১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান তারু: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলায় আয়োজিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫।

সোমবার (২১ ই জানুয়ারী) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

এসময় সুলতানা রাজিয়া তার বক্তব্যে বলেন, জ্ঞান বিজ্ঞানে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে না যাই তবে এ দেশ পিছিয়ে যাবে। তিনি আরও বলেন, আজকে শিক্ষার্থীরা যে ধরনের প্রযুক্তি প্রদর্শনী করেছে এগুলো আমাদের দেশের জন্য সম্ভাবনাময়। এদের কে আরও বেশি উৎসাহ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর এম জাহিদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুমন ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী জিন্নাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে জানতে চান।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Scroll to Top