নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আন্দন্দ র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন এরিয়ায় এসে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোতাহার হোসেন পাটোয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।
আনন্দ শোভাযাত্রায় বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাপক, ঢাকা মহানগর যুবদলের সদস্য মনোয়ারুল হক মানিক, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস মামুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কায়েম সুমন, ছাত্রদল নেতা পারভেজ প্রমুখ
সমাবেশে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ‘১৭ বছর মানুষ অবরুদ্ধ ছিলো। মুক্তকণ্ঠে কথা বলার স্বাধীনতা ছিলো না। গণতন্ত্রহীন গোটা বাংলাদেশ ছিলো এক কারাগার। আজ জাতী স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে। গণতান্ত্রিক একটি নির্বাচন দেখার অধিক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে সাধারণ মানুষ। আশা করি বাংলাদেশের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেই নমিনেশন দিবে যার দলে অবদান আছে। আমাদের অনেক নেতা রয়েছেন যারা ঐ বিভীষিকাময় সময়ে ধৈর্য্য হারিয়ে আওয়ামীলীগের সাথে লিয়াজু করে চলেছেন। অথচ আমি ১৩টি মামলার আসামী। ব্যবসায়ীকভাবে আমি আওয়ামীলীগদ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্থ। অপরাধ আমি মনে প্রাণে বিএনপি করতাম।’
