নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে প্রতি বছর বিশাল সংখ্যক মানুষ বিদেশে গমন করে কিন্তু জনসচেতনতার অভাবে বিদেশ গমন ফলপ্রসু হয় না। ফলে বাংলাদেশে অভিবাসন খাতে সম্ভাবনা থাকলেও কাঙ্খিত সাফল্য মিলছে না। অভিবাসন খাত উন্নয়ন করার লক্ষ্যই সুইস দাঁতা সংস্থা এসডিসির অর্থায়নে চাঁদপুর জেলায় সিসিডিএ নামক এনজিও বাস্তবায়ন করছে সিমস প্রকল্পের ফেইজ ২। প্রকল্পটি ফরিদগঞ্জ উপজেলায় ৭ টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) ফরিদগঞ্জ পৌরসভা মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান। এসময় তিনি বলেন, অভিবাসন খাতে বাংলাদেশের জনসচেতনতার অভনব রয়েছে। এধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে সিমস প্রকল্প জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এসময় অভিবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের ব্যবস্থাপক এ কে মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সিমস্ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, সোস্যাল মবিলাইজার তারেক রহমান । সভায় প্রবাস ফেরত, শিক্ষক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ছাত্র, চাকুরিজীবি প্রমুখ উপস্থিত ছিলেন।
