নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যাহ আল মামুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি রোজওয়ানুর রহমান পাটওয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএনপি নেতা সফিউল আলম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইউছুপ পাটওয়ারী। আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন
