১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রুহুল আমিন স্বপন :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তার মেয়ে ডা. তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।


রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬ ) অনুষ্ঠিত এসব পথসভায় তিনি বরেন, আমি আজ আমার বাবা আপনাদের এলাকার সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে কথা বলতে এসেছি। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। যেমনটি আমার বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।, তাই আমরা ওই পথে যাবো না। আমি বলবো প্রতিহিংসার রাজনীতি দিয়ে কখনো ভালো কিছু অর্জন হয় না। দুই উপায়ে বড়ো হওয়া যায়, একটি হলো আপনার পাশের কাউকে ছোট করে এবং দ্বিতীয়টি নিজের কর্মের গুণে বড়ো হওয়া। আমরা সকলে দ্বিতীয়টির মাধ্যমে এগুতো চাই। আমাদের উদ্দেশ্য সহজ এবং লক্ষ্য একটাই। তাহলো ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রতীক, শহীদ জিয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক এবং আমার বাবা লায়ন হারুনুর রশিদের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, প্রবাসী বিএনপি নেতা জহির খান, বোরহান উদ্দিন সেলিম, মহিলা নেত্রী শারমিন করিম ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবকে সাধারণ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top