মো. ইয়াছিন পালোয়ান: চাঁদপুরের ফরিদগঞ্জে যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগীত শিল্পী সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় গাব্দেরগাও আন-নূর মডেল মাদ্রাসা, মোল্লা বাড়ি মসজিদ সংলগ্ন ঈদগাঁও মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং কাজ চালিয়ে যাবো। তবে সবচেয়ে বড় সহযোগিতা আপনাদের প্রয়োজন,যারা মাদক ব্যবসায়ী আছে তারা যেন ভালো হয়ে যায়, ভালো না হলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ভুঁইয়া বলেন,
আমি সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, মাদকের বিরুদ্ধে জোরালো ভুমিকা পালন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সম্মাননাও পেয়েছি। যুব সমাজ যদি মাদক থেকে দূরে থাকে, তবে আমাদের সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে। এমন সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মো. ইউনুস মিয়া, গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নূরুল আলম সাইফ, গাব্দেরগাও বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম রাজু, পশ্চিম বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির সহ স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব – ইমাম ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় টেলি কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন গাব্দেরগাও যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন।
যুব মানবিক সহায়তা ফাউন্ডেশনের এই আয়োজনে স্থানীয় যুবসমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
