মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু:
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা এবং এই আসনের বর্তমান বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
৭ ফেব্রুয়ারি শণিবার উপজেলা গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের ইশতেহার ঘোষণা করেছেন। যাতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সুবিধার কথা বলা হয়েছে। এদেশের মানুষ আবারো শহীদ জিয়ার আমলের সেই সোনালী দিনে ফিরতে চায়।ইতোমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে আয়ের পথে নিয়ে যেতে চান। যাতে আর মানুষ দানখয়রাতের জন্যে কারো কাছে যেতে না হয়। আর মনে রাখবেন, আমাদের মার্কা একটা। তা হলো ধানের শীষ। অন্য কোনে মার্কা নেই। ধানের শীষে ভোট দিলেই এসব পাওয়া সম্ভব হবে।
বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন আমরা ইতোমধ্যেই দেখেছি ফরিদগঞ্জে ধানের শীষের জোয়ার দেখা দিয়েছে। আর আমি বিশ্বাস করি এই জোয়ারের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
