৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: শিল্প, সাহিত্য, সামাজিক কাজের পাশাপাশি গ্রামিন ঐতিহ্যের বাহন হিসেবে কাজ করে আসছে ফরিদগঞ্জ লেখক ফোরাম। সুস্থ আয়োজনের মাধ্যমে প্রতিনিয়ত লেখক ফোরাম সামাজে তাদের কাজের ছাঁপ রেখে যাচ্ছে।

তেমনি এক ব্যাতিক্রম আয়োজন লেখক ফোরাম’র বৈশাখি চুড়ইভাতি। ২৫ ই এপ্রিল আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন আইফা পাঠাগার ক্যাম্পাসে গ্রামিন বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে লেখক ফোরাম আয়োজন করলো চড়ুইভাতি অনুষ্ঠান।

কিছু দিন আগেই বৈশাখ চলে গেলেও বৈশাখের আমেজ কে মনে রাখতে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে বৈশাখি চুড়ইভাতি। অনুষ্ঠান কে ঘিরে সকাল থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন কাজে ব্যাস্ত সময় কাটিয়েছে। সকালের নাস্তা হিসেবে দেশীয় পিঠার স্বাধ নেওয়ার মাধ্যমে শুরু হয় চুড়ইভাতির দিন। গ্রামিন ঐতিহ্যের ধারক চুড়ইভাতির মূল আকর্শন ছিলো সংগঠনের সদস্যদের নিজ হাতে রান্না করা খিচুড়ি।

খিচুড়ি রান্নার পাশাপাশি নানান পদের ভর্তা তৈরি করে গ্রামিন খাবারের স্বাদ নিয়েছে সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের নতুন পুরাতন প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলো।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top