১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলায় ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেন (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পুলিশ ছেলে ও পুত্রবধুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে ইউছুফ হোসেন (৩৬) ও তার স্ত্রী শিউলি বেগম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সাথে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আকবরের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে বাবা মারা গেলো।

জানতে চাইলে বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এরই মধ্যে ছেলে মেয়ের ঝগড়া থামাতে গিয়ে তিনি মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top