গণফোরা এর কার্যক্রম ফরিদগঞ্জে তেমন একটা চোখে পড়ে না। উপজেলা কমিটি থাকলেও নেই পৌর বা ইউনিয়ন কমিটি। সাংগঠনিক কার্যক্রমহীন দলের করুণ অবস্থা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনে প্রার্থী দিয়েছে দলটি। দল অপরিচিত (কার্যক্রম) হলেও প্রার্থী দিয়েছে পরিচিত। ফরিদগঞ্জে অবস্থিত গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুনীর চৌধুরী। ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এর মুখোমুখি হয়েছেন। তাঁর প্রতীক উদীয়মান সূর্য।
নুরুল ইসলাম ফরহাদ : আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ী হবেন?
মো. মুনীর চৌধুরী : আমি যেহেতু নির্বাচন করছি, বিজয়ী হওয়ার প্রত্যাশাতো থাকবেই।
নুরুল ইসলাম ফরহাদ : জনগণ কেন আপনাকে ভোট দিবে?
মো. মুনীর চৌধুরী : গত ৩২ বছর ধরে গণফোরাম করে আসছি। গত ৫০ বছর ধরে রাজনৈতিক যে ধারা চলে আসছে, সেখান থেকে বের হয়ে নতুন ধারা সৃষ্টি করাই আমাদের লক্ষ। দেশের সবগুলো সেক্টরে অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছে। হানাহানি মারামারি দেশের মানুষও পছন্দ করেনা আমার দলও করেনা। তাই জনগণ আমাদেরকে সমর্থন করবে।
নুরুল ইসলাম ফরহাদ : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব কতটুকু?
মো. মুনীর চৌধুরী : স্বৈরাচার পতনের পর জুলাই যোদ্ধারা এ জাতিকে যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়নে হ্যাঁ ভোটে সমর্থন দিতে হবে। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তা মোটেই জনবান্ধব নয়। বস্তা পঁচা এই কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের বিকল্প নেই।
নুরুল ইসলাম ফরহাদ : স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের রাজনীতির গুণগতমান কতটুকু পরিবর্তণ হয়েছে?
মো. মুনীর চৌধুরী : তেমন একটা পরিবর্তন হয়নি। জনপ্রতিনিধিদের জনগণের সাথে যে সম্পৃক্ততা থাকার কথা সেটা নেই। তাদের শুধুমাত্র নির্বাচনের সময়ই দেখা যায়। সংসদ সদস্যদের মূল কাজ হলো দেশের আইন প্রনয়নে ভূমিকা রাখা। আমাদের এই কাঠামোতে তা পরিলক্ষিত হচ্ছেনা। রাজনীতিবিদরা শুধুমাত্র তাদের এবং দলের আর্থিক উন্নয়ণ করেছেন।
নুরুল ইসলাম ফরহাদ : বাংলাদেশের নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা দরকার আছে বলে কি আপনি মনে করেন?
মো. মুনীর চৌধুরী : অবশ্যই একটি স্থায়ী ব্যবস্থা দরকার। একটি স্বাধীন নির্বাচনী কাঠামো তৈরী করা উচিত। কারণ ক্ষমতাশীনরা তাদের মতো করে আইন করে। কখনো দলীয় সরকারের অধীনে, কখনো তত্ত্বাবধায়কের অধীনে হয়। এভাবে সুষ্ঠু এবং দল নিরপক্ষ নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। কারণ তারা স্বাধীন না।
নুরুল ইসলাম ফরহাদ : সমাজে প্রচলিত আছে- জনপ্রতিনিধিরা নির্বাচনের পর প্রতিশ্রুতি ভুলে যায়। এ কথা কতটুকু সত্য?
মো. মুনীর চৌধুরী : এটা অনেকাংশে সত্য। আমাদের মানব চরিত্রই হলো ভুলে যাওয়া।
নুরুল ইসলাম ফরহাদ : শিক্ষকতা থেকে রাজনীতি কেমন লাগছে?
মো. মুনীর চৌধুরী : শিক্ষকতা পেশা হলো মানবিক পেশা। সম্মানী পেশা। এ পেশার উপরে কোনো পেশা নেই। মানুষ গড়ার পেশা শিক্ষকতা। রাজনীতি হলো একেবারে ভিন্ন একটা বিষয়। রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি হলো নীতির রাজা। আমি মনে করি সমাজের ভালো মানুষগুলো রাজনীতিতে আশা দরকার। পরিচ্ছন্ন রাজনীতির জন্য প্রয়োজন পরিচ্ছন্ন মানুষ। রাজনীতিতে প্রয়োজন মেধাবী মুখের।
নুরুল ইসলাম ফরহাদ : উদিয়মান সূর্য চেয়েছেন নাকি দিয়েছে?
মো. মুনীর চৌধুরী : আমি উদিয়মান সূর্য চাইনি, দল আমাকে দিয়েছে।
নুরুল ইসলাম ফরহাদ : ফরিদগঞ্জে গণফোরামের কত পার্সেন্ট ভোট রয়েছে?
মো. মুনীর চৌধুরী : এটা বলা কঠিন। গণসংযোগে গেলে মানুষের সাড়া পাই কিন্তু বাস্তবতা বড় কঠিন।
নুরুল ইসলাম ফরহাদ : উপজেলায় গণফোরামের কমিটি এবং কার্যক্রম আছে?
মো. মুনীর চৌধুরী : হ্যাঁ, উপজেলায় গণফোরামের কমিটি এবং কার্যক্রম আছে।
নুরুল ইসলাম ফরহাদ : সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ?
মো. মুনীর চৌধুরী : আপনাকেও ধন্যবাদ।
Tags:
- Ambia Younus Foundation
- App
- AYFA
- makeup
- mens
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- ক্রীড়া
- ক্রীড়া
- চাঁদপুরের খবর
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- পরিবহন
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- লাইভ নারায়ণগঞ্জ
- সংঘর্ষের
- সদর
- সফটওয়্যার
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
স্বতন্ত্র প্রার্থী কারচুপি করে জয়ী হয়েছে… হারুনুর রশিদ -
নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান এম.এ হান্নান এমপি -
নবনির্বাচিত এমপিকে গণঅধিকার পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার ফুলের শুভেচ্ছা -
দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না .. এম এ হান্নান -
-
Happy Hugo Casino Ch 2026 Review
-
Slotuna Casino 50 Free Spins
