১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি:

নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আনন্দ সীমাহীন। শিশুরাও নতুন বইয়ের সাথে খুঁজে নেয় জীবনের আনন্দ। ইছাপুরা দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসাটি মানসম্মত পড়াশোনার জন্য সময়ের সাথে সাথে প্রসিদ্ধ হয়ে উঠছে। শনিবার ৫ ই জানুয়ারী সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অন্ধ হাফেজ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইয়াছিন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইছাপুরা জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, সদস্য নাজমুল হাসান, প্রবাসী রফিকুল ইসলাম, মোতালেব পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতী গঠনে ফরিদগঞ্জে মাদ্রাসাটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বেঁচে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এবং সকলেই মাদ্রাসার সার্বিক মান উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানে বিশিষ্ট দানবীর প্রবাসী জসিম উদ্দিন মুঠোফোন ছাত্র ছাত্রীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মাদ্রাসার উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গিকার করেন। প্রবাসী এই ব্যাক্তি এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে নিজের হাত প্রসারিত করে পাশে থাকেন বলে সুনাম রয়েছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইছাপুরা জামে মসজিদের পাঞ্জেগানা ঈমাম হাফেজ কাউসার, মাদ্রাসার শিক্ষক ক্বারী আব্দুল আজিজ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাসান ইমাম, মাওলানা সাঈদ আহম্মদ, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বিল্লাল পাটওয়ারী, অভিভাবক সদস্য নূরুল আমিন পাটওয়ারী, লোকমান পাটওয়ারী, মিজান পাটওয়ারী, হান্নান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, সহিদ উল্লাহ বেপারী, শাহজাহান পাটওয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top