ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
ফরিদগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে (এমপি) ফুলের শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই বরণ অনুষ্ঠান সম্পন্ন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মোঃ আরিফ হোসেন, সভাপতি, যুব অধিকার পরিষদ, ফরিদগঞ্জ উপজেলা।
হাসান মিজি, যুগ্ম সদস্য সচিব, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।
শরীফ পাটোয়ারী, সহ-সভাপতি, যুব অধিকার পরিষদ, ফরিদগঞ্জ উপজেলা।
জহির হোসেন, সহ-সভাপতি, যুব অধিকার পরিষদ, ফরিদগঞ্জ উপজেলা।
উপজেলা
যুব অধীকার পরিষদের সদস্য রাসেল
মাসুদ আলম সোহাগ পাটোয়ারী সিয়াম পাটারী মোতালেব আব্দুল জলিল ইয়াসিন সহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ফরিদগঞ্জের জনগণের অধিকার রক্ষা এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তারা সর্বদা সচেষ্ট থাকবেন। নবনির্বাচিত এমপি মহোদয়ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে সাথে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ভাই তবে আমাদের গিরিশ প্রবাসী রাজু পাটোয়ার উনার নামটা কিভাবে দেওয়া যায় উনি আমাদের আমাদের ফুলের তোড়ার ভিতর লেখা ছিল গ্রীস প্রবাসী রাজু পাটোয়ার উনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন
