১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে উপজেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) এর উদ্যোগে ইংলিশ ডোর’র উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইংরেজি মাধ্যম নিয়ামক হিসেবে কাজ করে। ইংরেজি ভাষা শিখলেই হবে না, চর্চায় রাখতে হবে। চর্চার মধ্যে থাকলে ধরে রাখতে পারবে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। ফাউন্ডেশন আরো একটি কাজ করতে পারে, তা হলো প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে তাদেরকে ভাষা শিক্ষার একটি ক্লাস চালু করতে পারেন। দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল ও মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্মকর্তা শামছুল আলম সাঈদ প্রমুখ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top