আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানুষের অধিকার ও ইনসাফের রাজনীতি করিমাওলানা বিল্লাল হোসেন মিয়াজি
মোঃ ইয়াছিন পলোয়ান:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।২ জানুয়ারী সোমবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শাহার বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। জনসভায় তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ক্ষমতার রাজনীতি করে না, আমরা মানুষের অধিকার ও ইনসাফের রাজনীতি করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গরিব-ধনী, কৃষক-শ্রমিক সবাই ন্যায়বিচার পাবে, কোনো মায়ের চোখে আর অশ্রু থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশ গড়ার একটি সুযোগ। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই ভয়ভীতি ও লোভ উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, সততা ও ভারসাম্যের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে একসাথে ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ি , দুর্নীতিমুক্ত ও শান্তির বাংলাদেশ।জনসভায় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল,চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাছিবুল ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জনসভায় উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললে তারা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। গোবিন্দপুর ইউনিয়নের এক ভোটার বলেন, আমরা চাই সৎ যোগ্য একজন জনপ্রতিনিধি, যিনি এলাকার মানুষের কথা সংসদে তুলে ধরবেন।জনসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
