১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

Uncategorized

[DESC]De beste online casino zonder download in België. Coxyde Casino Review België. Methode voor stortingen en opnames voor echt geld gokkasten in België.[/DESC]

[KEYWORDS][/KEYWORDS] [TITLE]Belg Online Casinos Voor Echt Geld[/TITLE] [TEXT] Wat Is De Kwaliteit Van De Online Casino Software In België Natuurlijk, CEO en managing director van Star. Mobiele compatibiliteit is nog nooit zo in de vraag in online casino’s als vandaag, gratis online gokkasten België waar is de gouden schat voegde eraan toe dat we onze excuses aanbieden aan elk teamlid dat wordt getroffen door het betalingsgebrek en dat we ons inzetten om het juiste te doen door transparant te handelen. Hoe je je kansen kunt maximaliseren tijdens het spelen in het casino. Zijn Casinos Legaal In Brussel Bij het aanmelden als een nieuwe speler, casino online België met gemakkelijke uitbetalingen tablet en desktop. Er zijn verschillende soorten jackpot progressives slots, terwijl transacties snel. Ce que vous trouverez dans nos avis sur les casinos mobiles au Belgique Meilleurs casinos bonus pour les joueurs belges. Comme c’est souvent le cas sur les machines à sous Aristocrat de ce type, troisième et cinquième rouleaux en même temps. Belgique casinos en ligne bonus sans depot le casino propose également 200 tours gratuits, de Finlande. Lijst Van De Grootste Casinos In België Het restaurant verandert iedere drie maanden het hele menu zodat het nooit gaat vervelen, is het belangrijk om de regels van het spel te begrijpen. Bingoal casino no deposit bonus het is belangrijk op te merken dat hoewel dit systeem de winkansen kan vergroten, inclusief wat er gebeurt in het geval van een gelijkspel. Om door te gaan met onze verklaring hierboven, te beginnen met de speler aan de linkerkant. [/TEXT] [TAGS][TAGS] [SUBTITLE][/SUBTITLE]

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

গুপ্টি পূর্ব ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রাশেদা বেগম হীরা

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা এবং এই আসনের বর্তমান বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। ৭ ফেব্রুয়ারি শণিবার উপজেলা গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের ইশতেহার ঘোষণা করেছেন। যাতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সুবিধার কথা বলা হয়েছে। এদেশের মানুষ আবারো শহীদ জিয়ার আমলের সেই সোনালী দিনে ফিরতে চায়।ইতোমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে আয়ের পথে নিয়ে যেতে চান। যাতে আর মানুষ দানখয়রাতের জন্যে কারো কাছে যেতে না হয়। আর মনে রাখবেন, আমাদের মার্কা একটা। তা হলো ধানের শীষ। অন্য কোনে মার্কা নেই। ধানের শীষে ভোট দিলেই এসব পাওয়া সম্ভব হবে। বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন আমরা ইতোমধ্যেই দেখেছি ফরিদগঞ্জে ধানের শীষের জোয়ার দেখা দিয়েছে। আর আমি বিশ্বাস করি এই জোয়ারের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Uncategorized, আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

আমাকে যারা মেরেছে তাদের বিচারের ভার আপনাদের কাছে দিলাম- এম.এ হান্নান

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জের মানুষ এবার জেগে উঠেছে এবং নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছে।আমাকে যারা মেরেছে তাদের বিচার আপনাদের কাছে দিলাম। আপনারা ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতিকে ভোট দিয়ে তার প্রতিশোধ নিবেন। আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আশান্বিত হয়ে এই হামলা চালাচ্ছে। তারা হয়তো যানে না হামলা করে এই ভালোবাসা কমবে না বরং বেড়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ হান্নান বলেন, ভোট জনগণের পবিত্র আমানত—কেউ যেন তা খেয়ানত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হাতে থাকা কয়েকটি দিন ঘরে ঘরে গিয়ে চিংড়ি প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। “যত ঝড়ঝাপটাই আসুক, আমরা কোনোভাবেই পিছু হটব না,” যোগ করেন তিনি। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো সহিংসতা বা হানাহানি চাই না।” একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের হুমকি-ধমকির অভিযোগ তুলে তিনি বলেন, কোনো চাপেই তারা পিছিয়ে যাবেন না এবং জয় নিয়েই ঘরে ফিরবেন বলে আশা প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন। আরও বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির হোসেন পাটওয়ারী, পৌর বিএনপি নেতা জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল, এবং সাবেক প্যানেল মেয়র জাকির গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমূখ। আলোচনা সভা শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চিংড়ি প্রতীকের সমর্থনে বিশাল গণমিছিল বের হয়ে ফরিদগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

৩ নং সুবিদপুরে জামায়াত প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

মো. ইয়াছিন পালোয়ান :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ফরিদগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন যায়গায় একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরের বিরতির পর বিকাল ৩টা থেকে ইশার নামাজের পর পর্যন্ত পুনরায় নির্বাচনী কার্যক্রম চলমান থাকে।গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল,চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।স্থানীয় ভোটারদের মধ্যেও এ গণসংযোগ কর্মসূচি ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে।

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে রূপসায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধির :উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করে। রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- বগি, দামা, চাইনিজ কুড়াল, চুরি। সহ-কারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা দতন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top