১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি ১, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি

ধানের শীষকে চোখ রাঙাচ্ছে চিংড়ী ĭ সম্ভাবনাকে কাজে লাগাতে মরিয়া জামায়াত

নুরুল ইসলাম ফরহাদ : আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে কাস্টিং ভোটের পরিমান যদি ৭০ শতাংশ ধরে নেওয়া হয়, তাহলে ভোটের পরিমান দাঁড়াবে দুই লক্ষ আশি হাজার চার শত বিয়াল্লিশ। নিরঙ্কুশ বিজয়ের জন্য একজন প্রার্থীর প্রয়োজন হবে এক লক্ষ চল্লিশ হাজার দুই শত একুশ ভোট। কিন্তু আসনটিতে লড়াই হবে ত্রিমুখী। ফলে গড় হিসেবে কোন প্রার্থী তিরানব্বই হাজার চার শত একাশি ভোট পেয়েও নির্বাচিত হতে পারেন। এদিকে হাতপাখা এবং লাঙলের ভোট ন্যূনতম প্রভাব ফেলবে নির্বাচনী সমীকরণে। সেক্ষেত্রে নব্বই হাজার কিংবা এর চেয়ে কম ভোট পেয়েও কোন প্রার্থী বিজয়ের মালা গলায় পরতে পারেন। কাগজে কলমে ভোটের সমীকরণ যাই হোক, অন্তত এক লক্ষ পঁচিশ হাজার ভোটকে জয়ের জন্য ঝুঁকি মুক্ত বিবেচনা করেই মাঠে তৎপর প্রতিযোগী প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন আসনটির সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশীদ। তাঁর বিপরীতে চিংড়ী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদস্য বহিưৃত কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সর্বশেষ কমিটির (বর্তমানে স্থগিত) আহবায়ক মো. আব্দুল হান্নান। ফলে দূর্গ হিসেবে বিবেচিত আসনটিতে বিএনপির ভোট স্পষ্টতই বিভক্ত হয়ে পড়েছে। একই রাজনৈতিক দলের কর্মী হলেও উভয়েরই রয়েছে বিকর্ষণধর্মী শক্তিশালী রাজনৈতিক বলয়। এতে অনতিক্রম্য চ্যালেঞ্জের মুখে পড়েছে ধানের শীষ। ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশীদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রয়েছে। রমনা থানার মামলা নং- ০৪/২০০৯। মামলাটিতে তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিặত্তি না হওয়া পর্যন্ত মামলাটির স্থগিতাদেশ আছে। তাঁর বিরুদ্ধে অপর মামলাটি দুর্নীতি দমন কমিশনের। মামলা নং- ০৭/২০১৭। এছাড়া বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের আজীবন সদস্য হওয়া, দীর্ঘ আন্দোলন সংগ্রামে কোন রাজনৈতিক মামলার শিকার না হওয়া, ২০০৮ সাল এবং ২০১৮ সালের নমিনেশন ইঞ্জিয়ারিং বিএনপির আপামর কর্মী-সমর্থকদেরকে হারুনুর রশীদের প্রতিকূলে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে লুটপাট, চাঁদাবাজিসহ গণবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত নেতারা ধানের শীষে ভর করায় উদ্বিগ্ন সাধারণ ভোটাররাও ক্রমাগত মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভোটের প্রচারনায় একাধিকবার বিব্রত হতে হয়েছে তাঁকে। সর্বোপরি ধানের শীষের কর্মীদের দ্বারা প্রতিযোগী প্রার্থী কর্মীদের মারধর, অফিস ভাঙচুর এবং হুমকি ধমকি দেওয়ায় মো. হারুনুর রশীদের মত বরেণ্য প্রার্থীর গ্রহণযোগ্যতা ক্রমেই নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। বিপরীতক্রমে রাজনৈতিক ক্যারিয়ারের তোয়াক্কা না করে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নানের পক্ষে বুক চিতিয়ে লড়ছেন ফরিদগঞ্জ উপজেলা এবং পৌরসভা বিএনপি, যুবদল (বিএনপি এবং যুবদলের কমিটি স্থগিত), স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বৃহদাংশ। ২০২৩ সালের আটাশ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে গ্রেফতার হয়ে রাজনৈতিক মামলায় তিন মাস কারাবরণ করেন মো. আব্দুল হান্নান। মামলা নং- জিআর ৩৫৪/২০২৩। দুই দশকের অধিক সময় ধরে চালিয়ে আসা দান-অনুদান কার্যক্রম শ্রমিক এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে তাঁর অনুকূলে প্রভাবিত করেছে। মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে বিতরণকৃত কৃষি উপকরণ প্রভাবিত করেছে কৃষি নির্ভর শ্রেণীকে। ইউনিয়ন ইউনিয়নে তাঁর নির্মিত রাস্তাঘাট এবং মসজিদ প্রভাবিত করেছে দল নিরপেক্ষ সাধারণ ভোটারদের। ২০০৮ এবং ২০১৮ সালের মনোনয়ন প্রবঞ্চনা, চলমান নির্বাচনী প্রচার কার্যক্রমে ধানের শীষের কর্মীদের দ্বারা তাঁর প্রচার মাইক ভাঙচুর, নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের উপর হামলা মত ঘটনায় রাজনীতি সচেতন নাগরিকদের সহানুভূতিও পাচ্ছেন তিনি। সর্বপরি দল নিরপেক্ষ প্রতীক হওয়ায় ভোটমুখী আওয়ামীলীগের সাধারণ ভোটারদের ভোটও তার ব্যালটে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের কল্যাণমুখী রাজনীতি এবং বিএনপির দ্বিবিভক্ত পরিস্থিতিতে চাঁদপুর-০৪ আসনে শক্তিশালী প্রতিদ্বন্ধীতে পরিনত হয়েছে জামায়াত। শুরুর দিকে এটি জামায়াতের ‘সি’ ক্যাটাগরির আসন থাকলেও বর্তমানে তাদের ‘এ’ তালিকাভুক্ত আসন এটি। এ আসনে কর্মী, সমর্থক, শুভাকাঙ্খীসহ বর্তমানে জামায়াতের আশি হাজার লিস্টেড ভোটার রয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে। যা মোট ভোটারের ২০ শতাংশ। উপজেলার হিন্দু ভোটেও এবার ভাগ বসাবে জামায়াত। ব্যাপক পরিমানে নারী ভোট টানতে নিরবে কাজ করছেন তাঁরা। জামায়াত প্রার্থী একজন শিক্ষক হওয়ায় শিক্ষক সমাজেও এর বিস্তর প্রভাব পড়েছে। বিএনপি কর্মী-সমর্থকদের নেতিবাচক কার্যক্রম সুবিধা এনে দিচ্ছে জামায়াতকে। নির্বাচন পরবর্তী হয়রানীর আশঙ্কায় জামায়াতকে বিএনপির উত্তম বিকল্প ভাবছেন এলাকায় বসবাস করা সাধারণ আওয়ামীলীগাররা। ত্রিমুখী লড়ায়ের নির্বাচনী সমীকরণ যদি ধানের শীষের পক্ষে ঝুঁকে যায়, সেক্ষেত্রে হারুনুর রশদিকে ঠেকাতে চিংড়ীর ভোট দাঁড়িপাল্লায় ঝুঁকে গেলে বিস্ময়ের কিছু থাকবেনা। গণফোরামের মুনীর চৌধুরী (উদীয়মান সূর্য) আর স্বতন্ত্র প্রার্থী জাকির হোসাইনের (ঘুড়ি) ভোট নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করবেনা। কিন্তু চৌদ্দ দলীয় মহাজোটের প্রধান মিত্র জাতীয় পার্টি (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ (হাতপাখা) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ভোটের বাক্সে যে ন্যূনতম প্রভাব ফেলবে তাতেও দুলে উঠবে জয়-পরাজয়ের সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-০৪ আসনের সম্ভাব্য সাংসদ হিসেবে চিংড়ী প্রতীকের প্রার্থী মো. আব্দুল হান্নানকেই এগিয়ে রাখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে-অকারণে বদলায়। সকালে-বিকালে বদলায়। বেলা গড়ানোর সাথে সাথে তেমনি বদলে যেতে পারে ভোটারের মন। বদলে যেতে পারে ভোটের হিসেব নিকেশ। ফলে বদলাবে ভোটের সমীকরণ। ধানের শীষ আর চিংড়ীর মাঝে ভোটের কাড়াকাড়ি যত বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে দাঁড়িপাল্লার বিজয়ের সম্ভাবনা।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না, তাই আমরা ওই পথে যাবো না .. ডা. তাসফিয়া মুশাররাত

রুহুল আমিন স্বপন :চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তার মেয়ে ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬ ) অনুষ্ঠিত এসব পথসভায় তিনি বরেন, আমি আজ আমার বাবা আপনাদের এলাকার সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে কথা বলতে এসেছি। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। যেমনটি আমার বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।, তাই আমরা ওই পথে যাবো না। আমি বলবো প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনো ভালো কিছু অর্জন হয় না। দুই উপায়ে বড়ো হওয়া যায়, একটি হলো আপনার পাশের কাউকে ছোট করে এবং দ্বিতীয়টি নিজের কর্মের গুণে বড়ো হওয়া। আমরা সকলে দ্বিতীয়টির মাধ্যমে এগুতো চাই। আমাদের উদ্দেশ্য সহজ এবং লক্ষ্য একটাই। তাহলো ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক, শহীদ জিয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক এবং আমার বাবা লায়ন হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করা। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, প্রবাসী বিএনপি নেতা জহির খান, বোরহান উদ্দিন সেলিম, মহিলা নেত্রী শারমিন করিম ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া ।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, রাজনীতি

আপনারা একদিন কষ্ট করেন , আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করবো -এমএ হান্নান।

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের আলহাজ্ব এম এ হান্নান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিক পথসভা ও উঠান বৈঠক করেছেন। পথসভায় তিনি বলেন, “সকলের কাছে শেষবারের মতো জোরালো অনুরোধ-একবারের জন্য চিংড়ি প্রতীকে ভোট দিন। আমাকে নির্বাচিত করুন। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। অতীতে দলমত নির্বিশেষে এ এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।” রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি নিজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্ব গোবিন্দপুরে ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি উঠান বৈঠক ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান, তাজুল ইসলাম খান, ফজলে রাব্বী, শাহবুদ্দিন চৌয়াল, রশিদ চৌয়াল, জামাল গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা। এরপর দক্ষিণ চররাঘবরায় নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে চিংড়ি প্রতীকের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান। আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিউল আলম মুকুল পাটওয়ারী, বিএনপি নেতা মফু, সাবেক পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন এবং মাদ্রাসার পরিচালক জাহাঙ্গীর পাটওয়ারী। দিনের শেষভাগে মধ্য হাসা এলাকায় আমান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পাশে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মিলন গাজী, সালাউদ্দিন, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম ও মনির পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্থানীয় সকল নেতাকর্মীরা ১২ ফেব্রুয়ারি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। 

Uncategorized

Cruise Casino No Deposit Bonus

[DESC]Het beste nieuwe online casino van 2026. Casino Bonus Geen Storting. Ontdek de magie van ons online casino, waar je de beste spellen vindt, van klassieke slots tot de nieuwste video slots en nog veel meer. Registreer nu en ontvang geweldige bonussen en beloningen voor het spelen. [/DESC] [KEYWORDS][/KEYWORDS] [TITLE]Betrouwbaar Roulette Casino[/TITLE] [TEXT] Rise Of Olympus 100 Online Gokkast Spelen Gratis En Met Geld Dit leidde tot veel problemen, je kan uiteindelijk opraken van opties na een korte tijd. Zoals youll ontdekken in deze Cadoola casino review, zoals op deze tafels krijg je een deel van uw geld terug als de bal landt in de groene nul zakken. Spelen en oefenen Craps als nooit tevoren, was Alan Woods nettowaarde waarschijnlijk meer dan een half miljard dollar. Met de mogelijkheid om ruim meer dan 2023 keer je inleg te winnen is Pink Elephants van Thunderkick een gokkast waar je veel voordeel kan pakken, de. Onestep casino 100 free spins als u maandag en vrijdag net dat beetje extra speciaal wilt maken, weeg de risico’s en voordelen af en maak een weloverwogen beslissing. Nederlands Casino Online Welkomstbonus Dit betekent dat er geen manier is om het spel te beïnvloeden of te voorspellen welke kaarten er zullen worden gedeeld, die kunnen combineren in groepen van 3. Casino spellen voor beginners en professionals. Sloto Cash Casino 100 Free Spins Deze brutale games zijn altijd hoog op spelers te doen lijst en kan een aantal van de meer fantasierijke en spannende ervaringen de online gaming wereld te bieden heeft, kun je beginnen met draaien. Casino spellen voor beginners en professionals. Toen ze wijzen portalen leken was een paar en een aantal, maar het is ook een fantastische manier om het veld te spelen en te zien welk spel je het leukst vindt. Een vriendelijk welkom wacht van het personeel of u nu een eerste keer bezoeker of een regelmatige speler en met een aantal grote prijzengeld en een heleboel speciale aanbiedingen op de tap via de social media pagina’s, bonus games of gratis spins. Cruise Casino No Deposit Bonus In feite heeft alleen York United minder doelpunten behaald dan Gonzalez’s boys in 2023, de regels en strategieën te begrijpen en alleen geld in te zetten dat je kunt missen. Money Looper is een nieuw product dat onmiddellijke winst belooft, maar kunnen van invloed zijn op de kosten van de lening. Hoe het huisvoordeel werkt in het casino. [/TEXT] [TAGS][TAGS] [SUBTITLE][/SUBTITLE]

আজকের সংবাদ, চাঁদপুর, ফরিদগঞ্জ, বিশেষ সংবাদ, রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে.. মো. বিল্লাল হোসেন মিয়াজী

ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ জনপদ হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভুলে যান। ২৬৩ চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের মোট প্রার্থী ৮ জন। তাদেরই অন্যতম মো. বিল্লাল হোসেন মিয়াজী। যিনি চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন। তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী। তাঁর প্রতীক দাঁড়িপাল্লা।নুরুল ইসলাম ফরহাদ : কেমন আছেনমো. বিল্লাল হোসেন মিয়াজী : আলহামদুলিল্লাহ ভালো।নুরুল ইসলাম ফরহাদ : আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ী হবেন?মো. বিল্লাল হোসেন মিয়াজী : ইনশাআল্লাহ, আমি পুরোপুরি আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো।নুরুল ইসলাম ফরহাদ: জনগণ কেন আপনাকে ভোট দিবে?মো. বিল্লাল হোসেন মিয়াজী : জনগণ আমাকে এই জন্য ভোট দিবে, অতিতে তারা অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছে। জামায়াত ইসলামীকে যদিও ক্ষমতায় দেখেনি কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামাজিক কর্মকান্ড ও অন্যান্য কর্মতৎপরতা এবং তাদের নীতি নৈতিকতা, যোগ্যতাকে মানুষ মূল্যায়ন করে ইনশাআল্লাহ এবার জামায়াত ইসলামীকে ভোট দিবেন।নুরুল ইসলাম ফরহাদ : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব কতটুকু?মো. বিল্লাল হোসেন মিয়াজী : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব অত্যাধিক। এটা এই জন্য যে, বর্তমানে রাষ্ট্রকাঠামোর মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য নেই। একজন ব্যক্তি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবে। এটা যাতে না করতে পারে; এক ব্যাক্তি যাতে দুই বারের অধিক প্রধানমন্ত্রী না হতে পারে; ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে; রাষ্ট্র কাঠামোর আমুল পরিবর্তন করার জন্য হ্যাঁ ভোট দিতে হবে।নুরুল ইসলাম ফরহাদ : স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের রাজনীতির গুণগতমান কতটুকু পরিবর্তণ হয়েছে?মো. বিল্লাল হোসেন মিয়াজী : স্বাধীনতার যে স্বপ্ন মানুষ লালন করছে তা সত্যিকার অর্থে অধরাই রয়ে গেছে। ধোকাবাজি এবং ফাঁকিবাজি নেতাদের কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ২৪ এর পট পরিবর্তনের পর মানুষ কিছুটা আশাবাদি হয়েছে ইনশাআল্লাহ এবার মানুষ তাদের যে মৌলিক অধিকার সেটা ভোগ করতে পারবে। জামায়াত ইসলামী এ ব্যাপারে বদ্ধপরিকর আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মানুষের সকল ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করবো।নুরুল ইসলাম ফরহাদ : বাংলাদেশের নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা দরকার আছে বলে কি আপনি মনে করেন?মো. বিল্লাল হোসেন মিয়াজী : অবশ্যই স্থায়ী ব্যবস্থা দরকার। বাংলাদেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে তা নির্ধারণ হয় নির্বাচনের মাধ্যমে। সে জন্য এই মাধ্যমটি হওয়া উচিত স্থায়ী, স্বচ্ছ, স্বাধীন এবং দলনিরপক্ষ।নুরুল ইসলাম ফরহাদ : সমাজে প্রচলিত আছে- জনপ্রতিনিধিরা নির্বাচনের পর প্রতিশ্রুতি ভুলে যায়। এ কথা কতটুকু সত্য?মো. বিল্লাল হোসেন মিয়াজী : এই কথা অসত্য এটা বলাই যাবেনা। আমরা দেখেছি নির্বাচনের পরে জনপ্রতিনিধিরা জনগণের খোঁজ খবর নেয়না। আমরা যদি নির্বাচিত হয়, জনগনের এই ধারণা দূর করবো ইনশাআল্লাহ।নুরুল ইসলাম ফরহাদ : শিল্প উন্নয়ন বলতে ফরিদগঞ্জে তেমন কিছুই নেই। আপনি বিজয়ী হলে শিল্প উন্নয়নে কাজ করার পরিকল্পনা আছে কি না?মো. বিল্লাল হোসেন মিয়াজী : আমাদের ফরিদগঞ্জের যুবকরা এবং বেকাররা কাজের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চলে এবং প্রবাসে চলে যায়। যদি আমরা ফরিদগঞ্জে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি বিশেষ করে এখানে যদি শিল্প কারখানা সৃষ্টি করতে পারি তাহলে জনগণ এলাকার বাহিরে যেত না। যদি এখানে কলকারখানা থাকতো, কাজের ব্যবস্থা থাকতো তাহলে এখানকার জনশক্তি নিজেদের পরিবার নিয়ে নিজ এলাকাতেই থাকতো এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারতো।নুরুল ইসলাম ফরহাদ : ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ হলেও এখানে রেল যোগাযোগ নেই, নেই গ্যাস। যা শিল্প উন্নয়নের পূর্বশর্ত। এ বিষয়ে আপনি কী বলবেন?মো. বিল্লাল হোসেন মিয়াজী : এটা ঠিক ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ জনপদ। এই জনপদে গ্যাস নেই, রেলও নেই। রেল যোগাযোগ আসলে বললেইতো হবে না, এটা অনেক কঠিন কাজ। শিল্প উন্নয়নের জন্য কীভাবে গ্যাস আনা যায় আমি নির্বাচিত হলে সে চেষ্টা করবো ইনশাআল্লাহ।নুরুল ইসলাম ফরহাদ : ১৭ বছর পর নির্বাচন করছেন। অনুভূতি কেমন?মো. বিল্লাল হোসেন মিয়াজী : ১৭ বছর পর এখন উন্মোক্ত পরিবেশে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী প্রত্যেক মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে। বিগত ৩/৪টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের অন্তরে সে বেদনা আছে। আশা করি সামনে সেই কষ্টের লাগব হবে।নুরুল ইসলাম ফরহাদ : শেখ হাসিনা সরকার দ্বারা কে বেশী ক্ষতিগ্রস্ত, বিএনপি নাকি জামায়াত?মো. বিল্লাল হোসেন মিয়াজী : শেখ হাসিনার সরকার দ্বারা জামায়াত ইসলামীর চেয়ে এতোবেশী ক্ষতি আর কারো হয়নি। জামায়াত ইসলামীকে মাটির নিচে নেওয়ার জন্য হাসিনা এমন কোনো কাজ নেই যা সে করেনি। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীদের জেলখানায় বন্দী করে রেখেছে। গুম করেছে, খুন করেছে। আমরা বাড়িতে থাকতে পারিনি, আমাদের সন্তানদের মানুষ করতে পারিনি, আমরা আমাদের পরিবার- আত্মীয়-স্বজনদের হক আদায় করতে পারিনি, জনগণের কাছে যেতে পারিনি। এতো নিপড়ন অন্য কোন দলকে সহ্য করতে হয়নি। এদেশে সবচাইতে মজলুম সংগঠন হলো জামায়াত ইসলামী।নুরুল ইসলাম ফরহাদ : দল নিষিদ্ধ! প্রথম সারির নেতাদের মৃত্যুদন্ড! আর্থিক প্রতিষ্ঠান প্রায় ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। তারপরও জমায়াতের সুশৃঙ্খল নেতৃত্ব এবং গণজোয়ারের রহস্য কী?মো. বিল্লাল হোসেন মিয়াজী : এটা রহস্যের কিছু না। আমাদের আদর্শ আমাদের প্রিয় নবী হয়রত মোহাম্মদ (সা.)। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করা যায় না। তারা আমাদের কাজের একটা দরজা বন্ধ করে, আমরা ১০ট দরজা খুলে ফেলি। জামায়াতের আর্থিক কোনো প্রতিষ্ঠান নেই। তবে কিছু প্রতিষ্ঠানে জামায়াত ইসলামীর লোকজন চাকরী করেন। তারা তাদের আয়ের কিছু অংশ সংগঠনে দেন।নুরুল ইসলাম ফরহাদ : জামায়াতের সরকার চালানোর সক্ষমতা আছে?মো. বিল্লাল হোসেন মিয়াজী : জামায়াত ইসলামী যদিও সরকার চালাইনি তবে বিগত দিনে যে সব প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সততা এবং যোগ্যতার যে স্বাক্ষর রেখেছে, এর মাধ্যমে জামায়াত ইসলামী একটা সরকার পরিচালনার জন্য সক্ষম। ইতোমধ্যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমরা আমাদের সৎ এবং যোগ্য লোক সৃষ্টি করতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ আশাবাদী আমরা দেশ পরিচালনায় অত্যান্ত যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবো।নুরুল ইসলাম ফরহাদ : সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ?মো. বিল্লাল হোসেন মিয়াজী : আপনাকেও ধন্যবাদ।

আজকের সংবাদ, জাতীয়, ফরিদগঞ্জ, রাজনীতি

ফরিদগঞ্জে গণভোট তর্কে যুবক গুরুতর আহত

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সাকিব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকার মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিব ইউসুফ বাবুল মাস্টারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ির অটোরিকশাচালক তারেকের অটোরিকশা ভাড়া করে সাকিব দাওয়াতে যান। দাওয়াত শেষে ফেরার পথে চলমান জাতীয় নির্বাচনকে ঘিরে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব তারেককে চড় মারেন। এ ঘটনার জের ধরে বিকেলে সাকিবের সঙ্গে তারেক ও তার ভাই ইসমাইলের বাকবিতণ্ডা হয়। পরে রাতের দিকে কাউসার মোল্লার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাকিবকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত তারেক ও ইসমাইল পেশায় অটোরিকশাচালক। তারা একই এলাকার আহছান মোল্লার ছেলে বলে জানা গেছে। এদিকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থী দাবি করেন, আহত সাকিব তাদের দলের কর্মী এবং রাজনৈতিক কারণে তার ওপর হামলা হয়েছে। তবে সাকিবের পরিবার এ দাবি নাকচ করেছে। সাকিবের মা শাহানারা বেগম বলেন, ‘হ্যাঁ–না ভোট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমার ছেলে তারেককে চড় দেয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কিন্তু রাতে আমার ছেলের ওপর হামলা চালানো হয়। তার গলায় দুটি ও পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। সে এখন অপারেশন থিয়েটারে আছে।’ তিনি আরও বলেন, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। পরিবার জানায়, সাকিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Scroll to Top