১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জের মানুষ এবার জেগে উঠেছে এবং নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছে।
আমাকে যারা মেরেছে তাদের বিচার আপনাদের কাছে দিলাম। আপনারা ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতিকে ভোট দিয়ে তার প্রতিশোধ নিবেন। আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আশান্বিত হয়ে এই হামলা চালাচ্ছে। তারা হয়তো যানে না হামলা করে এই ভালোবাসা কমবে না বরং বেড়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ হান্নান বলেন, ভোট জনগণের পবিত্র আমানত—কেউ যেন তা খেয়ানত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হাতে থাকা কয়েকটি দিন ঘরে ঘরে গিয়ে চিংড়ি প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। “যত ঝড়ঝাপটাই আসুক, আমরা কোনোভাবেই পিছু হটব না,” যোগ করেন তিনি।

তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো সহিংসতা বা হানাহানি চাই না।” একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের হুমকি-ধমকির অভিযোগ তুলে তিনি বলেন, কোনো চাপেই তারা পিছিয়ে যাবেন না এবং জয় নিয়েই ঘরে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন। আরও বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির হোসেন পাটওয়ারী, পৌর বিএনপি নেতা জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল, এবং সাবেক প্যানেল মেয়র জাকির গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমূখ।

আলোচনা সভা শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চিংড়ি প্রতীকের সমর্থনে বিশাল গণমিছিল বের হয়ে ফরিদগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top