১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


নুরুল ইসলাম ফরহাদ :
নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান নব-নির্বাচিত সংসদ সদস্য এম.এম হান্নান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি বেড ঘোরে ঘোরে আহত এবং তাদের স্বজনদের খোঁজ খবর নেন। ধৈর্য্য ধরে তাদের কথা শোনেন। এ সময় তিনি বলেন- আমি মজলুমের পক্ষে। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো- যারা আঘাত করেছে তারা যদি আমার লোকও হয় তারপরেও তাদেরকে ছাড় দিবেন না। আমি কোনো অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করবো না। ওরা নির্বাচনে হেরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার লোকদের মেরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আপনারা আইনের আশ্রয় নিন, আমি আপনাদের পাশে আছি।
এ সময় তাঁর সাথে ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আযাদ, আবু জাফর খোশরু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, চরদুঃখিয়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভির হোসেন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top