১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার:
‘সচেতন শিক্ষার্থী সমাজ’ নামে বাংলাদেশে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে জাতীয় শহীদ মিনারে নাম ফলক উন্মোচন করেন ঢাকা ট্যাক্সসে বার এসোসিয়সনের সাবকে সভাপতি ও বৃহত্তর কুমিল্লা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তেিযাদ্ধা অ্যাড. মো. আব্বাস উদ্দিন।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) দুপুরে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ ছাত্র সংগঠনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,‘আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংগঠন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, একতা এবং দায়িত্বশীলতার বীজ বপন করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক এবং বিশিষ্ট নাগরিকরা। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের একটি সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top