৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে ধারালো টিপ ছুরি হাতে বিএনপিকে হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মাসুম (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি পুরোনো স্মার্টফোন ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর নদোনা (আমির বাড়ি) এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. সাহাদাত হোসেন পাটওয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে হাতে টিপ ছুরি নিয়ে বিএনপিকে গালাগাল ও হুমকি দেন। এ দৃশ্য স্থানীয়দের নজরে এলে তাঁরা বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মাসুমকে আটক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাঁদের মারধর কিংবা কুপিয়ে আহত করতেন। সম্প্রতি এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে মাদক সেবনের সময় বাধা দেওয়ায় তিনি ওই মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেন। সে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত ছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, “আটক মাসুম এলাকায় চুরি, মাদক বিক্রি ও সেবনসহ নানা অপরাধে জড়িত। ফেসবুক লাইভে টিপ ছুরি হাতে হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে আটক করি। তাঁর বিরুদ্ধে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০৪ (সংশোধিত ২০২৪)’-এর ৪(১) ধারায় মামলা করে রোববার আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll to Top