১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই – হারুনুর রশিদ

রুহুল আমিন খাঁন স্বপনঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জাতির ভাগ্য নির্ধারণের লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বলেছেন, “ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই। এই প্রতীকই জনগণের মুক্তির সনদ। ধানের শীষের বিজয় নিশ্চিত হলেই নাগরিকরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো রাষ্ট্রীয় সেবা নিশ্চিতভাবে পাবে।” বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ৩১ দফার রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা:লায়ন হারুনুর রশিদ বলেন, দেশ কোন দিকে যাবে তা এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। একদিকে বিএনপির ৩১ দফা সংস্কারের অঙ্গীকার, অন্যদিকে বিভ্রান্তিকর নানা কথা। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কী কী সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমরা ব্যক্তিকেন্দ্রিক দান-অনুদান নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে টেকসই সেবায় বিশ্বাসী। ফরিদগঞ্জে স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “কিছু লোক উল্টো কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমাদের ঐক্যের প্রতীক একটিই। যারা নিভৃতে মানুষের সেবা করেন, তারা তা প্রচার করেন না। তাই যেকোনো অপপ্রচারে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।” পথসভায় নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পথসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আজকের সংবাদ, জনদুর্ভোগ, জাতীয়, প্রধান সংবাদ

রামগঞ্জে পুলিশের এএসআই সদস্যের দেওয়া বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার

রামগঞ্জ প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জে সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবদুল কুদ্দুসের দেওয়া বসতঘরের সামনে বাঁশের বেড়ার কারনে একটি পরিবার এক মাস যাবত অবরুদ্ধ। অভিযোগ রয়েছে, এ এস আই আবদুল কুদ্দুস ভূক্তোভোগী পরিবারসহ লোকজনকে মামলা-হামলা হুমকী-ধমকী ভয়ভীতি দেখাচ্ছেন।ঘটনাটি উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামের অজিত উদ্দিন মিজি বাড়ির মৃত নাজির মিয়ার ছেলে ভ্যান চালক কামাল হোসেনের বসত ঘরের সামনে। আবদুল কুদ্দুস একই বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে ও পাশ^বর্তি চাটখিল থানায় সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হিসেবে কর্মরত।স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, আবদুল কুদ্দুস পাশ^বর্তি চাটখিল থানায় ৫ আগষ্টের পর যোগদান করেন। সে বাড়ির লোকজনের সাথে জায়গা সম্পদসহ যে কোন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। কথায় কথায় মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। মামলা হামলার ভয়ভীতি দেখান। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তাঁর নিজ বাড়ির কামাল হোসেনের বসত ঘরের সামনে জায়গা দখল ও চলাচলের পথ বন্ধ করে বাঁশের বেড়া দেন। একই দিন একই বাড়ির সিএনজি চালক নুরু মিয়া জায়গা দখল করে আরেকটি বেড়া দেন তিনি।ভূক্তভোগী কামাল হোসেন জানান, আমি পৈতৃকসূত্রে জায়গার মালিক হয়ে প্রায় ২৫ বছর যাবত বসতঘর নির্মান করে বসবাস করে আসছি। প্রায় দেড় মাস আগে আবদুল কুদ্দুস ও তার ভাই আবুল কালামসহ আমার বসতঘরের সামনের দরজার সামনে জায়গা দখল করে জোর পূর্বক বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। সে চাটখিল থানায় পুলিশে চাকুরি করেন। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ভীতি দেখায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানালে, কেউ তার ভয়ে সমাধানে এগিয়ে আসছেন না। আমার একটি মেয়ে বিয়ের উপযুক্ত, আরো তিনটি ছেলে-মেয়ে রয়েছে। এ অবস্থায় স্ত্রী, ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে এসেছি, ভ্যান গাড়িতে কাঁচামালামাল বিক্রি করছি। বর্তমানে খুব কষ্টের মাঝে দিন কাটাই। বাড়িতে যেতে পারছি না।একই বাড়ির সিএনজি চালক নুরু মিয়া বলেন, আবদুল কুদ্দুস তার ভাইসহ আমার জায়গা কিনতে চাইছে। কিন্তু ,আমি বিক্রি না রাজি না হওয়ায় জোর করে আমার জায়গায় বেড়া দিয়ে দখল করে রাখে। আমি কিছু বললে, তাদেরকে কেউ কিছু করতে পারবে না বলে, মারাধর করা ও মামলা দেওয়া হুমকী দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ৪ জন ব্যক্তি জানান, তারা এলাকার কাউকে মানলে নিজেরাই কারো বসতঘরে সামনে, এভাবে বেড়া দিতে পারে না। সে পুলিশে চাকুরি করে, তুচ্ছ ব্যাপারে মানুষকে মামলার হুমকী দেয়। তাই আমরা তার কোন ব্যাপারে সমাধানে যেতে রাজি হয়নি।এএসআই আবদুল কুদ্দুসের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয় কোন মন্তব্য করতে রাজি নাই । এ বলে মোবাইল কল কেটে দেন।রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাদ্দ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে আমার জানা নেই, কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ ও মিছিল 

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জামায়াত ইসলামী ও ১১দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ফরিদগঞ্জ পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পৌর এলাকার কেরোয়া, ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডসহ ৯টি ওয়ার্ডে গণসংযোগ, মিছিল ও পথসভা  করেন। এসময় বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আমি ফরিদগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে দেখেছি সাধরণ মানুষের মধ্যে দাঁড়িপাল্লায় ভোট প্রদানের জন্য উৎসাহ উদ্দীপনা রয়েছে। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তা প্রমাণ করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুম হেলাল, সেক্রেটারী শাখাওয়াত হোসেন, পৌর আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী ফখরুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রাসেল হোসেন, জামায়াত নেতা মাহিদুল হাসান মাসুদ প্রমূখ।

আজকের সংবাদ, চাঁদপুর, প্রধান সংবাদ, রাজনীতি

ইব্রাহিমপুরে দাঁড়িপাল্লার গনসংযোগে এড. শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের ভোটারগন পরিবর্তনের মার্কা হিসেবে এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া গনসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।   মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে তিনি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে এই বিশ্বাস আমার আছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে ন্যায় নীতির রাজনীতিকে বিজয়ী করতে হবে। গনসংযোগ কালে তিনি ঘরে ঘরে যান, স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে দোকানে ঢুকে সাধারণ মানুষের কথা শোনেন। কখনো হেঁটে, কখনো গাড়িতে করে এলাকাজুড়ে প্রচারণা চালান তিনি। এ সময় বিপুলসংখ্যক কর্মী সমর্থক ও ভোটারগন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৩ আসনে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে বাজার—সবখানেই চলছে ভোটের আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে এলাকাকে মুখরিত করে তুলছেন। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে জমে উঠেছে চাঁদপুর-৩ আসন।  কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, জেলা ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক আল আমিন সায়েম, জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহা. জুবাইর হোসাইন খান, জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম ঢালী, ১৩ নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়াজী, ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি সোহেল প্রধানিয়া, সহকারী সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, বাইতুল মাল সম্পাদ মোঃ মাহবুবুর রহমান মিরাজ, ইউনিট সভাপতি আলী আহমেদ,সহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে এডভোকেট শাহজাহান মিয়া ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ, রাজনীতি

আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব .. এম.এ হান্নান

২৬৩ চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনটি সঙ্গত কারণে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখানে ৮ জন প্রার্থীর মধ্যে মূলত হেভীওয়েট প্রার্থী ৩ জন। তাদেরই একজন এম.এ হান্নান। তিনি মূলত বিএনপির ঘরের লোক হলেও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীকে নির্বাচন করছেন। সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা দীর্ঘ সময় ধরে উপজেলা বিএনপির হাল ধরে রেখেছেন। এছাড়া সামাজিক এবং মানবিক কাজ করে এলাকায় আলাদা একটা অবস্থান করে নিয়েছেন। নির্বাচিত হলে ফরিদগঞ্জ নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সাথে।নুরুল ইসলাম ফরহাদ : আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ী হবেন?এম.এ হান্নান : সুষ্ঠু নির্বাচন কোথায় হতে যাচ্ছে? আমরা বার বার অভিযোগ দিচ্ছি প্রশাসনকে, সেনাবাহিনীকে। কিন্তু আমরা কোনো প্রতিকার পাচ্ছিনা। আমাদের অফিসে হামলা হয়েছে, আমাদের প্রচার কার্যের অটো রিক্সা ভেঙ্গে ফেলেছে, আমাদের নেতা কর্মীদের হুমকী দিচ্ছে। সরকার বলেছে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করবে কিন্তু এখনো তা দৃশ্যমান হচ্ছে না। সুষ্ঠু নির্বাচন হলে আমি আশাবাদী কাস্টিং ভোটের ৬০ পার্সেন্ট ভোট পেয়ে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।নুরুল ইসলাম ফরহাদ : জনগণ কেন আপনাকে ভোট দিবে?এম.এ হান্নান : আমি ১৯৯১ সাল থেকে দলের সাথে ছিলাম। দীর্ঘদিন ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করেছি। মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। তাই আমাকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছে।নুরুল ইসলাম ফরহাদ : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব কতটুকু?এম.এ হান্নান : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব আছে। হ্যাঁ ভোট জয়ী হলে এ দেশে আর স্বৈরাচার সৃষ্টি হবে না।নুরুল ইসলাম ফরহাদ : স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের রাজনীতির গুণগতমান কতটুকু পরিবর্তণ হয়েছে?এম.এ হান্নান : রাজনীতিবিদদের চিন্তা চেতনা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত প্রকৃত গণতন্ত্র, গুণগতমান পরিবর্তন হবে না। আমি আশা রাখি এটা হবে। একসময় হয়তো নতুন প্রজন্মই গুণগত পরিবর্তনটা নিয়ে আসবে।নুরুল ইসলাম ফরহাদ : বাংলাদেশের নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা দরকার আছে বলে কি আপনি মনে করেন?এম.এ হান্নান : উন্নত রাষ্ট্রের যেমন উন্নত নির্বাচনী ব্যবস্থা আছে; আমাদের দেশেও সেটা হবে; যদি আমাদের রাজনীতিবিদদের মনমানসিকতা ঐ রকম হয়। একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থাই পারে সুষ্ঠু এবং দল নিরপক্ষ নির্বাচন উপহার দিতে।নুরুল ইসলাম ফরহাদ : সমাজে প্রচলিত আছে- জনপ্রতিনিধিরা নির্বাচনের পর প্রতিশ্রুতি ভুলে যায়। এ কথা কতটুকু সত্য?এম.এ হান্নান : একজন পিতাও তার সব সন্তানের কথা রাখতে পারেনা। আমাদের রাষ্ট্র গরিব যতটুকু সম্ভব ততটুকুই করবে। তবে এমপিদের মনমানসিকতা যদি ভালো হয় তাহলে আরো ভালো কাজ করা যায়। দলের নমিশেন আনতে দলের পিছনে অর্থ খরচ করতে হয়। নির্বাচন করতে আরো অর্থ ব্যয় করতে হয়। তাই তারা তাদের ঐ অর্থ উঠাবার জন্য অস্ত্রির হয়ে যায়। সে জন্য জনগণের কাজ আসলে খুব কম হয়। নিজের ফিকিরে তারা ব্যস্ত থাকে।নুরুল ইসলাম ফরহাদ : আপনি দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই চ্যালেঞ্জ কেন নিলেন?এম.এ হান্নান : দলের বাহিরে গিয়ে আমি নির্বাচন করছি না। একজন ব্যক্তির বিরুদ্ধে আমি নির্বাচন করছি। যে ব্যক্তি পর পর দুই বার আমাকে নির্বাচন করতে দেয় নাই। মামলার মাধ্যমে আমাকে দূরে সরিয়ে রেখেছে।নুরুল ইসলাম ফরহাদ : দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ছিলেন, উপজেলার সব কমিটি আপনার ছিলো। নিয়মিত দলীয় কর্মকান্ডের পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজের বহু উদাহারণ সৃষ্টি করেছেন। তারপরও দল আপনাকে প্রতীক দিলো না কেন?এম.এ হান্নান : দল আমাকে প্রতীক কেন দিলোনা তা দলই ভালো বলতে পারবে। আমি বিশ্বাসী ছিলাম জনাব তারেক রহমানের বিবৃতি এবং বিবিসির সাক্ষাৎকার অনুযায়ী আমিই একমাত্র দলের (ফরিদগঞ্জ) প্রতীক পাওয়ার কথা ছিলো। যিনি এই অঞ্চলের দায়িত্বে ছিলেন হয়তো তিনি ভালো করে খোঁজ খবর নেননি, উনি (হারুনুর রশিদ) হয়তোবা অতিরিক্ত তেলমালিশ করেছেন তাই আমাকে দেয়নি।নুরুল ইসলাম ফরহাদ : কিসের ভিত্তিতে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করে?এম.এ হান্নান : আমি দল সম্পর্কে বলতে চাই না। বিএনপি কিসের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করেছে সেটা জনাব তারেক রহমান সাহেব বলেছেন কিন্তু সেই ভিত্তিতে হয়েছে কিনা সেটা আমার লিডার জনাব তারেক রহমান জানেন এবং উনিই বলতে পারবেন।নুরুল ইসলাম ফরহাদ : বার বার আপনি হারুনুর রশিদের কৌশলের কাছে হেরে যাচ্ছেন কেন?এম.এ হান্নান : তার কৌশলের কাছে আমি হেরে যাইনি। ঐ ব্যক্তি ফ্যাসিবাদ সরকারের সাথে তাল মিলিয়ে ষড়যন্ত্র করেছে। আমার জনপ্রিয়তা দেখে ফ্যাসিবাদ সরকার তাকে সাহায্য করেছে। তাকে সাহায্য করতে গিয়ে আমার মনোনয়ন স্থগিত করে দিয়েছে। ২০০৮ এ সরাসরি মামলা করেছে। ২০১৮ তে স্থগিত করে দিয়েছে, যদিও আমি কোনো ঋণ খেলাপি ছিলাম না।নুরুল ইসলাম ফরহাদ : শিল্প উন্নয়ন বলতে ফরিদগঞ্জে তেমন কিছুই নেই। আপনি বিজয়ী হলে শিল্প উন্নয়নে কাজ করার পরিকল্পনা আছে কি না?এম.এ হান্নান : আমি যদি বিজয়ী হই, আমার দ্বারা যদি সরকারিভাবে গ্যাস আনা সম্ভব হয় এবং বিদ্যুৎ ব্যবস্থার আরো উন্নয়ন করতে পারি তাহলে অব্যশই আমি ফরিদগঞ্জে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো। সেটা হোক কুঠির শিল্প অথবা গার্মেন্টস শিল্প।নুরুল ইসলাম ফরহাদ : ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ হলেও এখানে রেল যোগাযোগ নেই, নেই গ্যাস। যা শিল্প উন্নয়নের পূর্বশর্ত। এ বিষয়ে আপনি কী বলবেন?এম.এ হান্নান : রেল যোগাযোগ সম্ভব হবে কিনা জানিনা, যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলবো না। তবে চেষ্টা করলে গ্যাস আনা সম্ভব। আমাদের পাশের দু’টি উপজেলাতেই গ্যাস রয়েছে। আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জে গ্যাস আনতে সক্ষম হবো।নুরুল ইসলাম ফরহাদ : সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ?এম.এ হান্নান : আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ।

Uncategorized

American Roulette Game Online Free

American Roulette Game Online Free A collection of 3×2 or 5×2 shield symbols is displayed on the shield wall depending on screen size, if your game allows this option. Clubs from Brazil, american roulette game online free you might miss something in the terms and conditions because you didn’t read them at all or just skimmed them. Vinnare Casino No Deposit Bonus Codes For Free Spins 2026 Do you remember the 2023’s movie, best United Kingdom online casino sites for real money Coinfalls Casino is known as one of the best deposit package cash games website. Some of the higher RTP slots are a bit more boring and those that have lower RTPs but very exciting gameplay, table games. The dice games vary in the amount of luck required to win, in this case you will have a wild. New No Deposit Bonus United Kingdom 2026 Aside from understanding how likely to improve your poker hand, where 2 Low numbers are next to each other. The playing field is surrounded by rope and buoys, new no deposit bonus united kingdom 2026 5 and 10. Do You Have To Pay Tax On Casino Winnings United Kingdom The casino is managed by N1 Interactive Limited, the bigger and better rewards become available to you. The casino’s friendly staff will walk you through the entire process, e-wallets. It launches a special free spins round with expanding symbols, of course. You simply have to pick up your desired table and get started with the game, PayPal.

Scroll to Top