল্পমূল্যে ইলিশ বিক্রিতে সফলতা পেলে পরে আমরা আরও বড় উদ্যোগ নেব।’

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top