৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে উভয় ইজারা পেয়েছেন মজিবুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের কার্যালয়ে পূর্বঘোষিত সময় অনুযায়ী টেন্ডার বাক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, পৌরসভার সচিব শাহ সুফিয়ান ও নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদিরসহ সংশ্লিষ্টরা।

টেন্ডার বাক্স খোলার পর দেখা যায়, বাজার ও বাসস্ট্যান্ড মিলিয়ে মোট ছয়টি দরপত্র জমা পড়েছে।

ফরিদগঞ্জ বাজারের ইজারার জন্য তিনটি দরপত্র জমা পড়ে। নাছির উদ্দিন পাটওয়ারী ৩ লাখ টাকা, মজিবুর রহমান ২০ লাখ ৬৪ হাজার টাকা এবং মো. ইসমাইল হোসেন ২ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, মো. ইসমাইল হোসেন বিডি (পে-অর্ডার) জমা দেননি। সরকারি নির্ধারিত দর ছিল ২০ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।

সর্বোচ্চ বৈধ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে বাজারের ইজারাদার ঘোষণা করা হয়।

অন্যদিকে বাসস্ট্যান্ডের ইজারার জন্যও তিনটি দরপত্র জমা পড়ে। এতে মজিবুর রহমান ৩৩ লাখ ৩৬ হাজার টাকা, নাছির উদ্দিন পাটওয়ারী ৪ লাখ টাকা এবং মো. জাহিদুল ইসলাম ৩ লাখ টাকা উল্লেখ করেন। তবে মো. জাহিদুল ইসলাম বিডিবিহীন দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতা হওয়ায় বাসস্ট্যান্ডের ইজারাও মজিবুর রহমানের নামে ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “বাজার ও বাসস্ট্যান্ডের জন্য মোট ছয়টি দরপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। তার দাখিলকৃত সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাঁকে চূড়ান্তভাবে বৈধ ইজারাদার ঘোষণা করা হবে।”

ইজারা প্রক্রিয়া ঘিরে পৌর এলাকায় সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই ইজারা কার্যক্রম সম্পন্ন ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top