চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের ভোটারগন পরিবর্তনের মার্কা হিসেবে এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া গনসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে তিনি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে এই বিশ্বাস আমার আছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে ন্যায় নীতির রাজনীতিকে বিজয়ী করতে হবে।
গনসংযোগ কালে তিনি ঘরে ঘরে যান, স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে দোকানে ঢুকে সাধারণ মানুষের কথা শোনেন। কখনো হেঁটে, কখনো গাড়িতে করে এলাকাজুড়ে প্রচারণা চালান তিনি। এ সময় বিপুলসংখ্যক কর্মী সমর্থক ও ভোটারগন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৩ আসনে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে বাজার—সবখানেই চলছে ভোটের আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে এলাকাকে মুখরিত করে তুলছেন। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে জমে উঠেছে চাঁদপুর-৩ আসন।
কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, জেলা ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক আল আমিন সায়েম, জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহা. জুবাইর হোসাইন খান, জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম ঢালী, ১৩ নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়াজী, ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি সোহেল প্রধানিয়া, সহকারী সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, বাইতুল মাল সম্পাদ মোঃ মাহবুবুর রহমান মিরাজ, ইউনিট সভাপতি আলী আহমেদ,সহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে এডভোকেট শাহজাহান মিয়া ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।
