ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ জনপদ হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভুলে যান। ২৬৩ চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের মোট প্রার্থী ৮ জন। তাদেরই অন্যতম মো. বিল্লাল হোসেন মিয়াজী। যিনি চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন। তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী। তাঁর প্রতীক দাঁড়িপাল্লা।
নুরুল ইসলাম ফরহাদ : কেমন আছেন
মো. বিল্লাল হোসেন মিয়াজী : আলহামদুলিল্লাহ ভালো।
নুরুল ইসলাম ফরহাদ : আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ী হবেন?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : ইনশাআল্লাহ, আমি পুরোপুরি আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো।
নুরুল ইসলাম ফরহাদ: জনগণ কেন আপনাকে ভোট দিবে?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : জনগণ আমাকে এই জন্য ভোট দিবে, অতিতে তারা অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছে। জামায়াত ইসলামীকে যদিও ক্ষমতায় দেখেনি কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামাজিক কর্মকান্ড ও অন্যান্য কর্মতৎপরতা এবং তাদের নীতি নৈতিকতা, যোগ্যতাকে মানুষ মূল্যায়ন করে ইনশাআল্লাহ এবার জামায়াত ইসলামীকে ভোট দিবেন।
নুরুল ইসলাম ফরহাদ : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব কতটুকু?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : রাষ্ট্র কাঠামো মেরামতে হ্যাঁ ভোটের গুরুত্ব অত্যাধিক। এটা এই জন্য যে, বর্তমানে রাষ্ট্রকাঠামোর মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য নেই। একজন ব্যক্তি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবে। এটা যাতে না করতে পারে; এক ব্যাক্তি যাতে দুই বারের অধিক প্রধানমন্ত্রী না হতে পারে; ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে; রাষ্ট্র কাঠামোর আমুল পরিবর্তন করার জন্য হ্যাঁ ভোট দিতে হবে।
নুরুল ইসলাম ফরহাদ : স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের রাজনীতির গুণগতমান কতটুকু পরিবর্তণ হয়েছে?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : স্বাধীনতার যে স্বপ্ন মানুষ লালন করছে তা সত্যিকার অর্থে অধরাই রয়ে গেছে। ধোকাবাজি এবং ফাঁকিবাজি নেতাদের কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ২৪ এর পট পরিবর্তনের পর মানুষ কিছুটা আশাবাদি হয়েছে ইনশাআল্লাহ এবার মানুষ তাদের যে মৌলিক অধিকার সেটা ভোগ করতে পারবে। জামায়াত ইসলামী এ ব্যাপারে বদ্ধপরিকর আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মানুষের সকল ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করবো।
নুরুল ইসলাম ফরহাদ : বাংলাদেশের নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা দরকার আছে বলে কি আপনি মনে করেন?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : অবশ্যই স্থায়ী ব্যবস্থা দরকার। বাংলাদেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে তা নির্ধারণ হয় নির্বাচনের মাধ্যমে। সে জন্য এই মাধ্যমটি হওয়া উচিত স্থায়ী, স্বচ্ছ, স্বাধীন এবং দলনিরপক্ষ।
নুরুল ইসলাম ফরহাদ : সমাজে প্রচলিত আছে- জনপ্রতিনিধিরা নির্বাচনের পর প্রতিশ্রুতি ভুলে যায়। এ কথা কতটুকু সত্য?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : এই কথা অসত্য এটা বলাই যাবেনা। আমরা দেখেছি নির্বাচনের পরে জনপ্রতিনিধিরা জনগণের খোঁজ খবর নেয়না। আমরা যদি নির্বাচিত হয়, জনগনের এই ধারণা দূর করবো ইনশাআল্লাহ।
নুরুল ইসলাম ফরহাদ : শিল্প উন্নয়ন বলতে ফরিদগঞ্জে তেমন কিছুই নেই। আপনি বিজয়ী হলে শিল্প উন্নয়নে কাজ করার পরিকল্পনা আছে কি না?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : আমাদের ফরিদগঞ্জের যুবকরা এবং বেকাররা কাজের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চলে এবং প্রবাসে চলে যায়। যদি আমরা ফরিদগঞ্জে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি বিশেষ করে এখানে যদি শিল্প কারখানা সৃষ্টি করতে পারি তাহলে জনগণ এলাকার বাহিরে যেত না। যদি এখানে কলকারখানা থাকতো, কাজের ব্যবস্থা থাকতো তাহলে এখানকার জনশক্তি নিজেদের পরিবার নিয়ে নিজ এলাকাতেই থাকতো এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারতো।
নুরুল ইসলাম ফরহাদ : ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ হলেও এখানে রেল যোগাযোগ নেই, নেই গ্যাস। যা শিল্প উন্নয়নের পূর্বশর্ত। এ বিষয়ে আপনি কী বলবেন?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : এটা ঠিক ভৌগোলিক দিক থেকে ফরিদগঞ্জ গুরুত্বপূর্ণ জনপদ। এই জনপদে গ্যাস নেই, রেলও নেই। রেল যোগাযোগ আসলে বললেইতো হবে না, এটা অনেক কঠিন কাজ। শিল্প উন্নয়নের জন্য কীভাবে গ্যাস আনা যায় আমি নির্বাচিত হলে সে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নুরুল ইসলাম ফরহাদ : ১৭ বছর পর নির্বাচন করছেন। অনুভূতি কেমন?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : ১৭ বছর পর এখন উন্মোক্ত পরিবেশে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী প্রত্যেক মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে। বিগত ৩/৪টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের অন্তরে সে বেদনা আছে। আশা করি সামনে সেই কষ্টের লাগব হবে।
নুরুল ইসলাম ফরহাদ : শেখ হাসিনা সরকার দ্বারা কে বেশী ক্ষতিগ্রস্ত, বিএনপি নাকি জামায়াত?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : শেখ হাসিনার সরকার দ্বারা জামায়াত ইসলামীর চেয়ে এতোবেশী ক্ষতি আর কারো হয়নি। জামায়াত ইসলামীকে মাটির নিচে নেওয়ার জন্য হাসিনা এমন কোনো কাজ নেই যা সে করেনি। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীদের জেলখানায় বন্দী করে রেখেছে। গুম করেছে, খুন করেছে। আমরা বাড়িতে থাকতে পারিনি, আমাদের সন্তানদের মানুষ করতে পারিনি, আমরা আমাদের পরিবার- আত্মীয়-স্বজনদের হক আদায় করতে পারিনি, জনগণের কাছে যেতে পারিনি। এতো নিপড়ন অন্য কোন দলকে সহ্য করতে হয়নি। এদেশে সবচাইতে মজলুম সংগঠন হলো জামায়াত ইসলামী।
নুরুল ইসলাম ফরহাদ : দল নিষিদ্ধ! প্রথম সারির নেতাদের মৃত্যুদন্ড! আর্থিক প্রতিষ্ঠান প্রায় ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। তারপরও জমায়াতের সুশৃঙ্খল নেতৃত্ব এবং গণজোয়ারের রহস্য কী?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : এটা রহস্যের কিছু না। আমাদের আদর্শ আমাদের প্রিয় নবী হয়রত মোহাম্মদ (সা.)। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম বন্ধ করা যায় না। তারা আমাদের কাজের একটা দরজা বন্ধ করে, আমরা ১০ট দরজা খুলে ফেলি। জামায়াতের আর্থিক কোনো প্রতিষ্ঠান নেই। তবে কিছু প্রতিষ্ঠানে জামায়াত ইসলামীর লোকজন চাকরী করেন। তারা তাদের আয়ের কিছু অংশ সংগঠনে দেন।
নুরুল ইসলাম ফরহাদ : জামায়াতের সরকার চালানোর সক্ষমতা আছে?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : জামায়াত ইসলামী যদিও সরকার চালাইনি তবে বিগত দিনে যে সব প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সততা এবং যোগ্যতার যে স্বাক্ষর রেখেছে, এর মাধ্যমে জামায়াত ইসলামী একটা সরকার পরিচালনার জন্য সক্ষম। ইতোমধ্যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমরা আমাদের সৎ এবং যোগ্য লোক সৃষ্টি করতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ আশাবাদী আমরা দেশ পরিচালনায় অত্যান্ত যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবো।
নুরুল ইসলাম ফরহাদ : সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ?
মো. বিল্লাল হোসেন মিয়াজী : আপনাকেও ধন্যবাদ।
Tags:
- Ambia Younus Foundation
- App
- AYFA
- makeup
- mens
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- ক্রীড়া
- ক্রীড়া
- চাঁদপুরের খবর
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- পরিবহন
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- লাইভ নারায়ণগঞ্জ
- সংঘর্ষের
- সদর
- সফটওয়্যার
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
স্বতন্ত্র প্রার্থী কারচুপি করে জয়ী হয়েছে… হারুনুর রশিদ -
নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান এম.এ হান্নান এমপি -
নবনির্বাচিত এমপিকে গণঅধিকার পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার ফুলের শুভেচ্ছা -
দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না .. এম এ হান্নান -
-
Happy Hugo Casino Ch 2026 Review
-
Slotuna Casino 50 Free Spins
