১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Author name: tarek

সর্বশেষ

ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী আহত

নুরুল ইসলাম ফরহাদ :চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার যাত্রী সেজে ছিনতাই করার সময় চুরিকাঘাতে ছিনতাইকারী দলের একজন আহত হয়েছে। অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চতুরা এলাকায় রবিবার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই উপজেলার গাব্দেরগাঁও বশির দিঘির পাড় বাড়ির জাহিদ হোসেন (২২) ও আহত ব্যক্তি হলেন ছিনতাইকারী চক্রের সদস্য পশ্চিম বড়ালী এলাকার হাসানের ছেলে সোহান (১৮)।ছিনতায়ের ঘটনার শিকার অটোরিকশা চালক একই উপজেলার উত্তর হাঁসা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে আমির হোসেন জানান, রাত ৯ টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা দুইজন আমার অটোরিকশাতে উঠে কালির বাজার যায়, সেখানে তাদের কাছ থেকে আমি ভাড়ার টাকা চাইলে বলেন, ভাড়ার টাকা বাড়িয়ে দিব, এই বলে আমাকে তারা রেখে দেয়। পরবর্তিতে রাতেই তারা আমাকে গাব্দেরগাঁও এলাকায় নিয়ে গলায় অস্ত্র ধরে আমার মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি বাঁধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়,ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন নিজের ছুরিতে নিজে আহত হয়। আমার ডাকচিৎকারে স্থানীয়রা আসলে অপরজন পালিয়ে যায়। পরে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।জানা যায়, জাহিদ ও সোহানদের একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক-ইভটিজিং, চুরি-ছিনতায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (্এসআই) জাকির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অটোরিশা চালক নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ছিনতায়কারী চক্রের সদস্য সোহান নামে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। জাহিদ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করায় ফরিদগঞ্জে একজনকে এক মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নে জমির টফ সয়েল বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব আলোনিয়া হাতেম পাটোয়ারীর বাড়ির সামনের ফসলি জমি থেকে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে মাটি কাটার অপরাধে ইউসুফ আলি কাজল নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিতের বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট করে ক্রমাগত মাটি কাটার অভিযোগ ছিলো। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে প্রশাসন সাংবাদিকদের নিশ্চিত করেন।

আজকের সংবাদ

ফরিদগঞ্জে গণফোরামের উপজেলা কর্মী সম্মেলনে

উপজেলা গণফোরামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা শাখার আহ্বায়ক মামুন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রেত্মারা এখনো সর্বত্র সক্রিয়। তারা এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যার কারণে দেশ এখনো বিশৃঙ্খল। এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এই মুহূর্তে প্রয়োজন। গত ১৬টি বছর এদেশের মানুষের মৌলিক অধিকার ছিল না। মানুষের গণতান্ত্রিক অধির হরণ করে ফ্যাসিস্ট হাসিনা রাতের আঁধারে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশের অর্থনীতি ও আইনের শাসনকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। বিদেশে এদেশের মানুষের মাথা বিক্রি করে কোটি কোটি টাকা ঋণ এনেছে। আর সেই টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর অর্থনীতিতে পরিনত করেছে। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোতে ফ্যাসিষ্ট হাসিনার ভুতরা বসে আছে বলেই বর্তমান দ্রব্যমূল্যসহ নানা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বিরাজ করছে। সকল দূর্নীতিবাজদের আইনের আওতায় এনে যোক্তিক সকল সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে একটি সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা দাবী করছি। আসুন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাই একযোগে কাজ করি।চাঁদপুর শহর গণফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক রওশন ইয়াজদাবী, সমাজসেবা সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য হাজী আশ্রাফ বাবু, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর গাজী, চাঁদপুর শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান ও জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান। সম্মেলন শেষে মামুন গাজীকে আহ্বায়ক ও শফিক মোল্লাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট গণফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি ঘোষণা করা হয়।

আজকের সংবাদ

খুনজুড়ি শিল্প একাডেমির ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :খুনজুড়ি শিল্প একাডেমি ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সহযোগী সংগঠন। সংগঠনটি চিত্রাংকন, গান, আবৃত্তি শেখানোর কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রথাগত নিয়মে শিখন ফলের ওপর পরিক্ষাও নেয় সংগঠনটি। তারই ধারাবাহিকতায় অর্ধ বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধা তালিকায় শীর্ষে থাকাদের মধ্যে পুরস্কার প্রদান করলো খুনজুড়ি শিল্প একাডেমি।শনিবার (২৫ জানুয়ারী ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে লেখক ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় খুনজুড়ি শিল্প একাডেমির পরিচালক রাবেয়া আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকবুল স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ফরিদগঞ্জে জনকল্যাণ মূলক অনেক সংগঠন কাজ করছে। আমি ধীরে ধীরে এসব সংগঠনকে নিয়ে কাজ করবো। ফরিদগঞ্জের সন্তানরা এসব সংগঠনের কারনে একদিন দেশ জয় করবে। বিশ্বজয় তাদের দ্বারাই সম্ভব। ফরিদগঞ্জে সাহিত্য সংগঠন লেখক ফোরাম দীর্ঘ সময় ধরে কাজ করছে, আমি অভিভূত, আমি গর্বিত। আমি ঢাকা লেখক ফোরামের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সেখানে আমার প্রকাশিত বই নিয়ে আলোচনা হয়েছে। শিল্প সাহিত্যে এবং সাংগঠনিক কর্মকান্ডে ফরিদগঞ্জ বেশ সমৃদ্ধ। এই সমৃদ্ধকে আরো শানিত করতে আমি আছি তাদের পাশে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব উল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোবারক হোসেন, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মহিউদ্দিন, মাসিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাছির উদ্দিন খান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল্লাহ আনাস। গীতা পাঠ করেন স্নেহা দেবনাথ। ক্লাস সেরা মেধাবীদের পুরস্কারের পাশাপাশি জেলা এবং উপজেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন কারীদেরও পুরস্কৃত করা হয়। ক্যাপশন : খুনজুড়ি শিল্প একাডেমির অর্ধ বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

পূর্ব বড়ালী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশে স্বনামধন্য সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান কবির’র বাবা প্রয়াত ইব্রাহীম বরকন্দাজের নামে ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ পৌর এলাধীন ঐতিহ্যবাহী পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রসার’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ জানুয়ারি) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এ মাহ্ফিলে আমন্ত্রিত ধর্মীয় আলোচক বৃন্দ সঠিক আকিদায় ইসলাম ধর্ম প্রচারের স্বার্থে দেশ-বিদেশে আলোচনা পেশ করে থাকেন। মাহ্ফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়, ফলে এ মহতি মাহফিলে মাদ্রাসার প্রবীণ-নবীন শিক্ষার্থীদের উপস্থিতি বড়দের প্রতি ছোটদের সম্মান ও ছোটদের প্রতি বড়দের স্নেহ প্রর্দশন ধর্মপ্রাণ-মুসুল্লীদের কাছে মাদ্রাসার শিক্ষা অর্জনের গুরুত্ব বাড়িয়ে দেয়। এ বছরের মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে মাহফিলে আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মহাপরিচালক ও উজানী দরবার শরীফের পীর আল্লামা মাহবুবে এলাহী (দা.বা.), প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বি-বাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী (দা.বা.)। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার কৃতি ছাত্র মাওলানা মুফতি ফেরদাউস আল আজাদ, ফরিদগঞ্জ বাজারের দারুননাজাত তুলাতুলী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আমিনী, পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইউসুফ আল মামুনসহ আরো বহু ওলামায়ে কেরামগণ ইসলাম প্রচারের স্বার্থে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মাদ্র্রাসার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. শাহজাহান কবির। এ মহতি মাহফিলে শরীক হওয়ার জন্য সকল মুমিন মুসলমান ভাইদেরকে বিনীত আহ্বান জানিয়েছেন পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রসার তাফসীরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটি। মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হবে।

ফরিদগঞ্জ

শিক্ষক নাসির উদ্দিনকে সংবর্ধীত করলো রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল

নুরুল ইসলাম ফরহাদ :ইনোভেশন শোকেসিং ২০২৪ চাঁদপুর জেলার ৮টি উপজেলার সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন খান। এ প্রতিযোগিতায় তিনি বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণ করেন। তার ইনোভেশন আইডিয়া ছিলো “বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও পাঠদানে পরিবেশ বন্ধু”। তাঁর এই কৃতিত্বের জন্য রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল তাঁকে সংবর্ধীত করে।গত শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) ক্লাবের ৩৫ তম অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর ক্লাবে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনকে উত্তরীয় পরিয়ে দেন ক্লাব’র কান্ট্রি কো-অর্ডিনেটর পিজিডি ইশতিয়াক এ জামান। এরপরই সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদপত্র প্রদান করা হয়।মো. নাছির উদ্দিন খান ২০১৮ সালের ৪ অক্টোবর চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাঁর মূল বাড়ি ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড় খাদিয়া গ্রামে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ ফরিদগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ ধন্যবাদ জানান রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটা. ডা. ইফতেখার আলম ও ক্লাব সংশ্লিষ্ট সকলের প্রতি।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

তারেক রহমান তারু: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলায় আয়োজিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। সোমবার (২১ ই জানুয়ারী) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এসময় সুলতানা রাজিয়া তার বক্তব্যে বলেন, জ্ঞান বিজ্ঞানে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে না যাই তবে এ দেশ পিছিয়ে যাবে। তিনি আরও বলেন, আজকে শিক্ষার্থীরা যে ধরনের প্রযুক্তি প্রদর্শনী করেছে এগুলো আমাদের দেশের জন্য সম্ভাবনাময়। এদের কে আরও বেশি উৎসাহ দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর এম জাহিদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুমন ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী জিন্নাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে জানতে চান।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা

নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ফারিসা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ফারিসার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মহেশ শর্মা। সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মহেশ শর্মা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নোমান ও প্রধান সমন্বয়ক ফরিদ আহমেদ মুন্না। কমিটি ঘোষণার পূর্বে সংগঠন সম্পর্কে অবহিত করেন প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক মহেশ শর্মা। সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা মন্ডলির একটি কমিটিও রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের দুই জন করে প্রাক্তণ ছাত্র কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন। ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নিতে প্রতিটি ব্যাচের আলাদা কমিটি গঠনে সহায়তা করা হবে বলে ফারিসার নয়া সাধারণ সম্পাদক মহেশ শর্মা নিশ্চিত করেছেন।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে উপজেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) এর উদ্যোগে ইংলিশ ডোর’র উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইংরেজি মাধ্যম নিয়ামক হিসেবে কাজ করে। ইংরেজি ভাষা শিখলেই হবে না, চর্চায় রাখতে হবে। চর্চার মধ্যে থাকলে ধরে রাখতে পারবে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। ফাউন্ডেশন আরো একটি কাজ করতে পারে, তা হলো প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে তাদেরকে ভাষা শিক্ষার একটি ক্লাস চালু করতে পারেন। দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল ও মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্মকর্তা শামছুল আলম সাঈদ প্রমুখ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মোতাহার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ২০২৫) বিকেলে উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার, কড়ৈতলী চৌরাস্তা, কড়ৈতলী বাজার, আনন্দ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, ফরিদগঞ্জ উপজেলার যুব শ্রেণীর কাছে যুবরাজ খ্যাত আবদুল মতিন। লিফলেট বিতরণ কালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রূপরেখা হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ। ভারতে পতিত স্বৈরাচারী ও সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে থেমে গেলে চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ ফ্যাসিবাদরা এবং তাদের দোসররা গাফটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই তারা গর্ত থেকে বের হয়ে আসবে। অতএব সকল দেশ প্রেমিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।” লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তানভীর আহমদ নকিব, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, মো. পারভেজ হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাফিকুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, ১২নং ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ১৬নং ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিব, সদস্য সচিব মাহির, ১১নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল পন্ডিত, ৯নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সুমন, নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।

Uncategorized

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা। খেলায় একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। যা আগামী ২৩ জানুুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি এ.আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ।

চাঁদপুর

চাঁদপুরে মারামারি থামাতে গিয়ে বাবা নিহত, ছেলে এবং পুত্রবধু আটক

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলায় ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেন (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পুলিশ ছেলে ও পুত্রবধুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে ইউছুফ হোসেন (৩৬) ও তার স্ত্রী শিউলি বেগম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সাথে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আকবরের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে বাবা মারা গেলো। জানতে চাইলে বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এরই মধ্যে ছেলে মেয়ের ঝগড়া থামাতে গিয়ে তিনি মারা যান। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Scroll to Top